শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিশেষ সম্পাদকীয়- পর্ব ২

চিকিৎসকরা কিন্তু প্রণোদনা চায়নি। কেউ শর্ত দেয়নি যে এটা সেটা না দিলে কাজ করবো না। আমরা হেট স্পিচ এর জবাবে বলেছি যে ভারত সহ অন্যান্য দেশে চিকিৎসকদেরকে নানা ভাবে সমর্থন দিচ্ছে, সম্মান দিচ্ছে, থাকা খাওয়ার ব্যবস্থা করছে। রাস্তায় দাঁড়িয়ে, ব্যালকনিতে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে। সরকারি হাসপাতালগুলোয় যে যন্ত্রপাতি বা পরিবেশ, তাতে সুষ্ঠু ভাবে কাজ করার কোন পরিবেশ নাই। দুর্বল, বাতিল প্রযুক্তির যন্ত্রপাতি দিয়ে আমরা কাজ করি। কেননা আমরা চাইলেই কোন ভালো জিনিস পাইনা। কেনাকাটায় আমাদের কোন পরামর্শই নেয়া হয় না। সবাই এসব জানেন। কেউ কিন্তু প্রতিবাদ করেন না। তাহলে আমরা কেন কাজ করি? আমরা বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক আহবানে কাজ করি, “তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর বিরুদ্ধে মোকাবেলা কর।”

যা আছে তাই নিয়ে সাধারণ গরীব, খেটে খাওয়া মানুষগুলোকে চিকিৎসা দেই। যারা বড়লোক তারা তো বিদেশেই চিকিৎসা নেন। সবই দেখেছেন। ভুল করে বা কাজের বেটির চিকিৎসার জন্য অনেক সময় সরকারি হাসপাতালে এসে নাকে রুমাল দিয়ে কথা বলেন। তড়িঘড়ি করে চলে যান। শর্ত দিয়ে আমরা কাজ করি না। শর্ত দিলে এতদিন একজন ডাক্তারকেও পেতেন না। তাই বলছি আমরা বিনা শর্তেই কাজ করি। আমরা প্রণোদনা চাইনি। চাইও না। আরেকটি বিষয়, হাসপাতালে সামনের সারিতে জুনিয়র ডাক্তাররা কাজ করে। তারা ইন্টার্ন ডাক্তার, তারা পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রী। তারা কেউই সরকারি চাকুরী করে না। তারাই কিন্তু প্রথমে সব রুগী দেখে। আমাদের আত্মজ প্রতীম আর অনুজ প্রতীম এই ছেলেমেয়েরা কোথায় থাকে, কিভাবে হাসপাতালে আসে-যায়, কী খায়, কিভাবে সংসার চালায়, কেউ খবর রাখে না। বিশ হাজার টাকার ভাতা’র কথা বলবেন তো। এ দিয়ে কয়দিন চলে সেটাও আপনারা জানেন। সংক্রামক, অসংক্রামক সব রুগী কিন্তু এরাই আগে দেখে। তারা কিন্তু উপেক্ষিত রয়ে গেছে। ভাতা বা প্রণোদনা পেলে তারাই সর্বাগ্রে পায়। ঠিক তেমনি ভাবে বেসরকারি চিকিৎসকগণ উপেক্ষিত। তারাও তো কাজ করছেন। সব রকমের রুগী দেখছেন। তারা কেন প্রণোদনা পাবেন না? ( নিরাপদ দুরত্ব বজায় রেখে সরকারি বেসরকারি ব্যাংক কর্মকর্তা কর্মচারী যদি পান )।

আমরা যদি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন চাই তাহলে অনেক কিছুই ভাবতে হবে, অনেক কাজই করতে হবে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।