বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে ফোর্টি সেভেন

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ মে ২০২০, রবিবার
ডা. শুভদীপ চন্দ

একসময় ভেবেছিলাম দেশে মহামারি লেগে যাবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হবে। সদর হাসপাতাল থেকে ফ্রি ঔষধ বিলোবে। সারাদিন স্বাস্থ্য বর্তিকা নিয়ে মাইকিং হবে। পৌরসভা থেকে ঘরে ঘরে ঔষধ যাবে। ভীড়ের চাপে ভেঙ্গে পড়বে স্বাস্থ্য ব্যবস্থা। রোগীর জন্য বেড থাকবে না, মেঝে থাকবে না, বারান্দা থাকবে না। সর্বত্র শুধু রোগী আর রোগী। কেউ কাশছে, কেউ কাতরাচ্ছে, কেউ বমি করছে। আসার পরই ক্যানুলা করা হবে আর স্যালাইন ঝুলানো হবে। ডাক্তার নার্সরা দম ফেলার ফুসরত পাবেন না। হাসপাতালের সামনে খাটিয়া নিয়ে দাঁড়িয়ে থাকবে সিজনাল ব্যবসায়ীরা। প্রশাসন কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে থাকবে। মানুষ মারা যাবে অগুনিত। কবরস্থান শ্মশানে জায়গা হবে না। আকাশ ভর্তি থাকবে চীল শকুনে।

এরকম কিছুই হয় নি। আমার মনেহচ্ছে এরকম টুকটুক করেই আমরা জিতে যাব। ভাইরাসকে ফাঁকি দিয়ে আমরা বের হবো, ভীড় জমাবো, উৎসব করবো। সীমিত পরিসরে জীবন জীবিকা নিয়ে ব্যস্ত থাকবো।

আমরা গ্রামে আসার তিনমাসের মধ্যেই সব এলোমেলো হয়ে গেল। তারপর প্রায় আড়াই মাস হয়ে যাচ্ছে। সে প্রথম দিনগুলোর কথা মনে পড়ে। মধুচন্দ্রিমা যত কম সময়ই থাক, তার ঔজ্জ্বল্য সবসময় বেশি। প্রথম হেলথ কমপ্লেক্স এ পোস্টিং পেয়ে দেখলাম কল্পনা আর বাস্তবতার বিস্তর ফারাক। প্রথম শ্রেণীর কর্মকর্তা- আলাদা ঘর নেই, চেয়ার টেবিল নেই, এমনকি রোগীও নেই। যারা আসেন তারা ঠিক চিকিৎসা নিতে আসেন না। ঔষধ নিতে আসেন। তেমন পরীক্ষা নীরিক্ষা হয় না, যা হয় সেগুলো বিশ্বাসযোগ্য নয়। টেকনিশিয়ানরা দক্ষ নন। এর কাজ ও, ওর কাজ ঔ- গেটিস দিয়ে চলছে। যার দায়িত্ব ভেষজ গাছ রক্ষণাবেক্ষণে সে বসে আছে টিকিট কাউন্টারে, যার টিকিট কাউন্টারে থাকার কথা সে অমুক তমুক নিয়ন্ত্রণ কক্ষে, যিনি অমুক তমুক নিয়ন্ত্রক তিনি চিকিৎসা দিচ্ছেন। এসইসিএমও, সিনিয়র স্টাফ নার্স, ফার্মাসিস্ট- অনেকেই চিকিৎসা দেন। আমাদের কাজ মারামারি করে আসলে ইনজুরি নোট নিয়ে রাখা। আর খারাপ কেস গুলো যেগুলো তারা রেফার করবেন সেগুলো দেখা।

হাসপাতালে অসংখ্য ঘর। ভাল ঘরগুলোয় কেরানিরা ফাইল পত্র নিয়ে বসে থাকেন। কোনো কোনো ঘর স্বতন্ত্র প্রজেক্টের জন্য বরাদ্দ। তারা সারাদিন লিখেন। মাঝে-মাঝে মনেহয় উনারা ইতিহাসবিদ অথবা ঔপন্যাসিক। এমনকি কোভিড সময়েও তাদের পিপিই-মাস্ক-গ্লাভস পরে লিখতে দেখেছি।

তসলিমা নাসরিন একবার রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ র সাথে ঝিনাইদহ যান কবিতা উৎসবে যোগ দিতে। তাদের তখন ডিভোর্স হয়ে গেছে। যাত্রাপথে পাশাপাশি বাসে বসে তারা সমসাময়িক কবিতা রাজনীতি জীবন নিয়ে আলাপ করছিলেন। রুদ্র ভরা চোখে তার নতুন ভালোবাসার গল্প বলছিলেন। মেয়েটির নাম- শিমুল। শিমুলকে নিয়ে লেখা কবিতা পড়ে শোনাচ্ছিলেন তসলিমাকে। তসলিমা চোখে কপট আগ্রহ নিয়ে ‘তারপর তারপর’ বলছিলেন, আর রুদ্র’র চোখে ফোটা শত শিমুল দেখে আড়ালে নিজের চোখের জল গোপন করছিলেন। ঢাকায় ফিরে ইন্দিরা রোডের রুদ্রের বাড়ি থেকে বেরিয়ে সকালে তিনি রিকশার খোঁজে বের হোন। সে সময় ঢাকার রাস্তায় একাকীত্ব ও নিঃসঙ্গতার যে ছবি তিনি এঁকেছেন তা আমি অনুভব করি বহুবার। সব স্মৃতি যেন পিছনে দৌড়াচ্ছে ধরবে বলে। তিনি গা বাছিয়ে ছুটছেন। নিজের থেকে নিজে পালানো।

যখন খুব বেশি পালাতে চাই, কাউকে ভুলে থাকতে চাই, কোনো সময়কে মুছে দিতে চাই- এ গল্পটি খুব মনে পড়ে। আমার খুব ঘনিষ্ঠ এক বড়ভাইয়ের কোভিড পজিটিভ এসেছে। এ মানুষটাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি। তিনদিন জ্বরে ভুগে আজ টেস্ট করিয়েছিলেন। ফোন দিই নি। কথা বলতে ইচ্ছে হয় নি তাই। নতুন কিছু আর কী বলবো যে ফোন দিব! আজকের পরে বহু প্রজন্ম হয়তো বুঝবেই না কত ভয় কত দুশ্চিন্তা কত মনখারাপ নিয়ে আমরা এ সময়টায় বেঁচে ছিলাম…।

করোনা নিয়ে যতই দেখছি মনে হচ্ছে এক বইয়ের মলাট যেন উল্টেপাল্টে ভাল ভাবে দেখে সিদ্ধান্তে পৌঁছে গেছিলাম বইটির সব জেনে গেছি। অথচ এখনো বেদনাবিধুর অনেক শব্দ আবিষ্কার করা বাকি। এখনো মূল বই পড়া বাকি!

আজ অনেকদিন পর ছাদে গেলাম। রাতের আকাশ দেখে আলাদা করে ভাবতে হয় না। কালো আকাশে কালো সময় আপনিই ভেসে উঠে। এক মা তার হারানো সন্তান খুঁজতে ছুটে বেড়িয়েছিলেন আকাশের এক মাথা থেকে আরেক মাথা। তার মাতৃস্তন ছিলকে পড়েছিলো পথে পথে। তা দিয়ে গ্রীক দেবতারা তৈরি করেছিলেন মিল্কিওয়ে গ্যালাক্সি। আমাদের আকাশগঙ্গা ছায়াপথ।

যে দুর্ভাগ্যের গল্প দিয়ে আমাদের ব্রহ্মাণ্ড তৈরি আমরা তার সামান্য অংশবিশেষ। কোথাও হারানোর ভয়, কোথাও স্বপ্নভঙ্গের ব্যাথা, আর কোথাও ভয়ঙ্কর ভীড়ে প্রচণ্ড একাকীত্ব- এ নিয়েই জীবন!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।