শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রক্তাক্ত সিলেটঃ একজন চিকিৎসকের অভিজ্ঞতা

দুপুর সোয়া দুইটা বাজলেই আমার একটু একটু করে মেজাজ গরম হওয়া শুরু করে- যখন ডিরেক্টর অফিস থেকে ফোনে জানানো হলো যে মেডিকেল টিমের অংশ হিসেবে ৩টায় যেতে হবে বর্তমান ন্যাশনাল ক্রাইসিস সিলেটের শিববাড়িতে- মেজাজ পুরা খিচে গিয়েছিল। ‘বিবাহিত ব্যাচেলর’ আমরা দুই কসাই জামাই বৌ-র ২৪ ঘন্টার ভেতর মুলাকাত বলতে দুপুর ৩টা থেকে ৪টা। আর এর ভেতরেই যদি কোন কাজ পড়ে- সেটা যত ইমার্জেন্সিই হোক——। এর আগের দুই দিনই বাসায় পৌঁছেছি ভোর ৪ টায়।

যাই হোক- সাড়ে ৩টার দিকে আমরা ৩ চিকিৎসক আর একজন ব্রাদার মিলে গেলাম ঐখানে। যাদের রিলিভার হিসেবে গেলাম তারা বললেন যে, একশন মনে হয় শেষ- সকালে বিশাল আকারে এটাক হয়েছে। এম্বুলেন্স-এ বসে উৎসুক জনতার নানাবিধ কান্ড কীর্তি দেখে হাসাহাসি করলাম- খানিক পর পর পুলিশের দাবড়ানি খেয়ে একটু দূরে যায়- আবার জটলা পাকায়-৫ জন সেনা সদস্য মারা গিয়েছে- এক ব্যাটা আর এক বেটিরে মারতে ঢাকা থেইক্যা সেনাবাহিনী আনা লাগে-এমন আরও কাহিনী আর বিশাল বিশাল বিশ্লেষন শুনতে থাকলাম।

কিছুক্ষন পরেই গ্রেনেড এর শব্দ আর কয়েকশ রাউন্ড গুলির শব্দ- এত কাছ থেকে শুনছিলাম- একটু আতংকিততো হচ্ছিলামই। ড্রাইভার বলল যে, সকালে আমাদের গাড়ির খুব কাছ দিয়ে কয়েকটা গুলি গিয়েছে। ডিরেক্টর স্যারকে গালি দিতে লাগলাম- ইমার্জেন্সি টিম দিয়ে পাঠালেনই যখন একটু প্রটেকশন দিয়ে পাঠাতেন- আমরা যে রেঞ্জে ছিলাম সেখানে বুলেট প্রুফ জ্যাকেট ছাড়া মানুষ ছিলাম আমরা এই কয়েকজনই- এতোটাই কম দাম কসাইদের???

সন্ধ্যা হতেই ঘুটঘুটে অন্ধকারে ‘মশা মারা কেরানি’ হয়ে গেলাম। কিছুক্ষন পরেই দেখলাম বিশাল এক সাংবাদিক গ্রুপকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে- একটু খুশি হলাম- হয়ত মিশন কমপ্লিটেড-প্রেস ব্রিফিং হলেই ফিরে যেতে পারব- আজাইরা বসে বসে এতোটাই বিরক্ত হচ্ছিলাম। সাংবাদিকরা ফিরে আসল- হঠাত করেই সন্ধ্যা ৭টার দিকে একটা বিকট শব্দ শুনলাম- মানুষের হট্টগোল শুরু হল – আতংকিত হলাম কারণ শব্দটা ঐ বাড়ি থেকে আসে নাই আসছে সেইফ জোন থেকে। একটু পরেই আবারও শব্দ- ভেতর থেকে দুইটা এম্বুলেন্স আসল- আমাদেরটাও এদের ফলো করল- রাস্তায় উঠার সময়ই দেখলাম রক্তের ছোপ ছোপ দাগ- রাস্তা থেকেই একজন আহতকে নিয়ে ছুটলাম মেডিকেলের দিকে।
ইমার্জেন্সিতে ঢুকতেই একের পর এক আহত ঢুকতে থাকল- ইমার্জেন্সি অফিসার ভাইয়াকে একটু সাহায্য করলাম। ইমার্জেন্সির ঝামেলা শেষে গেলাম সার্জারি ওয়ার্ডে- সেখানে কিছুক্ষন থেকে বেশি রোগী না দেখে ওটিতে দৌড় লাগালাম।

ওটি বি ব্লক- লোকে লোকারণ্য- সিনিয়র প্রফেসর, সার্জারির সকল স্পেশিয়ালিটির সকল স্যাররা, সকল ট্রেইনি, ইন্টার্ন এবং কয়েকজন স্টুডেন্ট, নার্স, ওয়ার্ড বয়- ১২টা ওটি টেবিলের সবগুলোতেই সবাই যেন ঝাঁপিয়ে পড়েছে। ৩ জন(একজন পুলিশ অফিসার ও একজন কমান্ডিং অফিসারসহ)- কার্ডিয়াক এরেস্টে(হার্ট বিট দেয়া বন্ধ করে দিয়েছে- শ্বাস নিচ্ছে না)- এনেস্থেশিস্টরা সি পি আর(কার্ডিয়াক ম্যাসেজ) দিচ্ছেন একের পর এক- ঘেমে নেয়ে যাচ্ছেন সবাই- নার্সরা স্যালাইন ওপেন করতেছে- সার্জনরা অপারেশন করতেছেন- ওয়ার্ড বয়রা প্লাস্টার করতেছে- কয়েকজন এটেন্ডেন্ট ক্লিয়ার করতেছে- রক্ত আনা নেয়া করতেছে কয়েকজন। সবার মিলিত প্রচেষ্টায় প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় হার্ট আবার বিট দেয়া শুরু করল- এয়ার এম্বুল্যান্সে নিয়ে গেল সিএম এইচে একজনকে- আরেকজনকে অন্য ওটিতে নেয়া হল অপারেশনের জন্য।
ওটি এ ব্লকে দেখি ওখানেও একি অবস্থা- এখানেও একসাথে ৪ টেবিলেই চলছে রোগীকে বাঁচানোর শেষ চেষ্টা। সব স্যাররা ইতিমধ্যেই অপারেশন শুরু করে দিয়েছেন। সবার ক্লান্তিহীন প্রচেষ্টায় বেশিরভাগই সুস্থ হয়ে অপারেশন রুম থেকে পোস্ট অপারেটিভ রুমে চলে যাচ্ছিল; নিচে ব্লাড ব্যাংক, সন্ধানী, মেডিসিন ক্লাবে সমানে সবাই প্রয়োজনীয় রক্ত দিতে লাগল- স্টুডেন্টরাও এসে তাদের সাধ্যমত সহযোগিতা করতে লাগল।

দুইজনকে নিয়ে এনেস্থেশিওলজিস্ট, সার্জন এবং বাকি সবাই খুব যুদ্ধ করছিল। অপারেশনের মধ্যেই কয়েকবারই কার্ডিয়াক এরেস্টে চলে যাচ্ছিল- আবার একই যুদ্ধ- একদিকে সিপিআর অন্যদিকে অপারেশন। রাত আড়াইটার সময় যখন ফিরে আসি- বিষণ্ণ সবাই-স্যাররাও বিমর্ষ- এতো এতো চেষ্টার পরেও কোন লাভ হলোনা- গত ৬ ঘন্টার এত্তো এত্তোগুলো মানুষের ক্লান্তিহীন চেষ্টাকে বৃথাই মনে হলো-নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যসহ সবার আত্মার সদগতি হোক

ক্লান্তি নিয়েই বাসায় ফিরলাম – কালকে আবার এই নরপিশাচরা হামলা করতে পারে- আবার সেই যুদ্ধ- কালকে আবার আমার ইউনিটেই এডমিশন – একটু ঘুমানো জরুরি।
……
ডাঃ অনুজ কান্তি দাশ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

5 thoughts on “রক্তাক্ত সিলেটঃ একজন চিকিৎসকের অভিজ্ঞতা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।