ব্রাক্ষনবাড়িয়া মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা:এম রাহমান বাপ্পি চলে গেলেন না ফেরার দেশে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
প্রাথমিক ভাবে জানা যায়, আজ সকালে হঠাৎ তার বুকে ব্যথা শুরু হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর হাসপাতালে গিয়ে পৌঁছানোর কিছুক্ষন পরই তিনি মারা যান।
ডা. বাপ্পি বাংলাদেশ মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের ছাত্র ছিলেন। এরপর তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে, কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন।
এম রহমান বাপ্পির (মুশফিক) এর এই অকাল মৃত্যুতে তার পরিবার আর বন্ধু মহল সকলে স্তব্ধ।
সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, ডা. বাপ্পির পরিবার-পরিজনদের এই শোক বইবার ক্ষমতা দিক।
প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জানাচ্ছি।
স্যার এর মত এমন একজন মানুষকে হারিয়ে আমরা বাকরুদ্ধ।স্যার এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।