মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
গাইডলাইন

বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর অনুযায়ী কোভিড-১৯ রোগীর সংজ্ঞা

Platformপ্রকাশ: ২৫ মার্চ ২০২০, ১২:৩০ · ২ মিনিটে পড়ুন
বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর অনুযায়ী কোভিড-১৯ রোগীর সংজ্ঞা
লেখার আকার

২৫ মার্চ ২০২০: কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীদের অধিকাংশই সামান্য মাত্রায় রোগাক্রান্ত হয়ে নিজে থেকেই সুস্থ হয়ে যান। তবে ১৪% রোগীর অবস্থা খারাপ হয়ে যেতে পারে এবং অক্সিজেন সাপোর্টসহ হাসপাতালে ভর্তি হতে পারে এবং ৫% রোগীর আইসিইউ সাপোর্ট প্রয়োজন হতে পারে। কোভিড-১৯ রোগী সংক্রান্ত সংজ্ঞা (Case Definition) দেয়া হল।

সন্দেহভাজন রোগী (Suspected Case):
১. শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগী (জ্বর ও কাশি বা শ্বাসকষ্ট) এবং বিগত ১৪ দিনের মাঝে স্থানীয়ভাবে কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে এমন কোন দেশে অবস্থান বা ভ্রমণের ইতিহাস অথবা
২. শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগী এবং বিগত ১৪ দিনে লক্ষণ প্রকাশের পূর্বে কোভিড-১৯ আক্রান্ত নিশ্চিত বা সম্ভাব্য রোগীর সংস্পর্শে ছিলো অথবা
৩. গুরুতর শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগী (জ্বর ও কাশি বা শ্বাসকষ্ট) যার হাসপাতালে ভর্তি প্রয়োজন এবং যার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অন্য কোন রোগ দিয়ে ব্যাখ্যা করা যায় না।

সম্ভাব্য রোগী (Probable Case)
সন্দেহভাজন রোগী যার ক্ষেত্রে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল সুনিশ্চিতভাবে জানা যায় নি।

নিশ্চিত রোগী (Confirmed Case)

যার ক্ষেত্রে কোভিড-১৯ এর ভাইরাসের উপস্থিতি ল্যাবরেটরি পরীক্ষায় পাওয়া গিয়েছে, ক্লিনিক্যাল লক্ষণ থাকুক বা না থাকুক।

সংস্পর্শে আসা ব্যক্তি (Contact)
এমন ব্যক্তি যিনি কোভিড-১৯ এর নিশ্চিত বা সম্ভাব্য রোগীর লক্ষণ প্রকাশ পাওয়ার ১৪ দিনের মধ্যে নিম্নলিখিত কোন একটি বিষয়ের সাথে জড়িত ছিলেন:
১. সঠিক নিয়মে PPE (ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম) ব্যবহার না করে রোগীর পরিচর্যা করেছেন
২. রোগীর সাথে কোন বদ্ধ পরিবেশে অবস্থান করেছেন (যেমন – একই কর্মক্ষেত্র, শ্রেণীকক্ষ, বাসা বা সমাবেশ)
৩. রোগীর কাছাকাছি অবস্থানে (১ মিটারের কম দূরত্বে) ভ্রমণ করেছেন

কাদের ল্যাব পরীক্ষা করা হবে
যেকোন সন্দেহভাজন রোগীর ক্ষেত্রে মলিকুলার পরীক্ষা (RT-PCR) করে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা যেতে পারে।

বাংলাদেশে কি এই পরীক্ষাটি হয়?
হ্যাঁ। বাংলাদেশে বর্তমানে শুধু মহাখালীস্থ আইইডিসিআর এ পরীক্ষাটি হয়। তবে এ পরীক্ষাটি করার প্রয়োজন মনে করলে প্রথমে আইইডিসিআর এর হটলাইন বা জাতীয় স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ বা সরকারি তথ্যসেবা নাম্বার ৩৩৩ এ ফোন করুন।

তথ্যসূত্র: COVID-19 Case Definition

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রী অর্জনে আগ্রহী চিকিৎসকদের জন্য ভার্চুয়াল সেশনের আয়োজন

প্ল্যাটফর্ম নিউজ, ২৫শে জানুয়ারি ২০২১, সোমবার যুক্তরাষ্ট্রে মেডিসিন বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী থাকে অনেক চিকিৎসক। কিন্তু অনেক সময়ই যথাযথ গাইডলাইনের অভাবে অনেকেই বুঝতে পারেন না এমবিবিএস বা এমডি ডিগ্রীর পর যুক্তরাষ্ট্রে কিভাবে রিসার্চ বা ফান্ডিং বা অন্যান্য…

২৫ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গণপরিবহনে পূর্বের ভাড়ায় যত সিট তত যাত্রী

প্ল্যাটফর্ম নিউজ, ৩১ আগষ্ট ২০২০, সোমবার আগামী ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে পূর্বের ভাড়ায় ফিরে যাচ্ছে গণপরিবহন। 'গণপরিবহনে পূর্বের ভাড়ায় যত সিট তত যাত্রী' এমন একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। 'বিআরটিএ' এর জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী…

৩১ আগস্ট ২০২০বিস্তারিত পড়ুন

“Critical Care & IPC Measures in COVID-19”: আলোচনার সার সংক্ষেপ

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার গত ৪ জুলাই শনিবার, প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত কোভিড-১৯ সম্পর্কিত ওয়েবিনার সিরিজের ৩য় পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত ওয়েবিনারে কোভিড-১৯ এবং এ সময়ের ক্রিটিকাল কেয়ার নিয়ে বিস্তারিতভাবে বিজ্ঞ আলোচকেরা কথা বলেন। এছাড়া দেশব্যাপী জুনিয়র ডাক্তার এবং…

৯ জুলাই ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।