রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রোগীর স্মৃতিতে ডা. মইনউদ্দীন, রইবেন চিরসবুজ হয়ে

১৫ মে, ২০২০, শুক্রবার

শরীরটা আজ বেহায়া হয়ে উঠেছে। রাতে ঘুম হয় নি আমার। রোগী দেখতে ইচ্ছে হচ্ছিলো না একদম। কিন্তু যারা চিকিৎসার জন্য আসে দূর থেকে, তাদের দিকটাও ভাবতে হয়।

চিকিৎসক হিসেবে যৎকিঞ্চিত সুনাম পেলেও, রোগী হিসেবে বরাবরই দূর্নাম আমার।

“Doctors are the worst patients”

আমি আজকাল তার চেয়েও খারাপ। রক্তে গ্লুকোজটা বাড়ছে। ঘাড়ে ব্যথা হচ্ছিলো। সকাল থেকে তীব্র বৃষ্টি ও বজ্রপাত দেখলাম জানালায় বসে বসে।

রোগী আসা শুরু করেছেন। চেম্বারে যাই রুমে আসি। একটা টানা ঘুম দেবার যেই অভিপ্রায়, তখন আবার ডাক পড়লো।

গিয়ে দেখি রোগী একজন বয়স্কা নারী। চেয়ারে বসে আমার দিকে একটা ফাইল এগিয়ে দিলো। তার দিকে আমার চোখ নিবিষ্ট। আমার চোখগুলো কেমন ভিজে গেলো অনুভব করলাম।

রোগী বলে, “আপনি কান্না করছেন কেন?” রোগী তার অনুভূতি জানাচ্ছে আমাকে। “উনাকে দশ বছর ধরে দেখাতাম। অনেক ভালো মানুষ ছিলেন। হাসি মুখে কথা বলতেন। মা ছাড়া কথা বলতেন না।” একবার বলেছিলেন, “আমাকে না পেলে আপনার বাড়ির কাছে আমার ছাত্র ডাঃ জোবায়ের আছে তাকে দেখাবেন।”

আমি চুপচাপ শুনছি। তাকিয়ে দেখি রোগীর চোখও ভিজা।

নাদামপুরের সবুজ গাঁয়ে ঘুমিয়ে গেছেন চিরনিদ্রায়। এই ঘুমিয়ে পড়ার আগে একটু ঘুমাতে চেয়েছিলেন শান্তিতে। কিন্তু তখন সেখানে পরিবেশ ছিলো না ঘুমানোর।

বলেছিলেন, “আমি দাঁড়িয়ে আছি। একটু ঘুমাতে পারলে আরাম হতো। বাসায় গেলে আরাম হতো। এখানে ঘুমানো ইম্পসিবল।”

বাঁচার আকুতি নিয়ে একটু আইসিইউতে যেতে চেয়েছিলেন। বলেছিলেন, “তোমরা আমাকে ওসমানীর আইসিইউ তে নিয়ে যাও।”

কারো কাছে আকুলতা জানিয়ে বলেছেন, “আমার জন্য একটা আইসিইউ এম্বুলেন্স ম্যানেজ করা যায়না?”

জুনিয়র চিকিৎসকদের জন্য পিপিই বেশি দরকার বলে জানিয়েছিলেন। তারা বেশি এক্সপোজড।

বলেছিলেন, “আমি কাজ করছি পিপিই ছাড়া।”

এক বুক অভিমান, নীরব বেদনায় আহত নীল হৃদয় ও নীরব অশ্রুপাত করেই সিলেট থেকে ঢাকা গিয়েছিলেন নিজ উদ্যোগে নিজ ব্যবস্থায়।

ফিরে এসেছেন চিরচেনা শহরে নিথর দেহে।

বাংলাদেশের মানুষ আর কোন চিকিৎসক এর জন্য এমন অশ্রুসিক্ত হয়েছেন, আমার জানা নেই। কোন চিকিৎসক এর চিরবিদায়ে এমন হাহাকার করেছেন, এমন মাতম তুলেছেন আমি শুনি নি।

তাঁর প্রতি অবহেলা করে ভালোই করেছেন উনারা। জাতি চিনে গেলো একজন মানবিক সরল ডাক্তারকে, যে গরীবের ডাক্তার হয়ে উঠেছিলেন। যার জন্য অশ্রুসিক্ত হওয়াও গর্বের।

স্মৃতিগুলো বেদনা বাড়ায়। হাহাকার জাগায়। নীরবে দংশন করে বারবার।

ভালো থাকবেন গরীবের ডাক্তার প্রিয় মানুষ ডাঃ মঈনউদ্দিন স্যার। আমাদের দোয়ায় ও স্মৃতিতে আপনি উজ্জ্বল হয়ে আছেন, থাকবেন।

ডা. জোবায়ের আহমেদ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।