রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে নাইনটি ফোর

প্ল্যাটফর্ম নিউজ, ১২ জুলাই ২০২০, রবিবার
ডা. শুভদীপ চন্দ

এ পৃথিবী তাদের- যারা দশজনের সাথে কথা বলতে পারে, চিৎকার করে গান গাইতে পারে, মুখ ফুটে গালি দিতে পারে। অথচ আরও এক ধরনের লোক আছে। যারা ভাবতে জানে, বলতে জানে, অথচ নিজের তৈরি গণ্ডি পার হতে জানে না। বড়জোর শেয়ার করে। ইনবক্সে নক করে। লাইক দেয়।

ছবি – প্রতীকী

সে মহাসাগরের মতো। সবচেয়ে বড়, সবচেয়ে গভীর। ভিতরে অনবরত ভাঙ্গা গড়া চলছে, বাইরে সুন্দর-শান্ত-স্নিগ্ধ রূপ। গভীরের ঝঞ্জা বিক্ষুদ্ধতা বাইরে বেরোয় না। উপরের শান্ত-স্থির রূপের জন্য তার নাম ‘প্রশান্ত মহাসাগর’ The Pacific Ocean। এখানে চার ভাগ পৃথিবীতে তিনভাগ জল। অথচ আমরা পৃথিবী বলতে শুধু মাটি বুঝি, পানি বুঝি না। অনুভূতি স্পষ্ট করে শেয়ার না করা এ লোকগুলো পানির ভাগ।

একজন বৃদ্ধা রোগী এসেছিলেন। ডাক্তাররা বিরক্ত, উনি কোনো প্রশ্নের উত্তর দেন না। রোগীর লোকেরাও বিরক্ত, তিনি কারো সাথে কথা বলেন না। রোগী সহযোগিতা না করলে কি করে চিকিৎসা হয়? সিনিয়র ডাক্তার এলেন, আলতো করে হাতের উপর হাত রেখে বললেন- ‘মা, বলুন তো- আপনার কি কষ্ট…?’ বৃদ্ধার দুই চোখের দুই জলধারা মুহূর্তে কান পর্যন্ত গিয়ে পৌঁছালো। অস্ফুট স্বরে কী বললেন কিচ্ছু বোঝা গেল না!

মানুষের কথা না বলতে পারার একটি কারন যে ‘অভিমান’, সে কোনো মেডিকেল বইয়ে লেখা নেই। বিশ্বাস করুন, হাতে হাত রেখে একটুখানি চাপ- পৃথিবীর কঠিনতম তালাও নিমিষে খুলে ফেলে।

ইন্ট্রোভার্টরা এ অদৃশ্য দেয়াল ভেঙ্গে, অভিমান দূরে ঠেলে, লোক লজ্জা কাটিয়ে- যেদিন লিখবে; নিজেদের ভাবনা গুলো ছবিতে রূপ দিবে- আমরা সত্যিকার নোনা জলে ভাসবো। দেখে দেখে ভেবে ভেবে নয়, সত্যিকার ফিল করে লেখা। সেখানে আংশিক নয় পুরোটা সত্য। জমে থাকা কথাও একসময় বাসি আবর্জনার মতো গন্ধ ছড়াতে থাকে। কোনো কথা বলার জন্য আগে বা পরে নয়, বর্তমানটিই সঠিক সময়। হেরে যাওয়ার ভয়ে আগেই হেরে থাকা লোকগুলো একদিন বুঝবে। তারা আর কারো মুখের দিকে নয়, অস্পষ্ট লক্ষনের দিকেও নয়, নিজের মাইক্রোফোন নিজের মুখে ঠেকিয়ে বলবে।

মাছেরা যেদিন কথা বলতে শিখবে অনেক গল্পই অন্যভাবে জানা হবে। তারা বলছে না, নিজের জগত নিয়ে আছে। তারা লেখুক। অপর পৃষ্ঠার চিঠিটাও আমরা পড়ি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।