মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

মহান বিজয় দিবসে রংপুর মেডিকেল কলেজের বর্ণাঢ্য আয়োজন

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টারপ্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:৫৮ · ২ মিনিটে পড়ুন
মহান বিজয় দিবসে রংপুর মেডিকেল কলেজের বর্ণাঢ্য আয়োজন
লেখার আকার

১৭ই ডিসেম্বর মঙ্গলবার

১৬ ই ডিসেম্বর সোমবার সকাল ৭টা ২০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কার্যক্রম শুরু করা হয় রংপুর মেডিকেলে, পতাকা উত্তোলন করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু।
এরপর পুষ্পস্তবক অর্পন করা হয় ক্যাম্পাসের শহীদ মিনারে। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতাল পরিচালক, শিক্ষকবৃন্দ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), বিএমএ, ইচিপ, ছাত্রলীগ, সন্ধানী, ফ্রেন্ডস ফাউন্ডেশন ও মেডিসিন ক্লাব রমেক ইউনিট, নার্সিং কলেজ, পাবলিক স্কুল, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারী সহ সকলে একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর ৮.৩০ ঘটিকায় শুরু হয় বিজয় শোভাযাত্রা, এতে অংশ নেয় অত্র কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

৯.৩০ ঘটিকায় রমেক ছাত্রলীগের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মামুনুর রহমান, ডা. মনিরুজ্জামান রিংকু, ডা. এস এম নুরুন্নবী, ডা. মো. আব্দুল ওহাব, ডা. মাজেদুল ইসলাম লিটু, ডা. মোস্তাফিজুর রহমান পাভেল, ডা. মো. কামরুল এইচ আপেল সহ অনেক গুণী ব্যক্তিবর্গ।

উক্ত সভায় অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু বলেন, ‘আজ বাঙালি জাতির গৌরবের দিন। যার জন্ম না হলে কখনো বাংলাদেশ নামক আমাদের প্রিয় মাতৃভূমির জন্ম হতো না, প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই দেশপ্রেমী নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি আরোও বলেন ৭১-এর রাজাকারদের বিঁষদাত ভেঙে দিতে হবে, সেই সঙ্গে জীবিত মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমাদের এক হয়ে দেশের তরে কাজ করে যেতে হবে।’
শিক্ষার্থী মো. মিলন সরকার বলেন, ‘১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে অর্জিত হয়েছিল বাংলার স্বাধীনতা। আজকের এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার সুদৃঢ় নেতৃত্বে বাংলার আকাশে উদিত হয়েছিল বিজয়ের রক্তিম সূর্য।’
আরেকজন শিক্ষার্থী তানসু সিলার খান বলেন, ‘বিজয় দিবস একটি বিশেষ দিন হয়ে থাকলেই হবেনা। বিজয় দিবসের আর্দশকে যদি আমরা ব্যক্তি জীবনে ধারণ করি তবেই ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ মর্যাদা পাবে।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী বই বিতরণ করা হয়।

লেখা: মোঃ আব্দুল্লাহ আল মামুন
(রমেক ৪৬)
স্টাফ রিপোর্টার
ওয়াসিফ হোসেন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।