শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

‘বিরলরোগে’ আক্রান্ত সাকিবার চিকিৎসার দায়িত্ব নিলেন ডিজি মহোদয়,মেডিকেল টিম গঠন

তথ্যসূত্রঃ
কো-অর্ডিনেশন অ্যান্ড সাপোর্ট সেন্টার, স্বাস্থ্য অধিদপ্তর

“শাকিবা”
বিরলরোগে আক্রান্ত সাকিবার দায়িত্ব নিলেন ডিজি হেলথের ডিজি মহোদয় এবং মেডিকেল টিম গঠন করা হয়েছে।
চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর গ্রামের আব্দুল সাত্তারের মেয়ে #শাকিবা। বয়স ২ বছর। আব্দুল সাত্তার পেশায় একজন কৃষক।জন্মের পর থেকেই হাতে একটি ফোস্কা এবং চামড়ায় বিশেষ কিছু দাগ দেখতে পাওয়া যায়। বয়স বাড়ার সাথে সাথে বড় হতে থাকে হাতের ফুলে ওঠা অংশটি। এক সময় পুরো হাত ফুলে ওঠে। একদিকে দারিদ্র, অন্যদিকে রোগ নিয়ে অজানা শঙ্কা শাকিবার পরিবারকে আরো অসহায় করে তুলেছিলো।

received_10210054401184440

সোশ্যাল মিডিয়ার কল্যাণে স্বাস্থ্য অধিদপ্তর এর সম্মানিত মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদের নজরে আসে বিষয়টি। সে মুহুর্তে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিলেন বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে। স্বাস্থ্য অধিদপ্তর এর পক্ষ থেকে শাকিবার চিকিৎসার দায়িত্ব নেওয়ার নির্দেশনা দেন।

received_10210054403864507

সেদিন রাতে যোগাযোগ করা হলো চাপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাঃ কাজী শামীম হোসেন এর সাথে। জানা গেলো, গোমস্তাপুর এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কিছুদিন আগেই অন্যত্র বদলী হয়েছেন। তিনি দেরী না করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সালাউদ্দিন আহমেদ ও ২ জন চিকিৎসক (ডাঃ নাসির উদ্দিন আহমেদ এবং ডাঃ গোলাম সারোয়ার) সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মচারীদের দিয়ে বিশেষ মেডিকেল টিম গঠন করেন। মেডিকেল টীম পরের দিন ২৩ আগস্ট পৌছে যায় শাকিবার বাড়িতে।

received_10210054403944509
স্বাস্থ্য অধিদফতরের ডিজি আবুল কালামের নির্দেশে সোমবার দুপুরে ৭ সদস্যের মেডিকেল টিম শাকিবার বাড়ি যায়। অঞ্চলটি একদিকে যেমন দূর্গম, অন্যদিকে বন্যাপীড়িত। সেখানে পৌছে শাকিবার পরিবারের সাথে কথা বলয়া হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রোগের পূর্ণাঙ্গ ইতিহাস সংগ্রহ করা হয়। শাকিবার পরিবারকে পরিপূর্ণ কাউন্সেলিং করা হয় এবং রোগের ধরণ ও প্রোগনোসিস সম্পর্কে অবহিত করা হয়। অবশেষে চিকিৎসা করাতে রাজী হন শাকিবার পরিবার।

 

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাগণ সরাসরি শাকিবার পরিবারের সাথে কথা বলেন। এরপর এম্বুলেন্সযোগে শাকিবাকে পৌছে দেওয়া হয় চাপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে।

সেখানে সিভিল সার্জন ডাঃ কাজী শামীম হোসেন বিকেল বেলা শাকিবার দায়িত্ব গ্রহণ করেন এবং নিজ তত্তাবধানে শাকিবাকে ভর্তি করা হয়। ৩ জন ডাক্তার নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে দেন তিনি এবং ঐদিনই প্রেস ব্রিফিং এর মাধ্যমে শাকিবার চিকিৎসা পরিকল্পনা গণমাধ্যমকর্মীদের জানানো হয়।এই বোর্ডে সিদ্ধান্ত হবে সাকিবাকে কোথায় রেফার্ড করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর এর মহাপরিচালক এ সময় দেশের বাইরে অবস্থান করলেও শাকিবার নিয়মিত খোঁজ খবর নিয়েছেন।

পরবর্তীতে প্রয়োজন হলে শাকিবাকে নিজস্ব রেফারেল সিস্টেমের মাধ্যমে শেখ হাসিনা বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইউনিটেও স্থানান্তরিত করা হতে পারে বলেন জানান সিভিল সার্জন মহোদয়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।