মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

রংপুর জেলার ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের কোভিড-১৯ রোগীর আপডেট

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৮ · ২ মিনিটে পড়ুন
রংপুর জেলার ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের কোভিড-১৯ রোগীর আপডেট
ছবিঃ ডেডিকেটেড করোনা আইসোলেসন হাসপাতাল, রংপুর।
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৮ সেপ্টেম্বর, ২০২০, মঙ্গলবার 

চীনের উহান শহরে সর্বপ্রথম সংক্রমিত হওয়ার পর গত ৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মত করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর খুব দ্রুত এদেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকে। পরে ২৬ মার্চ থেকে লকডাউন দেওয়ার ফলে ও স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা আরোপের দরুণ এখন বর্তমানে বাংলাদেশের তুলনামূলকভাবে করোনা ভাইরাস শনাক্তের হার কমেছে।

ছবিঃ ডেডিকেটেড করোনা আইসোলেসন হাসপাতাল, রংপুর।

এদিকে করোনা সংক্রমনের এই সময়টায় গত ৭ সেপ্টেম্বর রংপুর জেলায় ‘ডেডিকেটেড করোনা আইসোলেসন হাসপাতাল’-এর ডাটা অনুযায়ী, এই হাসপাতালে বাংলাদেশে কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর ১৯ এপ্রিল থেকে এখন পর্যন্ত ৬০০ জন করোনা রোগী ভর্তি হন। তাদের মধ্যে সর্বমোট ৫০১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর মোট মৃত্যুবরণ করেন ৪২ জন করোনা পজিটিভ ব্যাক্তি। এছাড়া শুরু থেকে এ পর্যন্ত এ হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগী রেফার্ড করা হয় মোট ৯ জন। বর্তমানে হাসপাতালটিতে মোট ৪২ জন কোভিড-১৯ পজিটিভ রোগী চিকিৎসারত অবস্থায় আছেন।

ছবিঃ প্রতীকী।

তাছাড়া ‘ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল’-এ গত  ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪ জন রোগী ভর্তি হন এবং ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়ে ডিসচার্জ পায় মােট ৮ জন। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করে ১ জন করোনা পজিটিভ রোগী।

তথ্যসুত্র: ডা. নুরন নবী
ইনচার্জ ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল, রংপুর

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।