মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১২ লাখ ছাড়ালো, আক্রান্ত ৪ কোটি ৭৮ লাখ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ নভেম্বর ২০২০, ২:৩৩ · ২ মিনিটে পড়ুন
বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১২ লাখ ছাড়ালো,  আক্রান্ত ৪ কোটি ৭৮ লাখ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৪ নভেম্বর ২০২০, বুধবার

২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনাভাইরাস শনাক্তকৃত হয়। পরবর্তীতে গত মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ সংকটকে গত বৈশ্বিক মহামারি ঘোষণা করে। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট worldometers.info এর তথ্যানুযায়ী বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার ৪৩ জনে এবং  এদের মধ্যে মৃত্যুবরণ করেছে ১২ লাখ ২০ হাজার ৫৩৫ জন।

আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ৯৬ লাখ ৯২ হাজার ৫২৮ জন করোনা আক্রান্ত হয়েছে এবং এদের মধ্যে ২ লাখ ৩৮ হাজার ৬৪১ জন মৃত্যুবরণ করেছে। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে ৮৩ লাখ ১৩ হাজার ৮৭৬ জন করোনার কবলে পড়েছে এবং এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১ লাখ ২৩ হাজার ৬৫০ জন। করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৬৭ হাজার ১২৬ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৫৪৮ জন। এদিকে ভাইরাসটির সংক্রমণের দ্বিতীয় ঢেউ বিবেচনায় ইউরোপের বিভিন্ন দেশে দৈনিক আক্রান্তের সংখ্যায় ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

ইতিমধ্যেই ইউরোপের বিভিন্ন দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে

 

গতকাল (৩ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৯৮৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ১ হাজার ৬৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ১২ হাজার ৬৪৭ জনে। করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৮৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৯ হাজার ৭৮৭ জনে। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৭৬ লাখ ৫৬ হাজার ৪৭৮ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৬২ লাখ ৩৬ হাজার ১৭০ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৫০ লাখ ২৮ হাজার ২১৬ জন)। এ নিয়ে বিশ্বব্যাপী সুস্থ হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৬০৯ জন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।