শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা করায় গ্রেফতার হলো রোগীর স্বজন

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ সেপ্টেম্বর, ২০২০, শুক্রবার

সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটিরত এক ইন্টার্ন চিকিৎসকের উপর রোগীর আত্নীয় আকস্মিক আক্রমণ করেন এবং চিকিৎসকরা সেক্ষেত্রে নিরব দর্শক হয়ে না থেকে, তৎক্ষণাৎ প্রশাসনের সাথে পরামর্শ করে এই হামলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

জানা গিয়েছে, গতকাল ১৭ সেপ্টেম্বর দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ তে এ্যাকিউট এম.আই নিয়ে ৮০ বছর বয়সী একজন ভদ্র মহিলা ভর্তি হয়েছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার সকল চিকিৎসা প্রক্রিয়াই অব্যাহত ছিল। এরপর ১৮ সেপ্টেম্বর রাত ১২.১৫ এর দিকে রোগীর অবস্থা খারাপের দিকে যায়। তখন ডিউটিরত ইন্টার্ন চিকিৎসক উক্ত রোগীর রক্তচাপ পরীক্ষার জন্য যায় এবং রক্তচাপ দেখার সময়ই রোগী মারা গিয়েছেন বলে তিনি মৌখিক ঘোষণা দেন। আর তখনই রোগীর বড় ছেলে পিছন থেকে হামলা করেন ঘটনাস্থলে উপস্থিত থাকা ইন্টার্ন চিকিৎসকটির উপর এবং গায়ে হাত তোলেন। এরপর আশেপাশের অন্যান্য রোগীর স্বজনরা তাকে ফেরায় এবং সেখানে কর্মরত আনসার যেয়ে এই আহত ইন্টার্ন চিকিৎসককে তার রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। পরবর্তীতে খবর পেয়ে সকল ইন্টার্ন চিকিৎসক এবং অত্র মেডিকেলের “ইন্টার্ন চিকিৎসক পরিষদ” এর সকল সদস্য ঘটনাস্থলে যান। তারা সেখানে পৌঁছে রোগীর অন্যান্য লোকের সাথে পূর্ণ সহমর্মিতা বজায় রেখে কথা বলার চেষ্টা করেন, যেহেতু তাদের রোগী মারা গিয়েছেন। সেই অবস্থায় তারা দোষ স্বীকার করেন এবং দোষীকে মাফ করার কথা বলেন। এমতাবস্থায়, উক্ত চিকিৎসকবৃন্দ হাসপাতাল প্রশাসনের সাথে কথা বলে তাদের সহযোগিতায় আসামীকে পুলিশের কাছে হস্তান্তর করেন এবং তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দেয়ার উদ্যোগ নেন। এর ফলশ্রুতিতে, আসামী বর্তমানে পুলিশের হেফাজতে থানায় রয়েছে। তাছাড়া, উল্লেখিত মৃত ব্যক্তিকে যথাযথ নিয়মে রোগীর অন্যান্য লোকের কাছে হস্তান্তর করা হয় এবং তাদের লাশ সহ বাড়িতে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়।

চিকিৎসকের গায়ে হাত তোলা বর্তমানে একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ তাই অত্র হাসপাতালের চিকিৎসকবৃন্দ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দেখিয়েছেন। সেই সাথে উক্ত চিকিৎসকবৃন্দকে ভবিষ্যতেও সহযোগিতা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক ও উপ পরিচালক। তারা পরবর্তীতেও নিজেদের কর্মস্থলকে নিরাপদ রাখার জন্য সর্বোপরি চেষ্টা চালিয়ে যাবেন, এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ।

তথ্যসূত্রঃ ডা. তানভীর আহমেদ রিফাত, ইন্টার্ন চিকিৎসক, মমেকহা

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।