মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
নিউজ

বেসরকারি ডেন্টালে ভর্তি হতে নূন্যতম নাম্বার ৩০ করা হয়েছে।

ওয়েব টিমপ্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৫, ৩:০৬ · ২ মিনিটে পড়ুন
বেসরকারি ডেন্টালে ভর্তি হতে নূন্যতম নাম্বার ৩০ করা হয়েছে।
লেখার আকার

প্রাইভেট ডেন্টাল কলেজে চলতি ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে লিখিত (বহুনির্বাচনী) পরীক্ষার ন্যূনতম পাস নম্বর ১০ কমিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিদ্যমান পাস নম্বর ৪০ থেকে কমিয়ে ৩০ নির্ধারণ করা হয়েছে।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে।

আদেশে বলা হয়, বিডিএস কোর্সে লিখিত পরীক্ষার ন্যূনতম পাস নম্বর ৪০ থেকে কমিয়ে ৩০ নির্ধারিত করা হলো। তবে ভর্তি পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১২০ নম্বর পাওয়া শিক্ষার্থীদের ভর্তির পূর্ববর্তী শর্ত অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়।

 স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক সমকালকে বলেন, ‘বেসরকারি ডেন্টাল কলেজগুলোতে সব আসন শূন্য পড়ে থাকায় পাস নম্বর কমানো হয়েছে।’
উল্লেখ্য, ২০০ নম্বরের MBBS ও BDS ভর্তি পরীক্ষার ১০০ নম্বর SSC ও HSC র মোট জিপিএ’র ভিত্তিতে এবং বাকি ১০০ নম্বর লিখিত (MCQ) পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয়। এসএসসি-এইচএসসিতে মোট জিপিএ-৮ পেলে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন যোগ্যতা রাখে। লিখিত পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বরসহ মোট ১২০ নম্বর পেলে শিক্ষার্থীরা ভর্তির জন্য যোগ্য বিবেচিত হন। পাস নম্বর কমানোর পর এখন বিডিএস- এ ভর্তি ইচ্ছুকরা লিখিত পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বরসহ মোট ১২০ নম্বর পেলে ভর্তির জন্য যোগ্য বিবেচিত হবেন।
শুধু বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তির ক্ষেত্রে এই মান নির্ধারন করা হয়েছে। এমবিবিএস এর জন্য প্রযোজ্য নয়।
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

৭টি মন্তব্য

  1. বেসরকারি মেডিকেলে ভর্তি পরীক্ষা নেওয়ার দরকার কি ? ৩০ থেকে কমে ৩ বছর পরতো এমনি ভর্তি করাতে বলবে , তার থেকে এখন থেকেই সেটা শুরু করতেছে না কেন ??

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।