মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ · ১১ জমাদিউস সানি ১৪৪৮
World Health Organization

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সপার্ট প্যানেলের সদস্য মনোনীত হলেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব

Platformপ্রকাশ: ২৩ মে ২০২০, ৩:৪৯ · ১ মিনিটে পড়ুন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সপার্ট প্যানেলের সদস্য মনোনীত হলেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ মে ২০২০, শনিবার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ‘Strategic & Technical Advisory Group (STAG) on Viral Hepatitis’ কমিটির সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত হেপাটোলজিস্ট অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক দপ্তর থেকে এক চিঠির মাধ্যমে এ মনোনয়ন নিশ্চিত করেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, “Strategic & Technical Advisory Group (STAG) on Viral Hepatitis” অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের অংশগ্রহণের মাধ্যমে লাভবান হতে যাচ্ছে।

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাপানের এহিম বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেটাবোলিজম বিভাগের ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব “প্ল্যাটফর্ম” এর একজন সম্মানিত উপদেষ্টা। প্ল্যাটফর্ম পরিবার তাঁর এ অর্জনে গর্বিত ও আনন্দিত।

নিজস্ব প্রতিবেদক – ফিরদাউস আলম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

প্রাপ্তবয়স্কদের টাইপ-১ ডায়াবেটিস নিয়ে প্রথমবারের মতো গাইডলাইন প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

ইনসুলিন আবিষ্কারের ১০০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত অনেক মানুষ এখনো বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ইনসুলিন ও চিকিৎসাসেবা পাচ্ছেন না। টাইপ-১ ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যেখানে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না। ফলে বেঁচে থাকার জন্য…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫…

২৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

কুকুরের মাধ্যমে সংক্রমিত জলাতঙ্ক নির্মূলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে স্বীকৃতি পেল চিলি

১৫ সেপ্টেম্বর, ২০২৬ দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে চিলি কুকুরের মাধ্যমে সংক্রমিত জলাতঙ্ক (Rabies) জনস্বাস্থ্য সমস্যা হিসেবে নির্মূল করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করেছে। এই স্বীকৃতি দেশটির ৫০ বছরেরও বেশি সময় ধরে মানবদেহে কুকুর-সংক্রমিত জলাতঙ্কের কোনো…

১৬ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।