শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতাল APSS কর্তৃক ফেলোশীপ সেন্টার হিসেবে মনোনীত

প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতাল, এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি (APSS) কর্তৃক ফেলোশীপ সেন্টার হিসেবে মনোনীত হয়েছে। বাংলাদেশের প্রথম কোনো প্রতিষ্ঠান এই সুনাম অর্জন করলো। এতে করে দেশি-বিদেশি স্পাইন সার্জনদের জন্য ট্রেনিং এর নতুন দ্বার উন্মোচিত হলো।

এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি (APSS), স্পাইন সার্জন এবং গবেষকদের জন্য একটি শিক্ষামূলক ও বৈজ্ঞানিক ফোরাম। স্পাইন সার্জারি তথা মেরুদণ্ডের শল্য চিকিৎসায় বিজ্ঞান, শিল্প ও অনুশীলনকে এগিয়ে নেওয়ার পাশাপাশি মেরুদণ্ডের সমস্যাজনিত রোগীদের সর্বোত্তম পেশাদার যত্ন প্রদানের জন্য পেশাদার মানদণ্ডের রক্ষণাবেক্ষণকে এগিয়ে নেওয়াই ফোরামটির মূল লক্ষ্য।

এই অর্জনের মাধ্যমে বাংলাদেশের সকল স্তরের চিকিৎসক বিশেষ করে অর্থোপেডিক্স এবং স্পাইন সার্জনদের জন্য বিশেষ দ্বার উন্মোচিত হলো। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় এ সাফল্য একধাপ এগিয়ে নিবে।

হাসপাতালটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুসারত হক এবং দেশবরেণ্য স্পাইন ও অর্থোপেডিক্স সার্জন প্রফেসর ডা. মো. শাহ আলম প্ল্যাটফর্ম এর মাধ্যমে এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি কর্তৃপক্ষ, দেশবাসী, সকল স্তরের চিকিৎসক এবং বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটি, বাংলাদেশ স্পাইন সোসাইটি, সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি অফ নিউরোসার্জনস এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই ধারাবাহিকতা রক্ষায় সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

প্ল্যাটফর্মের পক্ষ থেকে অধ্যাপক ডা. মো. শাহ আলম (বিভাগীয় প্রধান, অর্থোপেডিক এন্ড স্পাইন সার্জারী বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) এবং বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক্স হাসপাতাল পরিবারের সকলকে জানাই অভিনন্দন ও শুভকামনা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতাল APSS কর্তৃক ফেলোশীপ সেন্টার হিসেবে মনোনীত”

  1. বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতালের জন্য শুভকামনা রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।