শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেয়েদের বিয়ে,মাতৃত্ত্ব ও ক্যারিয়ার….

আজ এক ভদ্রলোক এলেন চিকিৎসা নিতে। স্ত্রীকে আনেননি। কারন সে এজোস্পার্মিক। মজার ব্যাপার হোল তার দু’টো মেয়ে আছে যথাক্রমে ক্লাশ ফোর ও সেভেন এ পড়ে। স্ত্রীর বয়স ৪০। ইতোপূর্বে তিনটি এবরশনও হয়েছে। জিজ্ঞেস করলাম আবার বাচ্চা কিসের জন্য? উত্তরে জানাল তার আরও বাচ্চা লাগবে। ঠিক আছে। টেস্ট টিউব করতে হবে, খরচ ৪ লক্ষ টাকা, কোন নিশ্চয়তা নেই। উত্তর, অত টাকা কই পাব? তাহলে আবার যে বাচ্চা নিতে চাচ্ছেন বাচ্চাকে খাওয়াবেন কি? আল্লাহ্‌ খাওয়াবে। তাইতো। সবইতো আল্লাহ্‌ করবেন। বাচ্চাও উনি দেবেন। এখানে কেন? আচ্ছা বলেন দু’টো মেয়ে থাকতে বাচ্চা চাচ্ছেন কেন? উত্তর, মেয়ের আর কি দাম!!

বলে কি এই লোক? জিজ্ঞেস করলাম, আপনি কার কাছে এসেছেন? আপনার দেশ চালায় কে? দুই মেয়ের একজনকে গাইনোকলজীস্ট বানাবেন আর একজনকে প্রধান মন্ত্রী বানাবেন। তখন দেখিয়েনতো দাম কারে কয়! হা হয়ে তাকিয়ে রইল। শেষ প্রশ্ন, তাহলে কি আপনার কাছে আর আসবনা? না আমার কাছেও আসবেন না, অন্য কারো কাছেও যাবেন না।

এজোস্পার্মিক না হলে এই লোক নির্ঘাত আর একটি বিয়ে করত।

শুধু স্বল্প শিক্ষিত বা অশিক্ষিতদেরই এই প্রবনতা নয়। শিক্ষিত সমাজেও মেয়েদেরকে কম মূল্যায়ন করার প্রবনতা ঢের আছে। কেন এই বৈষম্য? এই বৈষম্য থেমে নেই বিত্তশালী কিংবা উচ্চশিক্ষিতদের মাঝেও। তাই সারভাইভাল ফর দি ফিটেস্ট– এর জন্য মেয়েদের ক্যারিয়ার একান্ত বাঞ্চনীয়। কিন্তু সেই ক্যারিয়ার হতে হবে প্ল্যানড।

মাতৃত্ত্বও একটি অন্যতম ক্যারিয়ার। খেয়াল রাখতে হবে যেন পেশাগত ক্যারিয়ার গঠন করতে গিয়ে মাতৃত্ত্বের
ক্যারিয়ারে কেউ পিছিয়ে না পরে। তাহলে কি করা উচিত? ২৫ বছরের মধ্যে বিয়ে। যারা ডাক্তারী না পড়ে তাদের আরও আগেই হতে পারে। অর্থাৎ লেখাপড়া শেষ করার সাথে সাথেই বিয়ে করা উচিত। বিয়ের পরে টার্গেট থাকতে হবে ৩০ বছরের মধ্যে দু’টো বাচ্চা নেবার। তা ছেলেই হোক বা মেয়েই হোক।

তারপরে কত পরীক্ষা দিবে? কি কি পরীক্ষা দিবে? কত উপরে উঠবে? উঠতে থাক। কারন এ উঠার পথ কখনও বন্ধ হবে না। কিন্তু মা হবার পথ বন্ধ হয়ে যেতে পারে।

কিভাবে বন্ধ হবে?

সবমেয়েদের ডিম্বানুর পরিমান একই সমান থাকে না। গর্ভে থাকাকালীন ১৮ থেকে ২২ সপ্তাহে এর পরিমান ৭০ হাজার থেকে ৭ লাখ পর্যন্ত থাকতে পারে। যাই থাকুক প্রতিনিয়ত নিজে নিজেই নষ্ট হয়ে যাবার ফলে ৩০ বছর বয়সে মাত্র ১২ শতাংশ টিকে থাকে। আর ৪০ বছর বয়সে তা মাত্র ৩ শতাংশে পৌঁছায়। সুতরাং যার ৭০০০০ দিয়ে শুরু তার অতি অল্প সময়েই ডিম্বানু শেষ হয়ে যাবে। এর সাথে যদি এন্ডোমেট্রিয়োসিস, সিস্ট অপারেশন, এক্টোপিক প্রেগন্যান্সির অপারেশন, পেলভিক ইনফেকশন ইত্যাদি থাকে তাহলে আরও কমে যায়। ফলে অনেকেরই অল্প বয়সে ডিম্বানু শেষ হয়ে যায়।

তাই ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য দেরীতে বিয়ে নয়, বাচ্চা নেয়া রহিত নয়। কে জানে কার কবে ডিম্বানু শেষ হয়ে যায়?

দ্রষ্টব্য: উদ্দেশ্য ভয় দেখানো নয়, তথ্য দিয়ে সচেতন করা।

উল্লেখ্য: এখানে এজোস্পার্মিয়া সেকেন্ডারী। হয় Y সেগমেন্ট ডিলিশন অথবা ভাস ডিফারেন্স ব্লক। ঐ রিজিয়নে কোন সার্জারীর কারনেও হতে পারে।

লেখক :
রাশিদা বেগম
শে, বা, চি, ম বরিশাল, ৮ম ব্যাচ।

প্ল্যাটফর্ম ফিচার রাইটার :
নূর ই আফসানা
মুগদা মেডিকেল কলেজ
সেশন :২০১৫-১৬

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।