মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ · ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

বিএসএমএমইউ অধিভুক্ত কলেজে এমডি/এমএস ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর(শুক্রবার)

Platformপ্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ৮:১৭ · ২ মিনিটে পড়ুন
বিএসএমএমইউ অধিভুক্ত কলেজে এমডি/এমএস ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর(শুক্রবার)
লেখার আকার

এমডি/এমএস ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর ঘোষনা করলো কর্তৃপক্ষ।
আজ ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা বিষয়ক কো-অরডিনেশন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহানা আখতার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটে রেসিডেন্সি প্রোগামে এমডি ও এমএসের ফেজ-এ তে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে, যার শিক্ষা কার্যক্রম শুরু হবে ২০২০ সালের ১লা মার্চ।

এতে পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) থেকে এমডি/এমএস প্রোগ্রামের জন্য নির্ধারিত বিষয়গুলো দেখে আবেদন করতে বলা হয়েছে।

ভর্তি ফি ও আদায় বিষয়ে গৃহিত পদক্ষেপ:
পাঁচ হাজার টাকা (অফেরতযোগ্য) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবপস্থাপনা ও বিবিধ ফান্ড অ্যাকাউন্টে পূবালী ব্যাংকের শাহবাগ শাখা ও রূপালী ব্যাংকের যে কোনো অনলাইন শাখা থেকে জমা দেওয়া যাবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।

এ আবেদনের সময়সীমা নির্ধারিত হয়েছে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর দুপুর ১১টা ৫০ মিনিট পর্যন্ত। ভর্তি ফি জমা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার্থীকে (www.bsmmu.edu.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে হবে।

পরীক্ষার্থীরা ২৮ অক্টোবর থেকে সাত নভেম্বর দুপুর (১১টা ৫০ মিনিট) পর্যন্ত স্ব স্ব আবেদনপত্রের নম্বর ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র প্রিন্ট দিতে পারবেন।

৮ই নভেম্বর (শুক্রবার) বুয়েট ক্যাম্পাসে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্ল্যাটফর্ম ফিচার:
ওয়াসিফ হোসেন
নপ্রামেক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।