মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রে আসক্তিহীন নতুন ব্যথানাশকের অনুমোদন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ৯:১৮ · ২ মিনিটে পড়ুন
যুক্তরাষ্ট্রে আসক্তিহীন নতুন ব্যথানাশকের অনুমোদন
লেখার আকার

শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

নতুন ধরনের ব্যথানাশকের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, নতুন এ ওষুধটি আসক্তিমূলক (নন-ওপিওয়েড) নয়। প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য স্বল্পমেয়াদি ব্যথার চিকিৎসায় এ ওষুধের অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন করা নতুন ওষুধের ব্র্যান্ড নাম জারনাভ্যাক্স। এটি মানুষের শরীরের ব্যথার সংকেত মস্কিষ্কে পৌঁছানোর আগেই কাজ শুরু করে।

জারনাভ্যাক্সের প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভারটেক্স ফার্মাসিউটিক্যালস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটিতে আসক্তি সৃষ্টিকারী উপাদান ওপিওয়েড নেই। এটি মাঝারি থেকে শুরু করে গুরুতর ব্যথার উপশম করতে কার্যকর।

যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে ব্যথানাশক রোগের জন্য আসক্তিজনিত সমস্যায় হিমশিম খাচ্ছে। ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে জাতীয় লজ্জা বলে উল্লেখ করেন। এমনকি এজন্য জনস্বাস্থ্যজনিত জরুরি অবস্থারও ঘোষণা দেন।

মানুষের শরীরে নতুন ব্যথানাশকের কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। এর ফলাফলের ভিত্তিতে এফডিএ জানিয়েছে, জারনাভ্যাক্স অস্ত্রোপচারের পর ব্যথা কমানোর ক্ষেত্রে কার্যকর। এটিকে জনস্বাস্থ্য খাতের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, প্রতি বছর হাজার হাজার মানুষ আসক্তি উদ্রেগকারী ওপিওয়েড ব্যবহারের কারণে মারা যান। ২০২২ সালে মাত্রাতিরিক্তি ওপিয়েডের কারণে ৮২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

কোম্পানি জানিয়েছে, ব্যথানাশক নতুন এ ওষুধের প্রতিটি ক্যাপসুলের দাম সাড়ে ১৫ ডলার। তবে এ ওষুধ শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর কিনা তা এখনো জানা যায়নি।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাদুড় খেয়ে রহস্যময় রোগ ছড়িয়ে পড়ছে কঙ্গোতে, নিহত ৫৩

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ রহস্যময় এক নতুন রোগের আতঙ্ক ছড়িয়ে পড়ছে আফ্রিকার দেশ কঙ্গোতে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সূত্রে জানা গেছে, বাদুড় খেয়ে তিন শিশুর মধ্যে প্রথম আবিষ্কৃত হয় এই অজানা রোগ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপির বরাতে এ…

২৮ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

কানাডার অর্থায়নে বাংলাদেশে কোভিড ও মাদকনীতির প্রভাব নিয়ে গবেষণা করবেন গবেষকেরা

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ বাংলাদেশসহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে লং কোভিড শনাক্তকরণ ও ব্যবস্থাপনার কৌশল উন্নয়ন এবং ছোট শহর ও গ্রামীণ এলাকায় মাদকনীতির পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণার জন্য কানাডিয়ান ইনস্টিটিউটস অব হেলথ রিসার্চ (সিআইএইচআর) থেকে তহবিল দেয়া হয়েছে। তহবিল…

১৯ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মার্কিন সহায়তা বন্ধ, এইডসে প্রাণ হারাতে পারেন লাখো মানুষ: জাতিসংঘ

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ যুক্তরাষ্ট্র বিশ্বে সবচেয়ে বেশি উন্নয়ন সহায়তা ও অনুদান প্রদানকারী দেশ। কিন্তু দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সব ধরনের বৈদেশিক সহায়তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধ করে দিয়েছেন মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কার্যক্রম। বাংলাদেশে ইউএসএইডের…

১৭ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।