বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে এইটি থ্রি

প্ল্যাটফর্ম নিউজ, ২৯ জুন ২০২০, সোমবার
ডা. শুভদীপ চন্দ

এক কলিগ কাজ করে ডেডিকেটেড হাসপাতালে, বলছে তারা সবাই পজিটিভ হওয়ার ভয়ে আছে। প্রায় সবার সিম্পটম হচ্ছে। কারণ নিম্নমানের মাস্ক। তার এখন আফসোস হচ্ছে কেন সাপ্লাইয়েরটা ব্যবহার করতে গেলো। বাস্তবতা হচ্ছে এতো দাম দিয়ে মাস্ক কেনার ক্ষমতা আমাদের অনেকেরই নেই। সরকারী বেতন একাউন্টে ঢুকার আগেই পাওনাদারদের নামে বরাদ্দ শেষ হয়ে যায়।

ন্যুনতম কোয়ালিটির মাস্ক ৩০০ টাকার উপরে পড়ে। যেগুলোর দাম কম সেগুলোর কোয়ালিটি নেই। এক মাস্ক ধুয়ে ধুয়ে বড়জোর পাঁচ সাতদিন পরা যায়। আমরা অগুনিত বার পরি। কাজ হচ্ছে না জেনেও পরি। কখনো কখনো সস্তা মাস্কই পরি। নাকের পাশের অংশটা খোলা থাকে। ওই যে বলে না- হ্যাপিনেস হচ্ছে নিজের ভেতর..! নিজেকে নিয়ে হ্যাপিই ছিলাম, মাঝে কর্তৃপক্ষ ওই রসিকতাটা না করলেও পারতো।

ঢাকা মেডিকেলে ডাক্তারদের থাকা খাওয়া বাবদ একমাসে খরচ বিশ কোটি টাকা! কয়েকজন খাবারের নমুনা শেয়ার করলেন। অবিশ্বাস্য যোগ বিয়োগ। মানে কিছুলোক এ সময়েও দুর্নীতি করছে। অথচ আমরা ধার্মিক, দেশপ্রেমিক, সৎ। জাতীয় দিবস গুলোতে কী আবেগ! ধর্ম নিয়ে আমাদের কত প্রেম! ভাগ্য ভালো, ওরা দুর্নীতিতে ফার্স্ট সেকেন্ড দেয়। ভণ্ডামিতে দেয় না। দিলে এক থেকে একশো পর্যন্ত আমরাই হতাম।

গতকাল একজন চট্টগ্রামে মারা গেলেন নিজের চেয়ারে বসে। যেন ঘুমাচ্ছেন। ভয়ে কেউ কাছে যায় নি। এরকম ঘটনা ঘটছেই। আমি হাসপাতালে ওপিডিতে বসে দেখি মানুষ স্বাস্থ্যবিধির কিছুই মানে না। এসব নিয়ে দুশ্চিন্তাও করে না। কিন্তু যখনি শুনে কাউকে করোনা রোগী বলে সাসপেক্ট করা হচ্ছে- তাকে এড়ানোর বিশ্বরেকর্ড করে ফেলে। অন্যকে ঘৃণা করার, অন্যকে এড়ানোর, অন্যকে ছোট প্রমাণ করার ন্যুনতম সুযোগ এদেশের মানুষ ছাড়ে না।

টেস্ট সম্ভবত আরো কমে যাচ্ছে। এখন সপ্তাহে দুইদিন দুইটি করে মাত্র চারটি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- করোনা টেস্ট এখন লটারিতে ছাড়তে হবে! এখন রোগীদের মাইন্ড সেটাপেও অনেক পরিবর্তন এসেছে। তারা জিজ্ঞেস করে ‘রিপোর্ট কবে আসবে?’ আমরা বলি ‘জানি না’; কেউ কিছু মনে করে না। আমরা রোগীদের ডিউটি ডক্টর রুমে ঢুকতে দেই না। (যদিও আমাদের রুমে দোতালার প্রস্বাব চুয়ে চুয়ে পড়ে, ওয়াশরুমের বেসিনে পানি আসে না, জানালার ভাঙ্গা কাঁচ দিয়ে অবিরাম মশা ঢোকে।) তারা এ গা বাঁচানো স্বভাবে কিছু মনে করে না। স্টেথোস্কোপ বুকে পিঠে না ছোঁয়ালেও কিছু মনে করে না। আগে অপেক্ষা করতো।

এই টেস্ট, রিপোর্ট আর এভোয়েডেন্সের চক্করে পড়ে রোগীরা অধিকাংশ বুঝে গেছে বাঁচতে হলে নিজেকেই বাঁচতে হবে। মানুষ আইভারমেক্টিন, এন্টিবায়োটিক, ভিটামিন সি, জিঙ্ক- লিস্ট ধরে ঔষধ গিলেছে। কোথাও কোথাও মারাত্মক ফল হচ্ছে। চল্লিশ হাজারের ভিটামিন ডি যেটি সপ্তাহে একটি খাওয়ার কথা- প্রতিদিন একটি করে সাতদিন খেয়ে ফেলেছে! স্টেরয়েড দিনে তিনবেলা করে খেয়েছে সামান্য ঢোক গিলতে গলা ব্যথার জন্যই! একই পদের দুই তিন রকম এন্টিবায়োটিক গিলছে। ফার্মেসি ফেসবুক মোবাইল- যে যেমন যেখান থেকে পারে ট্রিটমেন্ট নিচ্ছে।

কোভিড উনিশ আসার আগে কখনো ভাবি নি আমরা বাঙালিরা কত ছোট জায়গা নিয়ে থাকি। এখানে আইসোলেটেড থাকার মতো বাড়তি ঘর নেই প্রায় কোনো বাসায়। ওয়াশরুমের দিকেও আমরা অনেক গরিব। গতকাল একজন জ্বরের রোগী বলছিলেন- ডায়েবেটিসের জন্য উনি অন্ধ, অসম্ভব তার পক্ষে আলাদা থাকা। বলি ‘ঘরেও সবাই মাস্ক পরে থাকেন’। সম্ভবত এটুকুই সর্বোচ্চ যা আমরা করতে পারি। যুদ্ধের নিয়মই তাই- হারাতে যখন হবেই, যতটা সম্ভব কম হারানো যায়।

তবে এর মাঝেই এমন অনেক সংবাদ আসে যেগুলোর কোনো পাঠক নেই। জিতে যাওয়া গল্পের চেয়ে হেরে যাওয়ার গল্পই আমাদের বেশি শান্তি দেয়। আমার এক জুনিয়র তার মা-কে নিয়ে বাড়ি ফিরতে পেরেছে। প্রায় ষোলো সতেরো দিন স্কয়ার হসপিটালে ভর্তি রেখেছিল। টসিলিজুমেব ইঞ্জেকশন চলেছে বেশ কয়েকটি। প্রতিটির দাম সত্তর হাজার টাকা করে। ডিসকাউন্ট সহই যে ফিগারটি আসে অবিশ্বাস্য। অন্তত আমাদের লেভেলে বটেই। সে মাকে নিয়ে বাড়ি ফিরে গেছে নিজেকে বন্ধক রেখে। সামনের এক বছর স্যালারি থেকে তার পঞ্চাশ শতাংশ বেতন কেটে নিবে।

মায়ের বিপরীতে ভবিষ্যৎ অনিশ্চয়তা- কিছুই না। কত লোক কত বড়লোক। ঢাকার নাইট ক্লাবগুলোয় জুয়ার বোর্ডেই নাকি কোটি কোটি টাকা উড়তো। অবৈধ হিসেব বাদ দিয়ে বৈধ হিসেব ধরলেও আমি পাঁচ হাজার টাকার ইফতারি প্লেট দেখেছি। বসুন্ধরা সিটিতে দুই হাজার টাকায় এক শার্ট কেনার জন্য আমি নিজেই লাইনে দাঁড়িয়েছি। চারজনের পরিবারে লক্ষ টাকার পশু কোরবানি করতে দেখেছি শুধু স্ট্যাটাস মেন্টেন করার জন্য। আর এ ছেলেটা- একজন ডাক্তার, একজন ট্রেইনি- ডিসকাউন্ট সহ তার মাকে চিকিৎসা করার জন্য নিজেকে এক বছরের জন্য বন্ধক রেখেছে। আমার অঢেল টাকা থাকলে আমি ওকে পে করতাম- মাতৃপ্রেমের যে শিক্ষা সে আমাকে দিয়েছে সে জন্য!

অনেক অফিস অনলাইনে দৌড়াচ্ছে। কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে তা স্রেফ লোক দেখানো ছাড়া কিছুই না। অবশ্য আমাদের অফলাইন স্কুল কলেজও লোকদেখানো ছিল। যারা ভাল রেজাল্ট করতো নিজেরা পড়তো। কোনো কিছুর জন্যই এদেশে কোনো কর্তৃপক্ষ দায়ি নয়। সে পড়াশোনা হোক, সঠিক বিদ্যাচর্চা হোক, চিকিৎসা হোক, বা বেঁচে থাকা হোক।

এখন একটি জিনিস বুঝি। টাকা জিনিসটা খুব দরকারি। আনন্দ, আদর্শ, স্বপ্ন, মানবতা, নীতি- এসবের চেয়ে অনেক বেশি দরকার টাকা। পৃথিবীতে ওসব ছাড়াও বাঁচা চলে, টাকা ছাড়া বাঁচা যায় না। কারন এমন ক্রাইসিস আসতে পারে যখন সবাই ছেড়ে চলে যাবে, শুধু টাকা পক্ষে হয়ে কথা বলবে। অন্তত চেষ্টা করবে।

আমরা সব ভুল পড়েছি। ভুল জেনেছি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।