বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে ফোর্টি টু

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ মে ২০২০, মঙ্গলবার
ডা. শুভদীপ চন্দ

কোয়ারেন্টাইন শব্দের উৎপত্তি ল্যাটিন ভাষা থেকে। যার অর্থ চল্লিশ। ১৬০০ সালের দিকে ভেনিস শহর ও ইউরোপে এ প্র‍্যাক্টিসটি ছিল। যারা জাহাজে করে ফিরতেন এশিয়া, আফ্রিকা, আমেরিকা থেকে তাদের আলাদা করে রাখা হতো। যেন ইনফেকশাস ডিজিজ না ছড়ায়। কোয়ারেন্টাইন এখন চল্লিশের গণ্ডি ছোট করে চৌদ্দতে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের ধৈর্য তার চেয়েও কমে গেছে। আমরা মানি না প্রায় কিছুই। তাড়াহুড়ো চলে দুই পক্ষ থেকে।

নেপাল, ভুটান, শ্রীলঙ্কাকে দেখে কষ্ট হয়। লিও টলস্টয় লিখেছিলেন ‘দি স্ট্রংয়েস্ট অফ অল ওয়ারিয়র্স আর দিজ টু- টাইম এন্ড পেশেন্স’। আমরা দুই ওয়ারিয়র্সকেই হারিয়ে ফেলেছি।

যত সময় যাচ্ছে কিছু নির্মম সত্য তত দৃশ্যমান হচ্ছে। গতকাল এক কলিগের শ্বশুর করোনা নিয়ে আরো অসুস্থ হয়ে পড়লেন। স্যাচুরেশন ফল করা শুরু করলো। চেষ্টা করেও আইসিইউয়ে এক বেডের সন্ধান পেলাম না। সব বেড অকুপায়িড। অস্পষ্ট ধোঁয়াশা, অন্ধকার- প্রায় সর্বত্রই। কোথায় নক করতে হবে, কাকে নক করতে হবে- কেউ জানে না। এক দুই চ্যানেল যা আছে তাও লোকে অব্যবহৃত রাখতে চাচ্ছে। যদি ভবিষ্যতে নিজের প্রয়োজন হয় তখন যেন হাত পাতা যায়। এবং বেশিরভাগই নিশ্চিত না অপশন ক্লিক করবে কিনা। আসলেই একটি বিপদ উন্মোচন করে প্রাণীর আসল রঙ। ভেন্টিলেটর মেশিন কখনোই সমাধান নয়, তবে স্বান্তনা অবশ্যই। সেটুকুও হয়তো আমরা পাব না।

ইতোমধ্যে মানুষ লকডাউন থেকে মুক্ত হতে চাচ্ছে। গত দুইমাসে আমরা ছয়টি জিনিস শিখেছি। আমার অভিমত এ ছয়টি জিনিসকে গলায় তাবিজ বানিয়ে ঝুলিয়ে রাখতে হবে। প্রথমত করোনা ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে। মাস্ক, হাইজিন, সোশ্যাল ডিস্টেন্সিং তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দ্বিতীয়ত করোনা ছড়াচ্ছে কাছাকাছি ও দীর্ঘসময় কনটাক্টের কারনে। সেজন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভীড় ও পাবলিক ট্রান্সপোর্ট। শর্ট ইন্টারেকশনে ঝুঁকি অনেক কম। তৃতীয়ত সিম্পটোম্যাটিক কেস ছড়ায় বেশি। সিম্পটম আসে সাধারণত প্রথম সপ্তাহে। উপসর্গ না থাকলে ভয় কম। চোখ কান খোলা রাখতে হবে। চতুর্থত শিশুরা কোভিডের জন্য আক্ষরিক অর্থেই দেবদূত। করোনা ছড়ায় বড়দের মধ্য দিয়ে। পঞ্চমত বয়স্ক মানুষ ও যাদের কো মরবিডিটি আছে তারাই বেশি ভুগছে। তাদের বাঁচাতে হবে।

ষষ্ঠত মৃত্যুহার ১% এর কম। SARS এবং MERS এর তুলনায় কম। তাই আশা হারানো চলবে না।

লকডাউন আক্রান্ত কমাবে। কার্ভ ফ্ল্যাট করবে। কিন্তু লকডাউন কোনো চিকিৎসা নয়। করোনার কোনো সুস্পষ্ট চিকিৎসা এখনো পাওয়া যায় নি। ভ্যাক্সিন এখনো বহুদূর।

আমি প্ল্যান করছি সামনের দিনগুলো নিয়ে। ছয় পয়েন্টের উপর ভিত্তি করে। ধারণা করছি ত্রিশে মে-র পর লকডাউন উঠে যাবে। গণপরিবহন চলবে। স্বাভাবিক ধারায় আবার ফিরতে হবে। আমাদের করোনাতে অভ্যস্ত হতেই হবে। করোনার সাথেই বসবাস করতে হবে। আর এর জন্য দরকার কাঁটছাঁট। সে নিয়েই ভাবছি।

আজ বাইরে তপ্ত রোদ। মোবাইলে তাপমাত্রা দেখাচ্ছে ৩৫ ডিগ্রি, ফিলস লাইক ৪৩ ডিগ্রি। জানালা দিয়ে যেন আগুনের হল্কা ঢুকছে। এরমধ্যে অনবরত ফ্ল্যাটের কাজ চলছে। টাইলস কাটার শব্দ, কাঠে পেরেক গাথার শব্দ, মেঝে পেটানোর শব্দ। শব্দেরও নিজস্ব উত্তাপ আছে।

কোনো নির্মান শ্রমিকের মুখে মাস্ক দেখি নি। এটা সম্ভব না সম্ভবত এ গরমে মাস্ক পরে কাজ করা। করোনার মৃত্যুর চেয়ে অনেক মৃত্যু অনেক বেশি কঠিন। সেগুলো অতৃপ্তির মৃত্যু। অক্সিজেনের অতৃপ্তি, খাবারের অতৃপ্তি, চিকিৎসা না পাওয়ার অতৃপ্তি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।