সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বাংলাদেশে করোনা সংক্রমণের ভবিষ্যৎ কী?

প্ল্যাটফর্ম নিউজ, ০২ মে ২০২০, শনিবার:

আমাদের দেশে কবে শেষ হবে করোনা মহামারী?
বিজ্ঞানী, পরিসংখ্যানবিদ, অঙ্কশাস্ত্রবিদ, রোগতত্ত্ববিদ বিভিন্ন সময় প্রাপ্ত ইপিডেমিওলজিকাল ও ম্যাথমেটিকাল তথ্য সূত্রের উপর ভিত্তি করে বিভিন্ন প্রেডিকসন মডেল দাঁড় করিয়েছেন।

রোগতত্ত্ববিদ্যায় ভাইরাস সংক্রমণজনিত মহামারীর আগাম পরিণতি জানতে কম্পারর্টমেন্টাল মডেলিং একটি বহুল ব্যবহৃত এবং কার্যকর পদ্ধতি। কম্পার্টমেন্টাল মডেলিং এ রোগ সংক্রমণের বিভিন্ন স্তরে থাকা জনগোষ্ঠীর বৈশিষ্ট্য বিবেচনায় এনে বিভিন্ন সূত্রের মাধ্যমে এটি প্রকাশ করা হয়।

এরকম একটি সহজ মডেল এর উদাহরণ হলো কারম্যাক ম্যাকেনড্রিক মডেল বা SIR মডেল। কিন্তু যে সকল সংক্রমণ এ কিছুটা সময় ধরে উপসর্গহীন আক্রান্তের সংখ্যা অনেক বেশী থাকে, যেমন: চিকেন পক্স, টিবি বা ম্যালেরিয়া সেসব ক্ষেত্রে SEIR মডেল বেশী ব্যবহৃত হয়।

S = Susceptible

E = Exposed

I = Infected

I = Isolated

R = Recovered

সাসসেপটিবল হলো যারা সংক্রমিত হননি কিন্তু সংক্রমণের ঝুঁকিতে আছেন (Susceptible).

যারা ইতিমধ্যে সংক্রমিত হয়েছেন কিন্তু সুপ্ত অবস্থায় বা ইনকিউবেশন পিরিয়ড এ আছেন তাদের বলা হচ্ছে এক্সপোজড। এরা উপসর্গহীন অবস্থায় ২-১৪ দিন কখনও ২-২৭ দিন পর্যন্ত থাকতে পারেন (Exposed).

যাদের সংক্রমণ রয়েছে এবং উপসর্গ রয়েছে তাদের বলা হচ্ছে ইনফেক্টেড (Infected).

এই সংক্রমিত উপসর্গযুক্ত রোগীদের মধ্যে যাদের নমুনা পরীক্ষায় ভাইরাস পাওয়া গেছে তাদের আলাদা করে রাখা হয় যাতে তাদের মাধ্যমে অন্যদের মধ্যে সংক্রমণ না হয়। এই প্রক্রিয়া বা ব্যবস্থা হলো আইসোলেশন (Isolated).

সবশেষে এই ইনফেকটেড এবং আইসোলেটেড রোগীদের মধ্যে যারা আরোগ্যলাভ করেছেন মানে পরপর দুই টেস্টে নেগেটিভ হচ্ছেন, তাদের বলা হচ্ছে রিকভারড (Recovered).

কখনও কোন মডেল এ Death class বা উক্ত সংক্রমণ এ মৃতের সংখ্যা কে একটি গ্রুপ এ অন্তর্ভূক্ত করে মডেল এর আকৃতি প্রকৃতি দুটোই সমৃদ্ধ করা হয়।

সিংগাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি এন্ড ডিজাইন কোভিড বৈশ্বিক মহামারীর একটি প্রেডিকশন মডেল তৈরী করে। যার ভিত্তি ছিলো SIR। প্রথমে এটা সিংগাপুর থেকে কবে করোনা বিদায় নিবে এটা জানার কৌতুহল থেকে তৈরী হয়েছিলো। এখন পৃথিবীর অনেক দেশের করোনার সংক্রমণ চিত্র এই মডেল থেকে জানতে আগ্রহী হয়েছে লাখো মানুষ। এই মডেল অনুসারে বাংলাদেশে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে করোনা বিদায় নিবে। যদিও বাংলাদেশের তথ্য উপাত্ত মোটেই এই মডেল টির রিগ্রেশন এনালাইসিস এর এসাম্পসনগুলি/শর্তগুলি পূরণ করে না।

মানুষ আশাব্যঞ্জক গুজব শুনতেও পছন্দ করে তাই এটা খুব তথ্য নির্ভর না হওয়ার পরও বিভিন্ন মিডিয়াতে খুব ফলাও করে প্রচার করা হয়েছে। সিংগাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি এন্ড ডিজাইন (SUTD) তাদের ওয়েবসাইট এ ডিসক্লেইমার এ বলেছে-

“The model and data are inaccurate to the complex, evolving, and heterogeneous realities of different countries. Predictions are uncertain by nature. Readers must take any prediction with caution.”

শেষ কথাটা সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ যেটা এদেশের সংবাদ মাধ্যম ভালো করে দেখেছেন বলে মনে হয় না।

“Overoptimism based on some predicted end dates is dangerous because it may loosen our discipline and controls and cause the turnaround of the virus and infection, and must be avoided.”

সম্প্রতি কোলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ম্যাথমেটিকেল বায়োলজি এন্ড ইকোলজির নন্দদুলাল বৈরাগী’র গবেষণাপত্রে SEIR মডেল এর মাধ্যমে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে করোনা মহামারীর প্রেডিকশন প্রকাশ করা হয়।

তাদের মডেল অনুসারে, বাংলাদেশে বর্তমানে যে হারে সংক্রমণ হচ্ছে সংক্রমণ এর সেই ধারা/গতি অব্যাহত থাকলে, এই মহামারী চুড়ান্ত রূপ নেবে আগামী ২৩০ তম দিনের কাছাকাছি সময়ে। তারা আরও বলেন এতে বাংলাদেশের আট শতাংশ মানুষ সংক্রমণের শিকার হবেন।

ভারতে মহামারী চূড়ান্ত রুপ দেখাবে ১৫০ তম দিন এবং পাকিস্তানে ৮৫ তম দিনের কাছাকাছি সময়ে। ভারতের প্রায় ৬০ শতাংশ মানুষ পাকিস্তানের ৭০ শতাংশ মানুষ করোনা সংক্রমণ এর শিকার হবেন।

তারা আরও বলেন বাংলাদেশ এর প্রেডিকশন একেবারে উলটপালট হতে পারে (may drastically change) কারণ, এখন পর্যন্ত বাংলাদেশের প্রাপ্ত ডাটা/ তথ্য খুবই কম।

এরকম আরো মডেল হলো SVEIJR, SEIQR. এই মডেলগুলোতে ভ্যাক্সিনেটেড, আইসোলেটেড, কোয়ারেন্টাইন্ড জনগোষ্ঠীর তথ্য ও বিশ্লেষণ করা হয়।

মোট কথা যত বেশী (কোভিড-১৯) সংক্রমণের বিভিন্ন স্তরভিত্তিক তথ্য (কম্পার্টমেন্টাল ইনফরমেশন) পাওয়া সম্ভব হবে তত ভালো প্রেডিকশন সম্ভব হবে।

কোভিড মহামারীর ভবিষ্যত কি হবে তার একটি ভালো প্রেডিকশন মডেল পেতে আমাদের আসলে আরও একমাস সময় অপেক্ষা করা উচিত। এসময় আমরা অনেক বেশী তথ্য এবং গুরুত্ত্বপূর্ণ ইপিডেমিওলজিক্যাল প্যারামিটার গুলো হাতে পাবো।

মনে রাখতে হবে করোনা প্রতিরোধে পাবলিক হেলথ ইন্টারভেনশন যেমন: টেস্ট, হাত ধোয়া, হাঁচি-কাশির শিষ্টাচার, মাস্ক ব্যবহার এর পাশাপাশি সোশ্যাল ইন্টারভেনশন যেমন: স্কুল বন্ধ, লক ডাউন অব পাবলিক প্লেস, পাবলিক ট্রান্সপোর্ট, ভ্রমণ নিষেধাজ্ঞা এই রোগের বিস্তার রোধে অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখে।

কাজেই সামাজিক এই সকল প্রতিরোধমূলক ব্যবস্থা কোন দেশ কতটা সফলভাবে বাস্তবায়ন করতে পারে সেটার উপর প্রেডিকশন মডেল এর ফলাফল নির্ভর করে।

এ বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। ইতিমধ্যে করোনার হাইলি সেনসিটিভ এন্ড স্পেসিফিক রেপিড এনটিবডি টেস্ট কিট, ঔষধ, ভ্যাক্সিন নিয়ে প্রচুর গবেষণা চলছে। এগুলোর আবিষ্কার এবং ব্যবহার এই প্রেডিকশন মডেল এর গতি প্রকৃতি অনেকটাই বদলে দিতে পারে।

দয়া করে না বুঝে সুঝে প্রেডিকসন মডেল নিয়ে আগাম মন্তব্য করবেন না। এটি মোটামুটি জটিল বিষয়, সহজ করে বলা কঠিন।

ধন্যবাদ।

লিখেছেন:
ডা. মো. রিজওয়ানুল করিম শামীম
সহযোগী অধ্যাপক, ইপিডেমিওলজি
সমন্বিত কোভিড নিয়ন্ত্রণ কেন্দ্র, স্বাস্থ্য অধিদপ্তর।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ:

[https://ddi.sutd.edu.sg/](https://ddi.sutd.edu.sg/)[https://www.researchgate.net/publication/340604406_COVID-19_Epidemic_Compartments_Model_and_Bangladesh](https://www.researchgate.net/publication/340604406_COVID-19_Epidemic_Compartments_Model_and_Bangladesh)[https://www.researchgate.net/publication/340591344_Prediction_on_Covid-19_epidemic_for_different_countries_Focusing_on_South_Asia_under_various_precautionary_measures](https://www.researchgate.net/publication/340591344_Prediction_on_Covid-19_epidemic_for_different_countries_Focusing_on_South_Asia_under_various_precautionary_measures)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।