মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
বিশেষ কলাম

ব্ল্যাক ফাঙ্গাস কোনো নতুন রোগ নয়

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ মে ২০২১, ১:৩৮ · ২ মিনিটে পড়ুন
ব্ল্যাক ফাঙ্গাস কোনো নতুন রোগ নয়
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ মে, বুধবার, ২০২১

লেখাঃ ডা. কানিজ
ক্রিটিক‍্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট
সহযোগী অধ্যাপক, বারডেম
শেবাচিম ২৫

টিভি নিউজ আর পেপার ব্ল‍্যাক ফাঙ্গাসে ভরে গেছে। এই রোগের সায়েন্টিফিক নাম Mucormycosis. এটা কোনো নতুন রোগ নয়। বাতাসে এই ফাঙ্গাসের জীবাণু (Spore) ঘুরে বেড়ায়; নোংরা পানি আর মাটিতেও থাকে। নিঃশ্বাসের সাথে অথবা ত্বকের কোনো ক্ষত দিয়ে এটা আমাদের শরীরে প্রবেশ করে। আমাদের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এই ফাঙ্গাস কিছু করতে পারে না। কিন্তু যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, অথবা কর্কট রোগাক্রান্ত অথবা কেমোথেরাপি পাচ্ছে, অথবা দীর্ঘদিন স্টেরয়েড খাচ্ছে- এদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাদের শরীরে এই ফাঙ্গাস সহজেই ফুসফুস, নাক, চোখ, মস্তিষ্ক, ত্বক, পাকস্থলীসহ যেকোনো অঙ্গকে আক্রান্ত করতে পারে। সঠিক সময়ে সঠিক চিকিৎসায় এই রোগ ভালো হবার সম্ভাবনা বেশি। আমাদের হাসপাতালে যেহেতু ডায়াবেটিস রোগীরাই বেশি আসে, তাই দীর্ঘদিন ধরেই আমাদের Microbiology dept এর সহায়তায় এই রোগ নির্ণয় করে আমরা- Critical Care Medicine dept, Medicine dept, Respiratory medicine dept, ENT dept, Ophthalmology, Dental surgery dept ও অন‍্যান‍্যেরা এই রোগের চিকিৎসা দিয়ে আসছি। আমাদের জন‍্য এই রোগ খুব বেশি rare নয়।
এই প্ল‍্যাটফর্মের সব চিকিৎসকের প্রতি বিনীত অনুরোধ- আপনার প্রিয়জনদের, পরিচিতদের আর রোগীদের নীচের নিয়ম মেনে চলতে বলুন:

√ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন
√ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো antibiotic, antifungal, antimicrobial, steroid অথবা অন‍্য কোনো ঔষধ খেতে নিরুৎসাহিত করুন। একইসাথে clear indication ছাড়া আমরাও যেন অযথা কোনো antimicrobial প্রেসক্রাইব না করি
√ পরিষ্কার মাস্ক পরতে হবে
√ সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে
√ এই রোগ ছোঁয়াচে নয়। সুতরাং আতঙ্কিত হবেন না। গুজবে কান দিবেন না।

May Allah protect us & bless us all.

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

‘মুসাফিরখানা’- এক ব্যতিক্রমী মহৎ উদ্যোগ

প্ল্যাটফর্ম নিউজ, ০১ জুলাই, ২০২২, শুক্রবার 'মুসাফিরখানা' এমন একটি দাতব্য সংস্থা যেখানে ঢাকার বাইরে থেকে চিকিৎসাসেবা নিতে আগত মানুষজন বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পেয়ে থাকেন। এই মহৎ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কথা বলেছি এর তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা আহমাদ…

১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

রাতে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় পাঁচ বখাটের কারাদণ্ড

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুন, ২০২২, সোমবার কিশোরগঞ্জের মিঠামইনে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় ৫ তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন গত ১১ জুন, ২০২২, শনিবার রাতে…

বিএসএমএমইউতে অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে’ আবেদন আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপ-রেজিস্ট্রার ডা. জিএম সাদিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে…

২৬ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।