মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
COVID-19

লাইফ ইন লকডাউন, ডে এইটি সিক্স

Platformপ্রকাশ: ৩ জুলাই ২০২০, ১১:৪৪ · ৩ মিনিটে পড়ুন
লাইফ ইন লকডাউন, ডে এইটি সিক্স
ছবি - প্রতীকী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩ জুলাই ২০২০, শুক্রবার
ডা. শুভদীপ চন্দ

‘ওই দাঁড়া’ বলে দৌড়ে আসলো ছেলেটি। চিকন সুতোয় ঝুলানো লাইটারটি স্প্রে দিয়ে জীবানুমুক্ত করলো। তারপর সিগ্রেট ধরালো। অনেকে এখন পার্মানেন্টলি লাইটার সাথে রাখছেন। কমন লাইটারে ভাইরাস থাকতে পারে এ ভয়ে। তারপর সিগ্রেট শেয়ার করে খাচ্ছেন। ঠোঁটে দেয়ার আগে ফিল্টার আলতো করে মুছে নিচ্ছেন। ভাইরাস যদি কথা বলতে পারতো, বলতো ‘ভাই, ক্যান্সার কী আমার চেয়ে বেশি ভাল?’

এরকম অদ্ভুতুরে সচেতনতা আমরা বহুদিন ধরে দেখাচ্ছি। মাস্ক নাকের নিচে রেখে রিকশার সিট স্প্রে করে রিকশায় বসতে দেখেছি। হাসপাতালে এক মাস্ক দিয়ে নেবুলাইজেশন হচ্ছে বছরের পর বছর, অথচ সব দুশিন্তা ওয়ার্ড আইসোলেশন নিয়ে। পালস অক্সিমিটার নিয়ে। লোকে প্রেশারের ঔষধ বাদ দিয়ে ডি-রাইজ সিভিট রেক্স হাবিজাবি খাচ্ছে!

আজ ডিউটি দিয়ে এগারো দিনের সংগ্রাম শেষ হলো। কাল থেকে আবার কোয়ারেন্টাইন ডে শুরু। এ ডিউটি গুলো এখন প্রফের পরীক্ষার মতো লাগে। দাঁতে দাঁত চেপে পাড় করা। পিপিই মাস্ক গ্লাভস গ্লাস পরে বসে থাকা খুব কষ্টের। মাথার উপরের ফ্যানটা বেশি জোরে ঘুরে না। এক বন্ধু বললো ‘সারভাইভাল মুভি দেখে ডিউটি করবি’। এবার তাই করলাম। ডিউটিতে আসার দুইদিন আগে থেকে ‘স্পার্টাকাস’ দেখা শুরু করেছি। ভয়ংকর ছবি। আগে ভাবতাম গ্রামের মানুষরা খুব মারামারি করে, এবার মনে হলো- ‘এগুলা তো কিছুই না’!

শেষদিকে এক ইলেক্ট্রোকুশনের রোগী আসলো। কম বয়সী ছেলে। ভয় পেয়ে গেছে। ভর্তি দিলাম। সাধারণত এ রোগী গুলোকে অনাত্মীয়রা নিয়ে আসে। একজন বললো ‘মামা ভর্তি না করলে হয় না..’। আরেকজন বললো ‘দাদা বাড়ি তো দূর, থাকনের মানুষ নাই’। আমি বললাম ‘আগে ঠিক করেন আমি আপনাদের মামা, চাচা না দাদা, তারপর বলছি..।’ তারা ফের আলোচনায় বসলো।

প্রথম আলোয় দেখলাম সাবেক অর্থমন্ত্রী স্কয়ার হসপিটালের প্রয়াত মীর্জা স্যারকে নিয়ে শ্রদ্ধাঞ্জলি লিখেছেন। দেখার পর থেকেই ভাবছি কাল যারা মেডিকেল ক্যাডার ছেড়ে ঢাকঢোল পিটিয়ে পররাষ্ট্র- প্রশাসন- পুলিশ ক্যাডারে চলে গেলেন, তাদের একটুও আজ বাধবে কিনা! নাই বা লোকে ডাকলো ‘স্যার’, নাইবা পেলো ভয়, নাইবা ওয়াশরুমের বেসিন বেয়ে পানি গড়ালো, একদম অচেনা অজানা মানুষ দূরতম কোনা থেকে এসে একবার তো বলবে ‘আহা মারা গেলো লোকটা! গত ফেব্রুয়ারিতেই তো দেখালাম..!’

সবচেয়ে কাছের বন্ধুটার বিয়ের চিঠি কতদিন থাকে বলুন, অথচ নাম শুনে নিয়ে লেখা অচেনা মানুষের সাক্ষর দেয়া চিঠি মানুষ রেখে দেয় সারাজীবন। একটুই তো সময় শেয়ার করেছিল। তার প্রমাণস্বরূপ এক চিঠি। ইংরেজিতে যাকে বলে ‘প্রেসক্রিপশন’।

মীর্জা স্যার জাঁদরেল সচিব ছিলেন না, বড় পুলিশ কর্তাও ছিলেন না, ছিলেন না ডাকসাইটে কোনো কূটনৈতিক; কিন্তু এ গ্রহে এক দুইজন তো আছেন যারা তার হাতের লেখা নিয়ে বেঁচে আছেন। তার সাথে আরেকবার দেখা করার ইচ্ছে নিয়ে ওয়েটিংরুমে বসতে রাজি আছেন। তারা তার অনাত্মীয়, অপরিচিত। সাবেক অর্থমন্ত্রী হয়তো এমনি একজন। আর কোথায় আছে এমন একতরফা প্রেম?

প্রায় সবাই চলে গেছে। ডর্মিটরিতে বসে একা নীরবতা শুনছি। নীরবতা মানে শব্দের অনুপস্থিতি নয়, ভিন্নরকম উপস্থিতি। সব অপরিচিত মুখের মাঝে এক পরিচিত মুখ, খুঁজে নিতে কষ্ট হয়। অথচ সবাই তাকে চেনে। পাহাড়ের নীরবতা, রংপুরের নীরবতা আর ডর্মিটরির নীরবতা- এক নয়। জীবন বদলাচ্ছে, সাথে সব সঙ্গা বদলাচ্ছে। নীরবতাকে আমরা পার্সোনাল এক স্তর থেকে আরেক স্তরে তুলছি।

কোভিডকে ধন্যবাদ এমন উপলক্ষ এনে দেয়ার জন্য।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।