মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

বারডেমে ৪ জনের করোনা শনাক্ত, ২১ শয্যার আইসিইউ লকডাউন

Platformপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ৫:২১ · ২ মিনিটে পড়ুন
বারডেমে ৪ জনের করোনা শনাক্ত, ২১ শয্যার আইসিইউ লকডাউন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজঃ ২৩ এপ্রিল, ২০২০

রাজধানীর বারডেম হাসপাতালের ‘আইসিইউ’তে একজন রোগী ভর্তি করার পর আইসিইউতে থাকা ৭ জন রোগীর ৪ জনের শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ ঘটনায় হাসপাতালের ২১ বেডের আইসিইউ লকডাউন করা হয়েছে।

চিকিৎসকরা জানান, “১৪ তারিখে ৬৮ বছর বয়সের নেফ্রোলজির এক রোগী আইসিইউতে ভর্তি হন। আগে থেকে জ্বর, শ্বাসকষ্টের সমস্যার বিষয়টি রোগীর স্বজনরা গোপন করেন। সুগার কমে যাওয়ার কারণে সমস্যা হচ্ছে বলে রোগীকে ভর্তি করানো হয়। অবস্থা খারাপ হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উনার কোভিড-১৯ টেস্ট করার পর তা পজিটিভ আসে। পরবর্তীতে বাকি সব রোগীর টেস্ট করানো হলে আরও ৩ জন আক্রান্ত পাওয়া যায়।”

বারডেমের এক চিকিৎসক জানান, “এই রোগীর শারীরিক বিভিন্ন পরীক্ষা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। যেহেতু রোগী আইসিউতে ছিলেন, ল্যাবের কর্মীরা এসে নমুনা নিয়ে যান। পরে রোগীর স্বজনদের মোবাইলে পরীক্ষার ফলাফল আসে, তবে তারা সেটি আমাদেরকে গোপন করে। তারপর আমাদের ইন্টারনাল যোগাযোগের কারণে বিষয়টি জানতে পারি।”

তিনি আরও বলেন, “আইসিইউ বিভাগে বেশি রোগী ছিল না। আক্রান্তদের কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে। আইসিইউর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।”

হাসপাতালের আইসিইউ লকডাউনের কথা স্বীকার করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ।

হাসপাতালটির অনেক চিকিৎসক অভিযোগ করেন, তাদেরকে পারসোনাল প্রটেক্টর ইকুইপমেন্ট (পিপিই) দেওয়া হয়নি। এছাড়া মাস্ক যেগুলো দেওয়া হয়েছে সেগুলোও অত্যন্ত নিম্নমানের।

স্টাফ রিপোর্টার/ শরিফ শাহরিয়ার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।