মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

বেসরকারি হাসপাতালে চিকিৎসা, স্বাস্থ্যমন্ত্রীর কাছে একজন ডাক্তারের ক্ষোভ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ এপ্রিল ২০২০, ২:২৭ · ২ মিনিটে পড়ুন
বেসরকারি হাসপাতালে চিকিৎসা, স্বাস্থ্যমন্ত্রীর কাছে একজন ডাক্তারের ক্ষোভ
লেখার আকার

লিখেছেন ডা.আসিফ উদ্দীন খান

৪ই এপ্রিল, ২০২০ ইং
মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনি প্রাইভেট হাসপাতাল আর ডাক্তারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু কখনো কি খোঁজ নিয়ে দেখেছেন প্রাইভেট হাসপাতালগুলোতে একেকজন ডাক্তার কতটা অসহায় অবস্থায় কাজ করতে বাধ্য হয়! আপনি কি জানেন এই দুর্মূল্যের বাজারে প্রাইভেট হাসপাতালের মেডিকেল অফিসারদের তাদের মেধা আর শ্রম-ঘাম বিক্রি করতে হয় ঘন্টায় মাত্র ৮০ টাকা থেকে সর্বোচ্চ ১৩০ টাকার বিনিময়ে!
আপনি কি জানেন, খুবই তুচ্ছ কারনে বিনা নোটিশে তার চাকরী চলে যায়!
আপনি কি জানেন, হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্তের বাইরে তাদের কিছুই করার থাকে না!
আপনি কি জানেন বেশীরভাগ হাসপাতালে মেডিকেল অফিসারগণ নিয়োগপ্রাপ্ত কোন কর্মকর্তাই না, দিনমজুরের মত ডিউটি করলে টাকা পায়, না করলে পায় না?

আপনি কি জানেন প্রাইভেট হাসপাতালগুলোর ৯৮ পারসেন্ট ডাক্তারই এখন পর্যন্ত করোনা সাসপেক্টেড রোগী দেখার মত কোন প্রকার পিপিই পায়নাই? আপনি কি জানেন রোগী নেয়া না নেয়া পুরোটাই কর্তৃপক্ষের সিদ্ধান্ত, কিন্তু দোষ দেয়া হয় ডাক্তারদের? আপনি কি জানেন আজকে কোন ডাক্তারের ক্ষতি হলে ৯৫% হাসপাতাল কর্তৃপক্ষ পাশে দাঁড়ানো দূরের কথা কালকে তার নামটাও ভুলে যাবে?

আমি নিশ্চিত যে আপনি কিছুই জানেন না। আপনি শুধু জানেন প্রাইভেট হাসপাতালগুলোতে ডাক্তাররা ঠিকমত কাজ করছে না। দয়া করে পুরোটা জানুন। পুরোটা বুঝুন। সরকারি বেসরকারি সকল হাসপাতাল আপনার নিয়ন্ত্রণে। আপনি চাইলেই ব্যবস্থা নিতে পারেন, যেন প্রতিটা ডাক্তার পর্যাপ্ত সুরক্ষা পায়। আপনি চাইলেই ব্যবস্থা নিতে পারেন যেন প্রতিটা ডাক্তার তার যোগ্যতা অনুযায়ী পর্যাপ্ত সম্মানী পায়, চাকরির নিরাপত্তা পায়।
আপনি অবিলম্বে ঘোষণা করেন যে, করোনাকালীন সময়ে সরকারি বা বেসরকারি যেকোন ডাক্তার মারা গেলে তার পরিবার ১ কোটি টাকার লাইফ ইন্সুরেন্স পাবে।

দায়িত্ববোধ বিবেক এসবের কথা বলছেন তো? জ্বী, এসব আছে বলেই এখনো বেসরকারি ডাক্তাররা ডিউটিতে যাচ্ছে ঘন্টায় মাত্র ১০০ টাকার বিনিময়ে। কিন্তু মনে রাখবেন, ডাক্তারদেরও জীবন আছে, পরিবার আছে, তাদের ডিউটিতে যাবার সময় কারও চোখ ছলছল করে। তাদের জীবনটা বাকীদের কাছে দামী মনে না হলেও তার পরিবারের বেঁচে থাকার অবলম্বন। তাই সময় থাকতে ডাক্তারদের জন্য পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা নিন।

ডা. সজীব কুমার ঘোষ
সেশন: ২০১৪-১৫

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।