বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে এইটি

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ জুন ২০২০, শনিবার
ডা. শুভদীপ চন্দ

বুক ভর্তি ভার নিয়ে ঘুম ভাঙ্গলো। ওরকম ভার নয় যে একদলা ইকোস্পিরিন গিলতে হবে, বা মন খারাপ। বলবো বিমর্ষতা- হাসতে ইচ্ছে হচ্ছে না বা কথা বলতে। ‘বেঁচে থাকবো’ ধরে এগোলে কোয়ারেন্টাইন প্রিয়ডটা গোল্ডেন সময়- অনেক কিছু করা যেতো। কিন্তু কিভাবে যেন ছুটিগুলো ইড়িয়ে উড়িয়ে দিলাম। লম্বা বিকেলের শুরুতে মাঠে নেমেই আউট হওয়ার যেমন অনুভূতি- তেমন হচ্ছে।

এখন এটি স্পষ্ট করোনা সহসাই যাচ্ছে না। এভাবে অফুরন্ত সময় নিয়ে আরো কিছুকাল পাড়ি দিতে হবে। এজন্য পরবর্তী জন্মদিনের আগেই জীবনে বড় ধরনের পরিবর্তন আনা প্রয়োজন। একটি ‘ডে প্ল্যানার’ সফটওয়্যার ডাউনলোড দিলাম। টু ডু লিস্টে এক নম্বরে রাখছি বিজনেজ ফ্রেন্ডলি এন্ড থটফুল টাইম ম্যানেজমেন্ট। দুই নম্বরে রাখছি কুইট ব্যাড হ্যাবিটস।

এই যে লোকেরা বিরক্ত স্বাস্থ্যসেবা নিয়ে, কেউ তো কিছু বলে না। আজ একজন ফোন দিয়ে লোকাল মেডিকেল কলেজ নিয়ে বিস্তর অভিযোগ জানালো। তার সমাজে পজিশন ভাল তিনি কেন কথা বলেন না। ফেসবুকেও কখনো লিখতে দেখি নি। আসলে এ সমাজে সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে অন্যের কষ্ট, ভোগান্তি। ‘ভোগান্তি’ শেষ হয়ে যাক কেউ চায় না। অন্যের ভোগান্তি আমাদের ভাল রাখে।

তার সবচেয়ে বড় প্রমাণ- এ শহরে এক পাড়া আছে যেখানে ড্রেনের গন্ধ, ধুপের গন্ধ ও প্রসাধনীর গন্ধে একাকার। কেউ চায় না এটি থাকুক কিন্তু কেউ এও চায় না তারা স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আসলে সবাই শুধু ততটুকুই স্পেস ছাড়তে রাজি যতটুকুতে কথা বলা যায়, আস্ত মানুষের জন্য যতখানি জায়গা লাগে সেটুকু কেউ ছাড়বে না। শহরের এককোনে অসুখ-পশুত্ব-অনিচ্ছা-ধর্ষণ জড়ো হয়ে আছে জেনেও শহরবাসী নির্বিঘ্নে ঘুমায়, সেখানে তারা হাসপাতাল নিয়ে ভাববে- বাড়াবাড়ি রকমের চাওয়া হয়- জানি।

আপাতত ঘরে থাকা মানে ফেসবুকিং। বিশাল এডমায়ারার মিছিলসহ একেকটি স্ট্যাটাস যায়। কমেন্টগুলো স্লোগানের মতো লাগে। বেশিরভাগ লেখা ভাল। দিন বড় হলে আরো বেশি ফেসবুকিং করতাম। যদিও টু ডু লিস্টে তিন নম্বর রাখছি- লেস ফেসবুকিং। পাশের বাসায় রাগারাগি হয়। রাগ হচ্ছে বাঘের মতো। ভীষণ গর্জিয়াস কিন্তু খুব ভয়ঙ্কর। বশে আনার আগেই খেয়ে ফেলে। তাই চার নম্বরে থাকছে মেডিটেশন। পাঁচ নম্বরে অতি অবশ্যই রিডিং টেক্সটবই।

বলা হয় তিন জন মানুষ যদি এক ঘরে গাদাগাদি করে ঘুমায়, তারা একটু পর এক রিদমে শ্বাস নিতে ও শ্বাস ছাড়তে থাকে। এটিই অভ্যস্ততা। আমরা অভ্যস্ত হয়ে গেছি এক ঘেয়েমি জীবনে। নতুন কিছু বলতে পারি না, ভাবতেও পারি না। এক পঞ্চাশোর্ধ মহিলা রোগী এসেছিল মাথা ফাটিয়ে। তার স্বামী মাথা ফাটিয়েছে। উনি কোনমতেই সিলাই দিতে দিবেন না। স্কাল্প ওপেন হয়ে আছে- তিনটা স্টিচ লাগবে- আমরা বোঝাই। তিনি গোঁ ধরে থাকেন। উনি রক্তাক্ত। বাইরেরটা আমরা দেখছিলাম। ভেতরেরটা দেখতে পারছিলাম না। অথচ ভেতরেরটাই ডিপ ছিল। এতো বছরের সংসার, ছেলে, ছেলের বৌ, নাতি নাতনির সামনে স্বামীর কাছে মার খেয়েছেন- অপমান লাগবেই। ওখানে মলম দিতেই তিনি শিশুর মতো অভিযোগ শুরু করলেন। টু ডু লিস্টে ষষ্ঠ জিনিস তাই ‘সেকরেড থিঙ্কিং’।

জ্যোতিষ শাস্ত্র অনুসারে বারো রাশি চার ধরনের উপাদান দিয়ে গঠিত। আগুন, বাতাস, পানি, মাটি। এ চার উপাদানের সঠিক ভারসাম্য প্রয়োজন মানসিক স্থিতির জন্য। আমার মূল উপাদান আগুন। মাটির সাথে আমার দোস্তি। আমার বোন মাটি, বাবা মাটি, রুমমেট মাটি, রিডিং পার্টনার মাটি, বেস্ট ফ্রেন্ড মাটি, গুড ফ্রেন্ড মাটি। এমনকি বড় ভাইয়ের পিচ্চিটাও মাটি। তাই আমার জন্য মাটি হচ্ছে এটাচমেন্ট। সাত নম্বর পয়েন্টঃ এভয়েড আর্থ সাইন।

আপাতত এ কয়টি দিয়ে শুরু করছি। পরে বাড়ানো যাবে। কোভিড কোয়ারেন্টাইন লকডাউন সময়ের আর অপচয় করবো না।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।