রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেডিকেল শিক্ষার্থীদের হতাশা এবং প্রতিকারের পথ

একজন মেডিকেল স্টুডেন্ট কখন ফ্রাষ্টেটেড হয়?
একটা ছাত্র কতটা কষ্ট পেলে আত্মহত্যা করে?
আমরা তো মানুষ হতেই এসেছি মেডিকেলে তাই না?
একবুক স্বপ্ন নিয়ে মানবতার মঙ্গলদ্বীপ হাতে আমরাই তো এগিয়ে যাবো, নাকি?
তাহলে কেন এই অভিমান? কেন এভাবে পিছু হটা?
কেউ কেউ প্রতিজ্ঞা করেছে বই খুলবে না, কেউ কেউ বই খুলে অঝোরে কাঁদে!
ছোট ভাই ও বোনদের জন্য কিছু না বললে হয়তো আমিও দায় এড়াতে পারবো না। মেধাগুলোর এই যে অকালে ঝরে যাওয়া এর কিছুটা দায় কিন্তু বড়োদেরও আছে।
সহপাঠীরা এড়িয়ে যায়, শিক্ষকরা তিরষ্কার করে, অথচ এই পিছিয়ে থাকাদের কারো মাঝেই হয়তো আছে লুকিয়ে থাকা বারুদ! শুধু একটু আদর সোহাগের অভাবে, ভয় আর চাপে সে বারুদ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এর মতো ফেটে বেরুতে পারছে না।
কিছু কথা বলবো! সবাই জানে, তবুও বলি!
শুধু জুনিয়র প্ল্যাটফর্মিয়ান দের জন্য বলা! কথা গুলো খুব সহজ কিন্তু!
মেডিকেলে ভালো করতে চাও?
ভালো স্টুডেন্ট হতে চাও?

17629_10206421640846318_131761939441679584_n

দুইটা জিনিস!
১) রেগুলারিটি – প্রতিদিন ২-৩ ঘন্টা পড়াশোনা।
মনোযোগ থাকুক আর নাই থাকুক। পড়তে থাকো।
কতদিন ভালো লাগবে না?
দুই দিন? তিন দিন?
২৪ ঘন্টায় ২ ঘন্টা পারবে না?
পরীক্ষার কথা আলাদা। তখন বেশী পড়তেই হবে।
আমি প্রতিদিনের কথা বলছি
ভাত খাওয়া গোসল করার মতো!
অল্প অল্প পড়তে পড়তে পড়াশোনার ইঞ্জিন যখন একবার
চলতে শুরু করবে, মজা পেয়ে তুমি নিজেই পড়বে,
কেউ বলতেও হবে না।
সবচেয়ে বাজে লোক যিনি,
উনার স্ত্রীও উনাকে ভালোবাসেন, কেন জানো?
একসাথে থাকতে থাকতে একটা মায়া পড়ে যায়!!
এই মায়াটার বড় প্রয়োজন।
কি পারবে না?
২) একই বিষয়, বারবার পড়া!
রিভিশান আর ডিসকাশান।
যা পড়লে তা কাউকে বলা বা নিজেকে নিজে যাচাই করা।
এতে ব্রেইন স্টর্ম হয়, পড়া মনে থাকে।
কোন কিছু মনে রাখার সহজ উপায় হলো সেটা বারবার পড়া।
মেডিকেলের ব্যপার গুলো একটু কঠিন। মনে থাকে না।
কো রিলেট করতে হয়। কষ্ট লাগে।
পারি না, পারবো না বলে নিজের উপর রাগ লাগে, ডিপ্রেশান ভর করে।
প্লিজ, এই দাদার কথাটা একবার মনে করে দেখো।
আমিও ডিপ্রেশানিষ্টদের দলে ছিলাম, আমাকে কেউ বলেনি।
কোথাও কেউ ছিলো না। হাতড়াতে হাতড়াতে এখনো বেঁচে আছি।
মাঝে কষ্ট হয় বলে আমিও বুঝি একজন কখন কষ্ট পায়, কখন ডিপ্রেশান আসে!
আই প্রমিজ ইউ অল, ডিপ্রেশান আসলে, বইকে আরো জোরে জড়িয়ে ধরো,
পড়াশোনা করবে বলেইতো মেডিকেলে আসা তাই না?
কিসের অভাব আমাদের বলতে পারো?
পারিনা বলার আগে তুমি কি পাঁচ বার একটা টপিক পড়ে দেখবে? প্লিজ!
আমার মনে হয়, সবচেয়ে খারাপ ছাত্রও পাঁচ বার রিডিং পড়ার পর নিজের মতো করে বুঝে নেবে সেই টপিক!!
আমার বড় ভাই এর অনুপ্রেরণায় মেডিকেলে আসা। উনি নেই ১২ বছর। মেডিকেলের বাজে সময়টা কিভাবে কেটেছে আমি জানি। তাই এই লেখাটা লিখলাম, আমার মতো কেউ যেন পড়াশোনাকে ভয় না পায়।
সেই যে একবার পেছনে পড়েছিলাম, সেই ঘানি এখনো টানতে হচ্ছে, বারবার ঘুরে দাঁড়াতে গিয়েও নিজের অজান্তেই পেছনে তাকাই, সেখানে কোন শিক্ষকের ছায়া থাকে না, আফসোস! তাই নিজেরটা নিজেকেই বুঝতে হবে, স্যার, ম্যাডাম, পড়ালো কি পড়ালোনা সেটা নিয়ে অনুযোগ আর নয়! যে বলবে, পড়াশোনা করা লাগেনা, ধুর এটা কিছু, তাদের সংগ এড়িয়ে চলাই উত্তম। নিজের মতো একটা বন্ধু খুঁজে পড়াশোনা শুরু করে দাও!!
ভালো ডাক্তার, সমাজ সেবা, সব কিছুর পেছনে অনেক শ্রম, অনেক জ্ঞান।
মুন্না ভাই এম বি বি এস এর মতো ডাক্তার হয়ে লাভ নেই!!
মানবসেবা আর জ্ঞান দুইটাই থাকা লাগবে!!
আজ থেকেই শুরু হোক, পিছিয়ে পড়াদের সংগ্রাম!
আমিও আছি, আমি তোমাদেরই একজন!!
ছোট লিখতে গিয়ে বড় হয়ে গেলো।
প্ল্যাটফর্মের ছোট ভাই বোনেরা ভালো থেকো!!
‪#‎ছোটদের_জন্য‬
সময় পেলে আরো কিছু কথা বলবো , অন্য কোন দিন!!

লিখেছেন – ডা মৃনাল সাহা।

পরিমার্জনায়- মারেফুল ইসলাম মাহী।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।