মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
কোয়াক হান্ট

ভুয়া মহিলা ডাক্তার আটক, ৬ মাসের কারাদণ্ড

ওয়েব টিমপ্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫১ · ১ মিনিটে পড়ুন
ভুয়া মহিলা ডাক্তার আটক, ৬ মাসের কারাদণ্ড
লেখার আকার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলীপুল এলাকায় থেকে এম হোসেন জেনারেল হাসপাতালে রোগী দেখার সময় ফাহমিদা আলম (২৫) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম যুগান্তরকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আটকের পর ফাহমিদা আলমকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি দীর্ঘদিন নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে ওই হাসপাতালে নিয়মিত রোগী দেখে আসছেন।

তার নামের পাশে ডাক্তারি ডিগ্রি হিসেবে এমবিবিএস, পিজিটি (গাইনি অ্যান্ড অবস), এমসিএইচ (ডিএসএইচ) সিএমইউ, ডিএমইউ মেডিসিন গাইনি ও শিশুরোগ বিষয়ে অভিজ্ঞ ও সনোলজিস্ট হিসেবে প্রেসক্রিপশনে উল্লেখ করে আসছেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ম্যাটস থেকে একটি ডিপ্লোমা কোর্স করা ফাহমিদা আলম হাসপাতালে আলট্রাসনোর টেকনিশিয়ান হিসেবে চাকরি নেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে বিশেষজ্ঞ ডাক্তার সেজে রোগী দেখা শুরু করেন। এভাবে রোগীদের সঙ্গে সেই দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে এম হোসেন জেনারেল হাসপাতালকে বন্ধ করে দেয়া হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কক্সবাজার জেলা শাখার দন্ত চিকিৎসায় সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন অনুযায়ী শুধুমাত্র ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী সংক্ষেপে বিডিএস (BDS) ডিগ্রীধারী ডাক্তারগণকে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার বলা হয়। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী শুধু বিডিএস ডিগ্রিধারীরা কেবল…

৩০ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ সহ এক ভুয়া মহিলা ডাক্তার গ্রেফতার

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ। দেখতে ডাক্তারের মতো হলেও তিনি ডাক্তার নন। একজন ধূর্ত প্রতারক। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে রুমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। আটক রুমার নিজ বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলা পরিচয় দিলেও বর্তমানে সে…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

মৌলভিবাজারে সাজাপ্রাপ্ত ভুয়া ডাক্তার পুনরায় ধরা পড়ল নবীনগরে

আজ ১০ই ফেব্রুয়ারি,২০১৮। একবার তাকে মৌলভীবাজারে ধরা হয়ছিল এবং সেখানে জরিমানা সহ ২ মাসের জেলও হয়েছিল । জেল থেকে ছাড়া পেয়ে শহর বদলে গেছে নবীনগরে। গতকাল নবীনগরে তাকে আবারও গেপ্তার করা হয়। এই কুখ্যাত ভুয়া ডাক্তারের নাম মোস্তাফিজুর রহমান ওরফে…

১০ ফেব্রুয়ারি ২০১৮বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।