শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

যে চিকিৎসা নিতে পাশ্চাত্যের নাগরিকেরা বাংলাদেশে

অবাক লাগছে? লাগারই কথা? যেখানে বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান নিয়ে নেতিবাচক খবরে মিডিয়া সয়লাব, দেশের মানুষ পাগলের মত ছুটছে ভারত, থাইল্যান্ড, সিংগাপুরসহ নানা দেশে সে দেশে যদি ব্রিটিশ কিংবা আমেরিকান নাগরিকেরা চিকিৎসা নিতে আসে সেটাকে পাগলের প্রলাপ মনে হতেই পারে।

তবে এটি কোন প্রলাপ না, এটি একদমই বাস্তব। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস কনফারেন্স রুমে লিভার রোগ বিশেষজ্ঞ ডাঃ সপ্নীল জানান এ কথা। তিনি এবং তার মত এদেশের ডাক্তারদের কাছেই যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মত অঞ্চল থেকে রোগীরা আসছেন ক্রনিক হেপাটাইটিস এর চিকিৎসা নিতে। কেন, আসছেন? কি করেছেন ডাঃ সপ্নীলেরা?

NASVAC নামটি মনে রাখুন। কারন এটি বাংলাদেশীদের উদ্ভাবিত প্রথম নিউ ড্রাগ মলিউকিউল যেটি ক্লিনিকাল ট্রায়ালের নানা ধাপ পেরিয়ে শেষ ধাপে আছে এবং কিউবা সহ আরো কিছু দেশে ইতিমধ্যে বাজারজাত শুরু হয়েছে। ডাঃ মাহতাব আল মামুন সপ্নীল, বংগবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ড. শেখ মোহাম্মদ ফজলে আকবর, জাপান প্রবাসী চিকিৎসাবিজ্ঞানী, তারা দুজন এই সাফল্যের নেপথ্য কারিগর। Novel Nasal Vaccine for Hepatitis B বা NASVAC যুক্তরাষ্ট্রের FDA এবং বাংলাদেশ ওষূধ প্রশাসন এর অনুমতি নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে যাতে দেখা গেছে ন্যাসভ্যাক প্রয়োগে ৬ মাসে ৫৯% হেপাটাইটিস বি ভাইরাসের কারনে ক্রনিক হেপাটাইটিসে আক্রান্ত রোগী সম্পূর্ণ আরোগ্য লাভ করেছেন অন্যদিকে প্রচলিত স্বীকৃত ওষুধ পেগাইলেটেড ইন্টারফেরন প্রয়োগে আরোগ্য পেয়েছেন ৩৮ শতাংশ রোগী। বর্তমানে ওষুধটি জাপানে মাল্টি সেন্টার ক্লিনিক্যাল ট্রায়ালে আছে। বাংলাদেশে উপযোগী আইন না থাকায় এটি এখনো এদেশে প্রস্তুত করা যায় নি তবে আগামী ২-১ বছরের মাঝেই এটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে। চিন্তা করতে পারছেন বাংলাদেশের তৈরি একেবারে নিজেদেরই একটা ঔষধ!NASVAC নামটি মনে রাখুন। কারন এটি বাংলাদেশে ট্রায়ালকৃত নতুন থেরাপিউটিক ভ্যাকসিন কম্বিনেশন যেটি ক্লিনিকাল ট্রায়ালের নানা ধাপ পেরিয়ে শেষ ধাপে আছে এবং কিউবা সহ আরো কিছু দেশে ইতিমধ্যে বাজারজাত শুরু হয়েছে। ডাঃ মাহতাব আল মামুন সপ্নীল, বংগবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ড. শেখ মোহাম্মদ ফজলে আকবর, জাপান প্রবাসী চিকিৎসাবিজ্ঞানী, তারা দুজন এই ঔষধ তৈরি ও পরীক্ষার নেপথ্যে কাজ করেছেন মূল উদ্ভাবকদের সাথে। Novel Nasal Vaccine for Hepatitis B বা NASVAC যুক্তরাষ্ট্রের FDA এবং বাংলাদেশ ওষূধ প্রশাসন এর অনুমতি নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে যাতে দেখা গেছে ন্যাসভ্যাক প্রয়োগে ৬ মাসে ৫৯% হেপাটাইটিস বি ভাইরাসের কারনে ক্রনিক হেপাটাইটিসে আক্রান্ত রোগী সম্পূর্ণ আরোগ্য লাভ করেছেন অন্যদিকে প্রচলিত স্বীকৃত ওষুধ পেগাইলেটেড ইন্টারফেরন প্রয়োগে আরোগ্য পেয়েছেন ৩৮ শতাংশ রোগী। বর্তমানে ওষুধটি জাপানে মাল্টি সেন্টার ক্লিনিক্যাল ট্রায়ালে আছে। বাংলাদেশে উপযোগী আইন না থাকায় এটি এখনো এদেশে প্রস্তুত করা যায় নি তবে আগামী ২-১ বছরের মাঝেই এটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

শেষ হয়নি এখনো। বিজ্ঞান পত্রিকা কিংবা প্রচলিত মিডিয়াতেই আমরা অনেক সময় অত্যাধুনিক কিছু চিকিতসার নাম শুনি তার মাঝে স্টেম সেল থেরাপী অন্যতম। উন্নত দেশগুলোতে এ বিষয়ে আলাদা শিক্ষা ও প্রশিক্ষনের সুযোগ রয়েছে। আমাদের দেশে এমন কিছু নেই। কিন্তু যদি বলি এদেশে স্টেম সেল থেরাপী দেয়া হচ্ছে সেটি বিশ্বাস হবে? অবিশ্বাসের কিছু নেই। ডাঃ সপ্নীল ও তার দল এই বাংলাদেশেই স্টেম সেল থেরাপীর মাধ্যমে লিভার সিরোসিস বা ফেইলিউর হয়ে যাওয়া রোগীদের চিকিতসা শুরু করেছেন। লিভার সিরোসিস বা ফেইলিউর হওয়া অধিকাংশ রোগী মৃত্যুবরন করেন এবং এর প্রচলিত চিকিতসা লিভার ট্রান্সপ্ল্যান্ট যাতে খরচ প্রায় ৪০-৫০ লক্ষ টাকা এবং উপযোগী ডোনার পাওয়ায় কস্টসাধ্য। স্টেম সেল পদ্ধতিতে চিক্তিসায় খরচ মাত্র ৫০ হাজার থেকে দেড় লক্ষ্য টাকা। স্টেম সেল ব্যবহারের পদ্ধতিটি নতুন না হলেও ডাঃ স্বপ্নীল ও তার দল নিজস্ব উদ্ভাবিত পদ্ধতিতে সরাসরি লিভারের আর্টারিতেই স্টেম সেল প্রয়োগ করছেন এবং এ প্রক্রিয়া ৩ জন রোগীর উপর প্রয়োগ করে ইতিমধ্যে সাফল্য ও পেয়েছেন।

না, এখনো শেষ হয়নি! হেপাটাইটিস সি। হেপাটাইটিস বি এর পাশাপাশি হেপাটাটিস সি ভাইরাস ও লিভার নস্ট হয়ে মারা যাবার অন্যতম কারন। বহির্বিশ্বে স্বীকৃত এই রোগে ব্যবহার্য ওষুধের মূল্য প্রায় ১ লক্ষ ডলার, বাংলাদেশে সেই একই ওষুধ এর মূল্য কত জানেন? মাত্র ১ হাজার ডলার! তৈরি করছে ইনসেপ্টা এবং বিকন। মূল একটিভ মলিকিউল তৈরি করা কোম্পানি বাংলাদেশ ও ভারতে এই ওষুধ তৈরির অনুমতি দিয়েছে। বাংলাদেশ ২০৩৩ সাল পর্যন্ত পেটেন্ট রেস্ট্রিকশন পাওয়ায় এখানে এই ওষুধের দাম ভারতের চেয়ে কম। তাই বহির্বিশ্বের প্রচুর রোগী এই ওষুধ নিতে সরাসরি বাংলাদেশে আসছেন কিংবা অনলাইনে অর্ডার করে নিচ্ছেন। কিছুদিন পুর্বে বিবিসি ওয়েবসাইটে এমনই একজন ব্রিটিশ নাগরিকের সাক্ষাতকার প্রকাশ করা হয়েছিলো যিনি বাংলাদেশ থেকে অনলাইনে অর্ডার করে ওষুধ নিয়েছেন এবং খেয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছেন।

বাংলাদেশ অমীত সম্ভাবনার দেশ। স্বাস্থ্যসেবায় আমাদের অর্জন অনেক। এই অর্জনের গল্পগুলো আর চাপা পড়ে না থাকুক। মূল ধারায় মিডিয়ায় সেভাবে প্রকাশিত না হলেও বিকল্প মিডিয়ায় ছডিয়ে পড়ুক আমাদের সাফল্যের গল্প গুলো। স্বাস্থ্য সেবায় এই উপমহাদেশে বাংলাদেশ হউক সর্বশ্রেষ্ঠ। সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে দাবী জানাচ্ছি বাংলাদেশের এই সাফল্য সরকারি পৃষ্ঠপোষকতায় প্রচার করা হোক সারা বিশ্বে। এই সাফল্যের সিড়ি ধরে বাংলাদেশে হেলথ ট্যুরিজম কে প্রতিষ্ঠিত করা হোক যা হতে পারে দেশের রেভিনিউ অর্জনের আরেকটি বড় খাত, কেননা সারা পৃথিবীতে সবচেয়ে কম খরচে স্বীকৃত আধুনিক অনেক চিকিৎসাই এই বাংলাদেশ দিচ্ছে।

-ডাঃ মারুফুর রহমান অপু
চিকিৎসা কর্মকর্তা, সেন্টার ফর মেডিকেল বায়োটেকনোলজি
স্বাস্থ্য অধিদপ্তর

তথ্যসূত্রঃ
১) I bought hepatitis C cure from Bangladesh: http://www.bbc.com/news/av/health-38562628/hepatitis-c-patient-s-agonising-wait-for-drug-treatment
২) US citizen travel to Bangladesh story:
https://www.hepmag.com/blog/bangladesh-twinvir-darvoni-daclatasvir
৩) হেপাটাইটিস–বি চিকিৎসায় নতুন ওষুধ
http://www.prothom-alo.com/bangladesh/article/1073259/%E0%A6%B9%E0%A7%87%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B8%E2%80%93%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%93%E0%A6%B7%E0%A7%81%E0%A6%A7
৪) বাংলাদেশী চিকিৎসকদের অভাবনীয় উদ্ভাবন
http://www.jugantor.com/online/national/2017/03/23/42843/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%80-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8
৫) http://www.dainikamadershomoy.com/todays-paper/last-page/76073/%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%97%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।