মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত গর্ভবতী মায়ের সিজার

Platformপ্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ১০:২৯ · ১ মিনিটে পড়ুন
বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত গর্ভবতী মায়ের সিজার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন দল সফলতার সাথে দেশের প্রথম কোভিড-১৯ আক্রান্ত দুই জন গর্ভবতী মহিলার সিজারিয়ান সেকশন সম্পন্ন করেছেন। উক্ত দলের সদস্যদের সকলেই ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাশ করা গর্বিত চিকিৎসক।

সেই দলের নেতৃত্ব দিয়েছেন রামেক ৩১তম ব্যাচের সহকারী অধ্যাপক ডা. খন্দকার রোকসানা মমতাজ সুমনা। তার নেতৃত্বে আবাসিক সার্জন ডা. আমিতুন নেসা শিখা (রামেক ৩৮ তম ব্যাচ) এবং এনেস্থিসিয়লজিস্ট ডা. মফিজুর রহমান সবুজ (রামেক ৩৮ তম ব্যাচ) জীবনের মায়া ত্যাগ করে সাহসী এই অস্ত্রোপচারটি সফলতার সহিত সম্পন্ন করেন।
বর্তমানে মা এবং নবজাতক দুজনেই সুস্থ আছেন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. সিরাজী শফিকুল ইসলাম আজ ২৮ এপ্রিল বিকাল ৪ ঘটিকার সময় তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে খবরটি নিশ্চিত করেন।

করোনা যুদ্ধের সাহসী যোদ্ধাদের এই অসাধারণ অবদান যেন তেন কোনো গল্প নয়, এই যেন সত্যগাঁথা! এ সাহসী মানুষগুলো আছেন বলেই তো এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক/ আশরাফুর রহমান মেহেদী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।