মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ · ৯ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

বিরল রোগে আক্রান্ত পল্লব হাসপাতালে, দায়িত্ব নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ আগস্ট ২০১৭, ২:৪৬ · ২ মিনিটে পড়ুন
বিরল রোগে আক্রান্ত পল্লব হাসপাতালে, দায়িত্ব নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর
লেখার আকার

নওগাঁর বদলগাছীতে বিরলরোগে আক্রান্ত তিন বছরের শিশু শ্রী পল্লব চন্দ্র সরদারকে এম্বুলেন্সে করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়েছে। চিকিৎসায় পাঁচজন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেখানেই শুরু হয়েছে চিকিৎসা।

পল্লবের চিকিৎসার সব দায়িত্ব গ্রহণ করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তিনি নিয়মিত শিশুটির খোঁজখবর নিচ্ছেন।

পরিবার থেকে জানা গিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের এই কার্যক্রম ও দ্রুত ব্যবস্থপনায় তারা খুব সন্তুষ্ট।

জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা বলছেন, শিশুটির এই রোগ ভোগান্তির কারণ অপচিকিৎসা। বিভিন্ন সময়ে মূল চিকিৎসা না করিয়ে কবিরাজ দিয়ে চিকিৎসা এবং অনিয়মিত হোমিও পথ্য খাওয়ানোয় সমস্যা আরও বেড়েছে।

হাসপাতালে ইতোমধ্যেই সিভিল সার্জন ডা. রওশন আরা খানমের সুপারিশক্রমে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বিশেষ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে।

প্রাথমিকভাবে বিশেষজ্ঞ দল পল্লবের রোগটিকে ‘কনজেনিটাল ইকথায়োসিস’ হিসেবে ডায়াগনোসিস করেছেন। আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে। রোগটি জটিল তবে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিশুটির পুষ্টিহীনতা সবার আগে দূর করা প্রয়োজন। সে ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসকেরা নজর রাখছেন।

পল্লবের মা শ্রীমতি প্রার্থনা রানী জানান, গরমকালে শুধু ফাটা ফাটা ফোসকা ও শীতকালে ফোসকার সঙ্গে আঠালযুক্ত পানি পড়ে শরীর থেকে। রোগের জ্বালা-যন্ত্রণায় সে সবসময় কান্নাকাটি ও ছটফট করে। বন্ধ থাকে তার চোখ-মুখ, তখন চোখ দিয়ে কেবলই পানি পড়তে থাকে। এতে ঠিক মতো খেতেও পারে না শিশুটি।

প্ল্যাটফর্ম পরিবার শিশুটির আরোগ্য কামনা করছে।

সম্পাদনাঃ তানজিল মোহাম্মাদীন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।