মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ · ৭ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

বিনামূল্যে স্কুল ছাত্রীদের স্যানিটারি প্যাড ও টেম্পন সরবারহ করবে নিউজিল্যান্ড সরকার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ জুন ২০২০, ৬:০৭ · ২ মিনিটে পড়ুন
বিনামূল্যে স্কুল ছাত্রীদের স্যানিটারি প্যাড ও টেম্পন সরবারহ করবে নিউজিল্যান্ড সরকার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৪ঠা জুন, বৃহস্পতিবার, ২০২০

সম্প্রতি সফলভাবে করোনা ভাইরাস প্রতিরোধে সক্ষমতা অর্জনের কারণে বিশ্বব্যাপী বহুল প্রশংসা কুড়িয়েছে নিউজিল্যান্ড সরকার ও দেশটির প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আরডার্ন। প্রশংসার ঝুলিতে এবার যোগ হলো নিউজিল্যান্ড সরকারের আরো এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

গত বুধবার, দেশটির প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা জানান,

“নিউজিল্যান্ডের সকল স্কুল পড়ুয়া ছাত্রীদের জন্য মাসিক চলাকালীন প্রয়োজনীয় পণ্যসমূহ যেমন: স্যানিটারি ন্যাপকিন, টেম্পন প্রভৃতি বিনামূল্যে সরবরাহ করবে নিউজিল্যান্ড সরকার। তিনি বলেন, নিউজিল্যান্ডে ৯ থেকে ১৮ বছর বয়সী প্রায় ৯৫০০০ স্কুল ছাত্রীর বেলায় মাসিক চলাকালীন স্কুলে না যেতে পারায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে দেখা গিয়েছে।”

স্যানিটারি প্যাড ও টেম্পন

মাসিক চলাকালীন নারীর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় এসব পণ্য সমূহ দেশটির একটি বড় অংশের সামর্থ্যের বাইরে। এছাড়াও এদের অনেকেকই দীর্ঘ সময় যাবত একই ন্যাপকিন/ টেম্পন ব্যবহারের কারণে হতে হয় ইনফেকশনের শিকার। তাই নিজ উদ্যোগেই উক্ত পণ্যসমূহ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে নিউজল্যান্ড সরকার। ২০১৮ সালে নিউজিল্যান্ডে হওয়া এক সমীক্ষায় দেখা যায়, নিউজিল্যান্ডে প্রতি তিনজনে একজন নারীকে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও মাসিক চলাকালীন প্রয়োজনীয় পণ্যের মধ্যে যে কোনো একটি বেছে নিয়ে ক্রয় করতে হয়। যার কারণে বাধ্য হয়ে প্যাড বা টেম্পনের জায়গায় অস্বাস্থ্যকর পুরাতন কাপড়, টয়লেট টিস্যু প্রভৃতি ব্যবহার করতে হয় তাদের।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আরডার্ন

মাসিক সংক্রান্ত দারিদ্র দূরীকরণে ইতোমধ্যেই নিউজিল্যান্ড সরকার ২.৬ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার বিনোয়োগ করেছে। প্রাথমিকভাবে, নিউজিল্যান্ডের ওয়াইকাটোতে ১৫টি স্কুলে বিন্যামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও টেম্পন বিতরণের এ কার্যক্রম শুরু হলেও আগামী ২০২১ সালের মধ্যেই সমগ্র দেশে এ কার্যক্রম চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: সিএনএন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।