বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ব্যস্ততার দিনলিপি- ৩

প্ল্যাটফর্ম নিউজ, ২১ এপ্রিল, ২০২০, মঙ্গলবার:

ডা. মুহাম্মদ আসাদুজ্জামান

আজ থেকে ২ মাস আগে হঠাৎ জানতে পারলাম আমাকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে বদলী করা হয়েছে কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীদের আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্দেশ্যে। হাসপাতালে যোগদান করে শুনলাম ১০ টি আইসিইউ বেড এসেছে, ভেন্টিলেটর আসবে। আইসিইউ এর জন্য নির্বাচিত জায়গাটা দেখে হতাশ হলাম এবং আরও বেশি হতাশ হলাম যখন শুনলাম অক্সিজেন সিলিন্ডার এর সাথে সরাসরি সংযোগ দিয়ে ভেন্টিলেটর চালাতে হবে। যেহেতু হাসপাতালের কারোরই আইসিইউ সম্পর্কে তেমন ধারণা ছিলোনা, প্রথম দিকে বুঝাতে একটু বেগ পেতে হয়েছিলো। আস্তে আস্তে আমার নির্দেশনা অনুযায়ী শুরু হলো আইসিইউ তৈরীর কাজ। হাসপাতালের সকল সহকর্মীদের সহযোগিতা এবং তও্বাবধায়ক স্যারের অনুপ্রেরণায়। উর্ধতন কর্তৃপক্ষকে ম্যানিফোল্ড এর মাধ্যমে সেন্ট্রাল অক্সিজেন দিয়ে ভেন্টিলেটর চালানোর কথা বোঝাতে যথেষ্ট বেগ পেতে হয়েছিলো। অনেকে এটাও বলেছিলেন আমি আইসিইউ চালু করতে অযথা ই দেরী করছি। আমার সহকর্মীরা সবাই আমার সাথে ছিলেন বলেই হতাশাগুলো পেছনে ফেলে তৈরি হলো বাংলাদেশের প্রথম কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্ট।

উপরোক্ত কষ্টগুলো ম্লান হয়ে যায়, যখন একজন রোগী ভালো হয়ে বাসায় ফিরে যান তার ভালোবাসার মানুষের কাছে। আজ কিছু মানুষের ফিরে যাবার আনন্দ শেয়ার করতে চাই, আর না পারার কষ্ট নিজের মাঝে রেখে আরও তীব্রভাবে কোভিড-১৯ এর বিরুদ্ধে নিয়োজিত করতে চাই।

১। নারায়ণগঞ্জ হতে একজন রোগী আমাদের হাসপাতালের ওয়ার্ডে ভর্তি হন শ্বাসকষ্ট নিয়ে। SpO2 (রক্তে অক্সিজেন স্যাচুরেশন লেভেল) কমতে থাকায় এবং হাইড্রোক্সিক্লোরকুইন ইনডিউস ডায়ারিয়ার কারণে উনাকে আইসিইউতে ভর্তি করি। আইসিইউতে উনি রুম এয়ারে ৭০% ও ১৫ লিটার O2 (অক্সিজেন) তে ৯০% স্যাচুরেশন এবং তীব্র পানিশুন্যতা ও ডিজওরিয়েন্টেড পাই। বেজলাইন রিপোর্ট অনুযায়ী হাইপোনাইট্রিমিয়া এবং মডারেট ARDS (অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোম) ছিল। আমরা আমাদের মতো করে গাইড লাইন অনুযায়ী চিকিৎসা চালানো শুরু করলাম। সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল ভেন্টিলেটর না দেয়া, যা গাইড লাইনের বাইরে গিয়ে করেছি এবং রোগীর পরিবারের অনুমতি নিয়ে। প্রথম ৩ দিন উনাকে নিয়ে বেশ যুদ্ধ করতে হয়েছে। ধীরে ধীরে অবস্থার উন্নতি ঘটে। গতকাল উনাকে আবার কেবিনে শিফট করি এবং SpO2 ৯৭% রুম এয়ারে।

ছবি ক্রেডিটঃ নীলিমা

২। ঠিক একই রকম ঘটনা ষাটোর্ধ ভদ্রমহিলার। আল্লাহর অশেষ রহমতে ছুটি দিয়ে বাসায় পাঠাতে পেরেছি।

৩। আরেক ভদ্রলোক Hypoxia এবং Restlessness নিয়ে ভর্তি হন। ৮ লিটার O2 এ ৯৩% SpO2 থাকতো। আস্তে আস্তে ৫ লিটার O2 তে নামিয়ে আনা হয়। হঠাৎ ৫ম দিন O2 লাগলো ১৫ লিটার এবং আমরা মনোক্লোনাল এন্টিবডি শুরু করি। বর্তমানে উনি ভালো আছেন।

৪। সম্পূর্ণ ক্রেডিট নেফ্রোলজি টিমের এবং আল আমিন এর। আমাদের হাসপাতালের প্রথম সিকেডি (ক্রনিক কিডনি ডিজিজ) এর পেশেন্ট যিনি ঢাকা মেডিকেল থেকে রেফার হয়ে আমাদের হাসপাতালে এসেছিলেন। তিনি সপ্তাহে ২ সেশন ডায়ালাইসিস পেতেন। ওয়ার্ডে ডায়ালাইসিস ক্যাথেটার খুলে ফেলে এবং পলিথিন এ রেখে দেয় পুনরায় ব্যবহারের জন্য। আমাদের তখনো ডায়ালাইসিস নার্স ও টেকনিশিয়ান ছিলো না। ডা. আমিন ও ডা. ফরহাদ অনেক কষ্ট স্বীকার করে ডায়ালাইসিস ক্যাথেটার করে, ডায়ালাইসিস মেশিনের ইঞ্জিনিয়ার আল আমিনকে সাথে নিয়ে ৪ সেশন ডায়ালাইসিস করে। এরই মধ্যে রোগী কোভিড-১৯ নেগেটিভ হয়ে যায় পর পর দুটি পিসিআর রিপোর্টে। রোগীকে সাপ্তাহিক ২ টি ডায়ালাইসিস করার উপদেশ দিয়ে ছুটি দেয়া হয়।
এই টুকরো টুকরো ঘটনা সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা হয়ে থাকবে।

ধন্যবাদ-
Critical Care Team
Control room
All the staff of KBFGH

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।