মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

রিস্ট্রেইন করে রাখা ছবি নিয়ে চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার

Fahmida Hoque Mitiপ্রকাশ: ২৬ জুন ২০২০, ১২:২১ · ২ মিনিটে পড়ুন
রিস্ট্রেইন করে রাখা ছবি নিয়ে চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ জুন, ২০২০, শুক্রবার

গত ২৪ জুন, ২০২০ রোজ বুধবার বাংলাদেশের এক স্বনামধন্য পত্রিকায় একজন রোগীকে রিস্ট্রেইন করা অর্থাৎ হাত বেঁধে রাখার ছবি দিয়ে চিকিৎসকদের নামে অপপ্রচার করা হয়। সেখানে বলা হয়, করোনায় আক্রান্ত এক রোগী হাসপাতালে ভর্তি করানোর পর ওই রোগীকে ‘কথিত’ আইসিইউতে নেওয়া হয়। এরপর ক্রমাগত টাকার চাপ দেয়া হয় রোগীর পরিবারকে। রোগী মারা যান, মৃত্যুর পরেও বেডের সঙ্গে মৃতের হাত বাঁধা ছিল।

বাস্তব সত্য হল, একজন আইসিইউর রোগী যখন ভেন্টিলেটরে থাকেন, তখন তাকে প্রকৃতপক্ষেই রিস্ট্রইন করে রাখা যায়। এটা আন্তর্জাতিক প্রটোকল এবং মেডিকেল সায়েন্স কর্তৃক স্বীকৃত ও শতভাগ বৈধ। রোগী যখন অস্বাভাবিক আচরণ করেন এবং আক্রমণাত্মক হয়ে যান, তখন তাকে নিয়ন্ত্রণ করতে শারীরিক বা রাসায়নিক উপায়ে রিস্ট্রেইন করা হয়।

কেন রোগীকে রিস্ট্রইন করে বা বেঁধে রাখতে হবে ?

গুরুতর রোগীদের ভেন্টিলেটরের সাথে এডজাস্ট করার জন্য সেডেটিভ এবং হিপনোটিক্স ঔষধ প্রয়োগ করা হয়, প্রয়োজনে মাসল রিলাক্সেন্ট দিয়ে অবশ করে রাখা হয়। এতে রোগীর মস্তিষ্ক শীতল থাকে এবং ফুসফুসে ভেন্টিলেটর কর্তৃক প্রদেয় অক্সিজেন প্রবাহ নিশ্চিত হয়। অনেক প্রকারের রিস্ট্রইনট যেমন- বেল্ট, জ্যাকেট দিয়ে রোগীর হাত, পা, কনুইয়ে বেধে তাকে শান্ত রাখা হয় যেন সে নিজের এবং কারো ক্ষতি করতে না পারে। এসময় রোগী অস্হির থাকেন, জ্ঞানের মাত্রা কম থাকে, এমনকি রোগী মারামারি করতে, অথবা টান দিয়ে মুখের এন্ডোট্রাকিয়াল টিউব, নাকের এনজি টিউব, ইউরিনারি ক্যাথেটার, স্যালাইন ক্যানুলা ইত্যাদি খুলে ফেলতে পারেন। যেহেতু এক্ষেত্রে রোগী খুবই অস্থির হয়ে থাকেন, তাকে শান্ত করাটা খুব সমস্যা হয়ে যায় বলে রিস্ট্রইন করা হয় বা বেঁধে রাখতে হয়।

এখানে রোগীকে শান্ত করার জন্য বেঁধে রাখা ছবিকে ভুলভাবে পত্রিকায় উপস্থাপন করা হয়েছে। চিকিৎসকরা রোগীকে রিস্ট্রইন করে রেখেছিলেন যেন সে শান্ত থাকতে পারে। কিন্তু খবরটা বোধগম্য হলেও শিরোনামে ‘টাকার জন্য বেধে রাখার হলো লাশের হাত’ এই অংশটুকু ঠিক বোঝা যাচ্ছে না। খবরটার মূল অংশে, লাশের হাত যে টাকার জন্যই বেধে রেখেছে, অন্য কোন কারণে নয় – এরকম কিছু পরিষ্কার লেখা নেই। তাহলে এই শিরোনাম ও লেখার মধ্য দিয়ে মূলত পাঠকদের ভুল সংবাদ প্রদান করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক / সাদিয়া কবির

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।