মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
স্বাস্থ্য তথ্য

রোজা রেখে চোখের ড্রপ কীভাবে ব্যবহার করবো?

Platformপ্রকাশ: ১৮ মে ২০২০, ১১:০৯ · ২ মিনিটে পড়ুন
রোজা রেখে চোখের ড্রপ কীভাবে ব্যবহার করবো?
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ মে, ২০২০, সোমবার

আমরা জানি, চোখে ড্রপ ব্যবহার করলে তা গলায় যায় আর তিতা স্বাদ পাওয়া যায়। তাহলে রোযা রেখে ড্রপ কিভাবে ব্যবহার করবো?
সমস্যা জটিল, কিন্তু সমাধান বিজ্ঞানভিত্তিক!

প্রশ্ন ১ঃ চোখের সাথে কি নাক ও গলার সম্পর্ক আছে?
অবশ্যই আছে। চিকিৎসা বিজ্ঞান এই সম্পর্কের নামকরণ করেছে “নেত্রনালী”। এই নালীর মাধ্যমেই চোখের পানি প্রথমে নাকের ভিতর যায়, তারপর তা চলে যায় গলায়।

প্রশ্ন ২ঃ কিভাবে এই নেত্রনালীর মাধ্যমে চোখ থেকে নাকে পানি আসে?
আমাদের চোখের চারপাশ ও তার পাতা গোলাকারে সজ্জিত মাংস পেশী দিয়ে তৈরি। যে মাংস পেশীর কিছু অংশ জড়িয়ে থাকে নেত্র নালীর গায়ে। ফলে স্বাভাবিকভাবে আমরা যখন চোখ খুলি ও বন্ধ করি, তখন মাংস পেশীর সংকোচন ও প্রসারণ হয়। যে কারণে নেত্র নালী একটি পাম্প বা ড্রপার এর মতো আচরণ করে। আর চোখ থেকে পানি টেনে প্রথমে নালীর ভেতর এবং পরে তা নালী থেকে বের হয়ে যায়।

প্রশ্ন ৩ঃ কিভাবে তাহলে চোখের ড্রপ নাকে/ গলায় যাওয়ার পরিমাণ কমান যায়?
খুব সহজেই আমরা এ কাজটি করতে পারি।
আমরা যদি পাম্পের কাজ বন্ধ করে দেই, তাহলেই তো পানি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না।
অর্থাৎ, চোখে ড্রপ দেয়ার পর আমরা যদি কিছুক্ষণ (৩-৫ মিনিট) চোখ বন্ধ করে রাখি তাহলে চোখের পানি/ড্রপ নালী হয়ে নাকে বা গলায় যেতে পারবে না।

এ কাজটি শুধু রোযায় না, সবসময় অভ্যাস করা প্রয়োজন। এতে করে চোখের ড্রপ এর সিস্টেমিক এবসর্বশন কমে যাবে ও লোক্যাল এবসর্বশন বেড়ে যাবে, মানে চোখে ঔষধের কাজের পরিমাণ ও সময় দুটোই বেড়ে যাবে।

কৃতজ্ঞতা: Opthalmic Solution

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

শ্রীলঙ্কায় ৩.১ কেজি ওজনের মূত্রথলীর পাথর অপসারণ, বিশ্বরেকর্ড এর দাবী চিকিৎসকদের

রোগীর মূত্রথলি থেকে ৩ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বিশাল পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করার ঘটনা ঘটেছে শ্রীলঙ্কায়। অস্ত্রোপচার করা চিকিৎসকদের দাবি―মূত্রথলি থেকে অস্ত্রোপচারের মাধ্যমে এই বিশাল ওজনের পাথর অপসারণটি সবচেয়ে বড় হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শ্রীলঙ্কার…

১৯ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

নিপাহ ভাইরাসে ৫ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ চলতি বছরে নিপাহ ভাইরাসে চার জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের দুজন শিশু, তিনজন পুরুষ। শিশুদের একজন মেয়ে ও একজন ছেলে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) মিলনায়তনে নিপাহ…

১৯ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

দেশেই হচ্ছে আন্তর্জাতিক মানের মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি

শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪ মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারিতে সার্জনদের দক্ষতা আরও বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিনব্যাপী 'মিনিমালি ইনভেসিভ স্পাইন এন্ড ক্যাডাভারিক সার্জারি' ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। এখানে বিদেশ থেকে আসা আন্তর্জাতিক মানের চিকিৎসক ডা. থিনেশ কুমারান, ডা.…

৬ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।