মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
news

ভুল চিকিৎসার অভিযোগে ভারতে চিকিৎসককে ৭ বার ছুরিকাঘাত 

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১২:২০ · ২ মিনিটে পড়ুন
ভুল চিকিৎসার অভিযোগে ভারতে চিকিৎসককে ৭ বার ছুরিকাঘাত 
লেখার আকার

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগে ভারতের তামিলনাড়ুতে এক চিকিৎসককে ৭ বার ছুরিকাঘাত করেছেন ক্যান্সার আক্রান্ত এক নারীর ছেলে। তাঁর অভিযোগ, ওই চিকিৎসক তাঁর মাকে ভুল ওষুধ দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, গুরুতর আহত চিকিৎসকের নাম ডা. বালাজি জগন্নাথান। তিনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ। তাঁর বুকে ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়াম জানিয়েছেন, আহত চিকিৎসক আইসিইউতে চিকিৎসাধীন। এখন তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।

হাসপাতালের এক জ্যেষ্ঠ চিকিৎসক বলেন, ‘আহত চিকিৎসক নিজে হৃদরোগে আক্রান্ত। তাঁর বুকে পেসমেকার লাগানো। ঘটনার পর আমরা তাঁর কপালে, ঘাড়ে ও পেটে আঘাতের চিহ্ন পাই।’ হাসপাতালের নিরাপত্তাকর্মীরা হামলাকারী ওই তরুণকে আটক করে। পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত তরুণ পালানোর চেষ্টা করেছিল। পরে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। তিনি বলেন, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলার পর জরুরি সেবা ছাড়া সব ধরণের চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন ওই হাসপাতালের চিকিৎসকেরা। তাঁরা চিকিৎসকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দাবি করছেন।

সম্প্রতি ভারতের কলকাতায় একজন নারী চিকিৎসককে ধর্ষণের ঘটনার পর তামিলনাড়ুর এমন ঘটনায় দেশটির স্বাস্থ্য খাতে কর্মরতদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা সিএমইউ’র

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) কর্তৃপক্ষ। আজ (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,…

২৪ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।