মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

লাইফ ইন লকডাউন, ডে এইটি ফোর

Platformপ্রকাশ: ১ জুলাই ২০২০, ৭:৩৫ · ২ মিনিটে পড়ুন
লাইফ ইন লকডাউন, ডে এইটি ফোর
ছবি - প্রতীকী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১ জুলাই ২০২০, বুধবার
ডা. শুভদীপ চন্দ

‘যদি আপনার কারো ব্যাপারে কমপ্লেন থাকে সরাসরি তার সাথে কথা বলুন, যদি অনেকের ব্যাপারে কমপ্লেন থাকে শুধু নিজের সাথে কথা বলুন।’ আমি নিজের সাথে কথা বলি। এদেশে অনেকের ব্যাপারে আমার কমপ্লেন।

লঞ্চডুবিতে মারা গেলেন ৩২ জন, কোভিড টেস্ট করতে এখন টাকা পে করা লাগবে, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কোথাও। মানুষ তাদের দুর্ভাগ্য ও দুর্ভাবনাকে মেনে নিয়েছে। বত্রিশ জন মারা গেলো, ভাবি কেন মারা গেল। লঞ্চে চড়ে ঢাকায় আসছিলো- তাই? মানহীন লঞ্চে চড়েছিলো- সেজন্যে? নাকি বাঁচতে ও বাঁচাতে পারে নি- সেজন্যে? কোথাও কজ আর ইফেক্ট মেলাতে পারি না।

কজ যাই হোক, ইফেক্ট সবসময় সেম। সাধারণ মানুষের উপর দিয়ে যায়। করোনাভাইরাস দেশে আনা, টেস্ট ট্রেস করা, হাসপাতাল বানানো, সুন্দর রেফারাল সিস্টেম করা, চিকিৎসা কর্মীদের সুরক্ষা দেওয়া, লক আনলকের গাইডলাইন বানানো- কোনোকিছুই সাধারণের হাতে নেই। কিন্তু বিপদ সব সাধারণ মানুষদের।

একদিন সময় পার হয়ে যাবে। আমরা অতীতের চোখ নিয়ে এ জলাবদ্ধতা দেখবো। এনজাইটি, ডিপ্রেশন, লোনলিনেস, সোশ্যাল ডিস্টেন্সিং, ইকোনমিক হার্ডশিপ, সারপ্লাস, এংগার, ডু’স এন্ড ডোন্ট’স, প্যারোনিয়া- আমাদের এলবাম হয়ে থাকবে। থাকবে না এখনকার মতো পাশাপাশি দুইটি যুদ্ধ। একদল যুদ্ধ করছে আক্রান্ত থেকে সুস্থ হওয়ার জন্য, আরেকদল যুদ্ধ করছে ছোঁয়া বাঁচিয়ে জীবন যাপন করার জন্য। হয়তো এসব খুঁটিনাটি শেয়ার করার জন্যেও সবাই থাকবো না।

সেদিন রাতের ডিউটিতে এক ব্রট ডেড এসেছিল। খুব কম বয়সী এক মেয়ের। একজন বলছিলো হার্টের সমস্যা নাকি ছিল। ব্রটডেডদের কোনো হিস্ট্রি ডায়াগনোসিস থাকে না। তার আরো ছিল না। কিছুক্ষণ পড়ে ছিল বাইরে ভ্যানের উপর। শরীর তখনো গরম, চোখ দুটো খোলা। আঁখির মতন দুটি তারা যেন শূন্যে ঝুলে আছে।

আকাশে চাঁদ ছিল, মেঘ ছিল, মেঘেদের চলাফেরা ছিল। চাঁদ একটু পরপর মেঘের আড়ালে গিয়ে লুকোচ্ছিল। যেন সে এ ঘটনার কোনো সাক্ষী হতে চায় না। লাশের পাশে কিছুক্ষণ থেকে পৃথিবীর কথাবার্তা শুনলাম। সে নীরবতা ছাড়া কিছুই শোনাচ্ছে না।

ভাবছিলাম- তার থেকে সময়ের গল্প শোনা হবে না আর কোনোদিন! এ রেগুলার কলামও একদিন এভাবে থেমে যাবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।