বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মেডিকেল শিক্ষার্থী; আপনার সাহায্যে বাঁচতে পারে একটি স্বপ্ন, একটি প্রাণ

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ১০ জুলাই, ২০২০

শারমিন আক্তার- হাসিখুশি, পড়ুয়া আর প্রচণ্ড মেধাবী একটি মুখ। কুমিল্লার ইস্টার্ণ মেডিকেল কলেজে ফোর্থ ইয়ারে পড়ে। ঘটনার শুরু বেশ কিছুদিন আগে। তখন মাত্র প্রথম পেশাগত পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে বেশ কয়েকমাস ধরে চলতে থাকা অসুস্থতা হঠাৎ তীব্র আকার ধারণ করে। কোনোভাবে শেষ ক’টা পরীক্ষা দিয়েই সে ছুটে যায় হাসপাতালে। ডাক্তার দেখেন। পরীক্ষা নিরীক্ষা হয়। শেষে এ অদ্ভুত দীর্ঘ অসুস্থতার কারণ জানা যায়। পরিবার, পরিজন, শিক্ষক-বন্ধু সবার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। কারণ শারমিনের ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। সে নন-হজকিন্স লিম্ফোমায় আক্রান্ত। এ গল্প জুন, ২০১৮ এর।

ডায়াগনোসিসের পর শারমিনের প্রথম সার্জারী হয় ঢাকা মেডিকেল কলেজে। অপারেশন করেন প্রফেসর ডা. এবিএম খুরশীদ আলম স্যার, বিভাগীয় প্রধান, সার্জারী বিভাগ, ঢামেক। এতে শারমিনের বৃহদান্ত্রের ডানপাশের দিকের অংশ পুরোটা কেটে ফেলা হয়!
তারপর শুরু হয় যন্ত্রণাদায়ক কেমোথেরাপি। ডা. অখিল রঞ্জন বিশ্বাস স্যারের অধীনে ৮ টি সাইকেলে তার চিকিৎসা সম্পূর্ণ হয়।

দীর্ঘ সময় পর শারমিন আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে কলেজে ফিরে আসে। নিয়মিত চেকআপে রাখা হয় তাকে। ঠিক যখন সবাই ভেবেছিল, মেয়েটি হয়তো ক্যান্সারের মারণ থাবা থেকে বেঁচে ফিরেছে, তখনই আল্লাহ তাঁকে আরো বড় পরীক্ষার মুখোমুখি করেন।
নভেম্বর, ২০১৯ এর চেকআপে তার মেটাস্টেসিস ধরা পড়ে। অর্থাৎ ক্যান্সার নতুন করে আরো খারাপ জায়গায় ছড়িয়ে পড়েছে। চিকিৎসার জন্য তাকে আবারো ২ দফা কেমোথেরাপি দিতে হয়। সিদ্ধান্ত হয় বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট সার্জারির। ১৫ মার্চ, ২০২০ এ সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হবার কথা থাকলেও করোনাকালীন বিপর্যয়ে তার চিকিৎসা থামিয়ে দিতে হয়। আতঙ্কে তিনটি মাস কাটানোর পর গত জুনে আবারো শারমিন মুখোমুখি হয় ডাক্তারের। দুঃসংবাদ আসে। দ্বিতীয়বারের মত তার ক্যান্সার ফিরে এসেছে। সার্জারির জন্য সে প্রস্তুত নয়। নতুন করে ২ সাইকেল কেমো দিতে হবে। তারপর সব স্বাভাবিক থাকলে যদি সৃষ্টিকর্তা সহায় হোন, তার অপারেশনের কথা ভাবা যাবে!

ডাক্তার হবার স্বপ্ন নিয়ে প্রাইভেট মেডিকেলে দরিদ্র মেধাবী কোটায় পড়ুয়া স্বপ্নীল শারমিন এখন অসহায়। মেয়েটি মানসিক ভাবে একেবারেই ভেঙ্গে পড়েছে। সবাই যা ধারণা করতে পারছেন; দীর্ঘ এ চিকিৎসায় প্রচুর অর্থের প্রয়োজন হয়েছে। এতদিন সর্বসাধ্য চেষ্টার করার পর আজ শারমিনের চিকিৎসা চালানোর সামর্থ্য হারিয়েছি আমরা; তার পরিবার, ক্যাম্পাস আর শুভানুধ্যায়ীরা। চিকিৎসার জন্য ইতোমধ্যে ১২ লাখ টাকার বেশি খরচ হয়েছে। আল্লাহর অশেষ রহমতে এর প্রায় দুই-তৃতীয়াংশ এসেছে শারমিনের সম্মানিত শিক্ষকবৃন্দ, কলেজ আর শুভাকাঙ্ক্ষী সব পরিবার থেকে। লাগবে আরো প্রায় ১৩ লাখ। আমরা এর অর্ধেক জোগাড় করতে পেরেছি। বাকিটা কীভাবে হবে জানা নেই।

আপনাদের দোরগোড়ায় আসতে হবে কোনোদিন ভাবিনি। কিন্তু হয়তো এটাই আল্লাহ ভাগ্যে লিখেছিলেন। আজ আমরা নিরুপায় হয়ে এসেছি। আপনাদের কাছে আকুল আবেদন, মেধাবী এ মেয়েটিকে বাঁচাতে এগিয়ে আসুন। অর্থ সাহায্য দিয়ে সহায়তা করুন। বিশ্বাস করুন, আপনারা একটু হাত বাড়ালে ইনশাআল্লাহ বেঁচে যেতে পারে একটি সম্ভাবনাময়ী জীবন।

নাম: শারমিন আক্তার
সেশন: ২০১৬-১৭
ব্যাচ: ১৩
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা।
বর্তমানে সে ঢাকা সিএমএইচ এ ভর্তি।

সহায়তা পাঠানোর জন্য:

বিকাশ:
01879217034 (বড় ভাই মো: সালাম)
01817-455933 (মেজ ভাই মো: আলাউদ্দিন)

রকেট:
01817-4559338 (মেজ ভাই মো: আলাউদ্দিন)

নগদ:
01817-455933 (মেজ ভাই মো: আলাউদ্দিন)

ব্যাংক হিসাব নং: ৩৪০৮৮২৩,
নাম: নেকবর আলি (বাবা)
ইসলামী ব্যাংক, চান্দিনা শাখা, কুমিল্লা।

ব্যাংক হিসাব নং: ০১০০০৩১২১৩৭২৪
নাম: নেকবর আলি (বাবা)
জনতা ব্যাংক লিমিটেড, চান্দিনা শাখা, কুমিল্লা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।