মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ময়মনসিংহের ভালুকায় ২ জন চিকিৎসকের করোনা শনাক্ত

অংকন বনিকপ্রকাশ: ১৬ মে ২০২০, ১১:২৫ · ২ মিনিটে পড়ুন
ময়মনসিংহের ভালুকায় ২ জন চিকিৎসকের করোনা শনাক্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ১৬ মে, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।

তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে চিকিৎসকসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এভাবে ক্রমাগত তাঁরা আক্রান্ত হতে থাকলে দেশের চিকিৎসাসেবা কার্যক্রম হুমকির মুখে পড়বে! এবার ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসকের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। দুইজনই উপসর্গবিহীন। ময়মনসিংহ মেডিকেল কলেজের PCR ল্যাবে নমুনা পরীক্ষা শেষে তাঁদের আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোহেলী শারমিন বলেন,

“গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক অফিস সহকারীর শনাক্তের পরের দিন বৃহস্পতিবার এক ল্যাব সহকারীর শরীরে করোনা পজিটিভ আসে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৯৩ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের PCR ল্যাবে পাঠানো হয়। এদের মধ্যে ২ জন চিকিৎসকের করোনা পজিটিভ আসে। তাঁদের কোনো উপসর্গ নেই।”

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ কামাল বলেন,

“সরকারি হাসপাতালের ৪ জনসহ উপজেলায় মোট ১৪ জন করোনায় শনাক্ত হয়েছেন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বেসরকারি হাসপাতালের এক কর্মী শনাক্তের পর থেকেই ওই ক্লিনিকে আইসোলেশন রয়েছেন। বাকিরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ২ জনের হালকা জ্বর ছাড়া কারও মধ্যে জটিল কোনো উপসর্গ দেখা যায়নি। আক্রান্ত সবার সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ করা হচ্ছে। তাঁরা ভালো আছেন।”

প্রসঙ্গত, করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে, নিজগৃহে অবস্থান করেই সুস্থ ও নিরাপদ থাকা সম্ভব।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।