মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে থ্রি

১০ এপ্রিল ২০২০:
ডা. শুভদীপ চন্দ

এটা সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ফোন দেয়ার। এটা সময় প্রিয় কিছু মানুষের সাথে আরেকটু বেশি সময় কাটাবার। এটা সময় সব ব্রাউজ হিস্ট্রি ডিলিট করে দেবার। এটা সময় মোবাইল ফোনে নিজের গান কবিতা ভিডিও করে রাখার। কারো কারো জন্য চিঠি লিখে কাঠের বাসকে রেখে দেবার। এটা সময় গাঁজায় টান দেবার, দিনরাত সিগ্রেট খাওয়ার, গভীর আবেগে কাউকে পিষে ফেলার। এটা সময় ফুল ভল্যুমে বাঁচার। এটা সময় বর্তমান নিয়ে বাঁচার।

আমরা মারা যাচ্ছি। এ কথাগুলো বলার ‘সময়’ হয়তো থাকবে না। আমাদের প্রতি বর্গকিলোমিটারে ১২০০ লোকের বাস, আমাদের ইমিউনিটি দুর্বল- অন্য দেশে যখন বৃদ্ধরা মারা যাচ্ছেন আমাদের মারা যাচ্ছেন সব বয়সে। আমাদের এতো ভেন্টিলেটর নেই। পরীক্ষামূলক ঔষধ নেই। নেই সচেতনতা। আমাদের টয়লেট কমন টয়লেট, বাসাবাড়িতে এতো রুম নেই- সবাই মিলেমিশে থাকা। সংখ্যাটি এখন তাই লাফিয়ে লাফিয়ে বাড়বে। দ্বিগুণ হবে, তিনগুণ হবে, ডান পাশে একটি করে অঙ্ক যোগ হবে। আমাদের দিয়েই হবে। নামগুলো আমাদের থাকবে। ইতালি ফ্রান্স আমেরিকার খবর এখন আর নিই না। পাশের পাড়ায় একজন মারা গেছেন, অপেক্ষা করছি তার রিপোর্টের।

মৃত্যু কী কখনো সুন্দর হয়? হয়তো হয়- যখন প্রস্তুতি থাকে। জিনিসটা নিয়ে আরো বেশি ভাবা উচিত, আরো বেশি বলা উচিত। এটা সময় প্রস্তুতির। এটা সময় অপেক্ষার। অপেক্ষা উষ্ণ তাপমাত্রার। অপেক্ষা গলা ব্যথার, কাশির, শ্বাসকষ্টের। ভেবেছেন কখনো- আমরা কিছুদিন পর কারো ছেলে হয়ে থাকব না, ভাই হয়ে থাকব না, প্রেমিক হয়ে থাকব না, বাবা হয়ে থাকব না! একটি নাম্বার। জাস্ট একটি নাম্বার হয়ে থাকবো।

কখনো কী হাসপাতালে ক্যান্সারের রোগী দেখেছেন? যখন ডাক্তার প্রথমবার বলেন- ‘রোগটা ক্যান্সার’! বা কখনো শুনেছেন- যখন ডাক্তার বলে ‘আপনার সামনে দুইটি পথ আছে। আমরা চিকিৎসাটি কন্টিনিউ করতে পারি- যদিও বলতে পারছি না খুব বেশি উন্নতি হবে। অথবা আপনি বাসায় চলে যান। যে ক’দিন হাতে পান ফ্যামিলির সাথে থাকুন।’ তখন ডাক্তারের ঠিক অপর পাশের ব্যক্তিটির কেমন অনুভূতি হয়!

মাঝে মাঝে মনেহয় সে সময়টা পার করছি। উই নো আউয়ার ফিউচার! আমরা জানি যে আমরা মারা যাব। কেউ আগে কেউ পরে। কোভিড উনিশ আসার আগে এ মৃত্যু নিয়ে এভাবে ভাবতে হয় নি। চারপাশে যে বক্স আছে সে বক্স ভাঙ্গতে হয় নি। এখন মনে হয় কী হবে আর বক্স রেখে, যদি ভিতরের মানুষটিই না থাকে! খুব সম্ভাবনা আছে এ দেশ তামা তামা হয়ে যাওয়ার।
আর কী হবে সব ধরে রেখে?

চলুন কিটক্যাটের মতো করে পার্সোনাল কারাগারটা ভেঙ্গে দিই…।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।