মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
নিউজ

বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন অধ্যাপক ডা. সানোয়ার হোসেন

Platformপ্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯, ৮:৩৮ · ২ মিনিটে পড়ুন
বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন অধ্যাপক ডা. সানোয়ার হোসেন
লেখার আকার

৩১ ডিসেম্বর ২০১৯

বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন অধ্যাপক ডা. সানোয়ার হোসেন।

টাংগাইল জেলার সন্তান অধ্যাপক ডা. সানোয়ার হোসেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস ডিগ্রি লাভ করেন। ১লা মার্চ, ১৯৯০ সালে মেডিকেল অফিসার হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন, বিএসএমএমইউ-এ যোগদান করেন তিনি।

পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে নিউক্লিয়ার মেডিসিনের উপর স্নাতকোত্তর ডিপ্লোমা ও ২০০৯ সালে রয়েল কলেজ অব ফিজিশিয়ানস, এডিনবার্গ, যুক্তরাজ্য থেকে ইন্টার্নাল মেডিসিনের উপর এফআরসিপি ডিগ্রী লাভ করেন। এছাড়াও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আই.এ.ই.এ) ও অন্যান্য সংস্থা হতে প্রাপ্ত ফেলোশিপ-এর মাধ্যমে জাপান, যুক্তরাষ্ট্র, জার্মানী, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ইন্ডিয়াসহ বেশ কয়েকটি দেশের উন্নত হাসপাতাল থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন এই চিকিৎসক। চিকিৎসা সেবা ও গবেষণার পাশাপাশি চিকিৎসা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। ২০১৮ সালের মার্চে বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের সদস্য (জীব বিজ্ঞান) পদে দায়িত্ব গ্রহণের পূর্বে দীর্ঘ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালাইড সায়েন্সেস এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’ এর পক্ষ থেকে অধ্যাপক ডা. সানোয়ার হোসেন, (নবনিযুক্ত চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন) এর প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভ কামনা।

ডা. নিলয় শুভ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।