বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে সেভেনটি ফোর

প্ল্যাটফর্ম নিউজ, ২২ জুন ২০২০, সোমবার
ডা. শুভদীপ চন্দ

ভালোবাসা হচ্ছে মোমবাতি আলোর মতো। যে মুকুট অনেক দূর থেকে দেখা যায় কিন্তু জ্বলে পুড়ে শেষ হতে থাকে শরীরের একাংশ।

উইলিয়াম বাটলার ইটস-কে ইংলিশ সাহিত্যের অন্যতম সেরা রোমান্টিক কবি ধরা হয়। তিনি মউড গন নামক এক ইংরেজ তরুণীর প্রেমে পড়েছিলেন। পরপর পাঁচবার বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হোন। মউডের অন্যত্র বিয়ে হলে তিনি সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এদিকে একের পর এক বিরহী প্রেমের কবিতা লিখতে থাকেন ইটস। পরবর্তীতে মউড একদিন বলেছিলেন- ‘বিশ্ববাসী একদিন আমাকে ধন্যবাদ দিবে। আমার প্রত্যাখ্যান ইংলিশ সাহিত্যে কিছু শ্রেষ্ঠ প্রেমের কবিতা দিয়েছে।’

ইটস রবীন্দ্রনাথের গীতাঞ্জলি অনুবাদে ভূমিকা রেখেছিলেন। তিনি বলেছিলেন ‘দ্যা ট্র‍্যাজেডি অফ সেক্সুয়াল ইন্টারকোর্স ইজ দ্যা পারপেচুয়াল ভার্জিনিটি অফ দ্যা সউল’। অবশ্য সব ভিক্টোরিয়ানরাই ইউনিয়ন অফ বডির তুলনায় কমিউনিয়ন অফ সউলস নিয়েই বেশি লিখে গেছেন।

কোভিড উনিশ অসংখ্য ছবি বের করে আনছে। কোথাও করোনা সন্দেহে ছেড়ে আসার ছবি, কোথাও করোনা নিশ্চিত হয়ে জড়িয়ে ধরার ছবি। নারায়ণগঞ্জের সে দম্পতির ছবি সম্পূর্ণ অন্য কারনে আলোচিত হলেও গল্পটি কিন্তু ভালোবাসার। গল্পটি একক গল্পও নয়। শত শত গল্পের একটি। এই যে ডাক্তারদের একাট্টা হওয়া, একসাথে বাঁচতে চাওয়া- এ গল্পটাও ভালোবাসার। জীবনের প্রতি ভালোবাসা। এরকম গল্প অসংখ্য।

আমার বড়ভাইয়ের করোনা লাইক সিম্পটম। বললাম আইসোলেটেড থাকো। তার এক বছর বয়সী ছোট বাচ্চাটা দরজার সামনে এসে চিৎকার করতে থাকে ভেতরে ঢুকবে বলে। এখনো কথা শিখে নি, দুই এক শব্দে ভাব প্রকাশ। এদের কষ্ট আরো বেশি। তারা বলতে চায় অনেককিছু, বলতে পারে না। পৃথিবীর মতো নীরবে সব সয়ে যেতে থাকে। সবকিছু তাদের জন্য ইনজাস্টিস। হোয়াটসঅ্যাপে কথা বলতে বলতে দরজার ওপাশের ব্যাকুলতা শুনি। সত্যি মনেহয় ভালোবাসাটা মোমবাতির আলোর মতো, অনেক দূর থেকে ফিল হয় কিন্তু যার থাকে তাকে পুড়ায়।

সুশান্ত সিং রাজপুতের কুকুর বিশাল বাড়িটা ঘুরে বেড়াচ্ছে প্রিয় বন্ধুর খোঁজে। কখনো ছবির দিকে তাকিয়ে মন খারাপ করে বসে থাকে। কখনো মোবাইল স্ক্রিনের দিকে। না বলতে পারা প্রাণীটি হয়তো কখনোই জানবে না- পৃথিবীতে একমাত্র সেইই আছে যার সারাজীবন যাবে শুধু বন্ধুর ফেরার অপেক্ষায়!

প্রত্যেক জীবনেই একটা না একটা জীবন তো আছে যার জন্য বাঁচা চলে। মাস্ক পরে ঘোরা চলে। বাহির থেকে এসেই রোজ রোজ কাপড় ধুয়ে দেওয়া চলে। অল্প কিছুক্ষণ পরেই হাত স্যানিটাইজ করা চলে। অপ্রয়োজনে বাহির না হওয়া চলে। জীবনের এ পর্যায়ে এসে মনেহয়- যে জীবন অন্য অনেক জীবন দ্বারা পূর্ণ তার তুলনায় যে জীবন ফাঁকা একা নিজের জন্য বাঁচা সে জীবন অনেক বেশি ভারী..!

সে টেনে টেনে নিয়ে চলা অনেক বেশি কষ্টের। তা সে যে নামেই হোক!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।