মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
কোয়াক হান্ট

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কক্সবাজার জেলা শাখার দন্ত চিকিৎসায় সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ১০:৫৬ · ২ মিনিটে পড়ুন
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কক্সবাজার জেলা শাখার দন্ত চিকিৎসায় সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন অনুযায়ী শুধুমাত্র ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী সংক্ষেপে বিডিএস (BDS) ডিগ্রীধারী ডাক্তারগণকে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার বলা হয়। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী শুধু বিডিএস ডিগ্রিধারীরা কেবল দাঁতের চিকিৎসা করেন। কিন্তু বাংলাদেশে প্রতি বছর লক্ষাধিক জনগণ দাঁতের ভুল চিকিৎসা বা অপচিকিৎসার শিকার হচ্ছে, অনেকেই মৃত্যুবরণ করছে! এর প্রধান কারন হল ভুয়া ডেন্টিস্ট বা ভুয়া দাঁতের ডাক্তার। দেশের আনাচে কানাচে গড়ে ওঠা এসব ভুয়া ডাক্তারদের চেম্বারে চিকিৎসা নিয়ে অনেকেই নিজের অজান্তে এইডস্, হেপাটাইটিস, ক্যান্সারের মতো মরণঘাতি রোগে আক্রান্ত হচ্ছেন।

তাই এসব বিষয়ে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে কক্সবাজার জেলা ডেন্টাল সার্জন ও শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি একটি সচেতনতামূলক প্রোগ্রাম ও ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কক্সবাজার জেলার সভাপতি ডাঃ ইফতেখার উদ্দীন কুতুবী, সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ বশীর আহমেদ, ডাঃ মিম ইকবাল, ডা হাসানুল হাসীব, দপ্তর সম্পাদক ডাঃ শুভাশীষ বড়ুয়া শুভ, ডাঃ আব্দুল্লাহ মামুন তুষার, ডাঃ সাদিয়া ফাল্গুনী, ডাঃ সাইফা ইসলাম সেঁজুতিসহ দেশের বিভিন্ন ডেন্টালে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ। ইফতার মাহফিল শেষে অনুষ্ঠানের প্রধান সমন্বয়কগণ ডেন্টিস্ট্রির বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি ভুয়া দাঁতের ডাক্তারদের ভুল চিকিৎসার বিভিন্ন প্রামাণ্য চিত্র তুলে ধরেন এবং শিক্ষার্থীদের এই বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি সাধারণ জনগণদের সচেতন করার তাগিদ দেন। সবার হাতে সচেতনতামূলক পোস্টার তুলে দেওয়া হয়। পরে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব পোস্টার লাগানো হয়।

ট্যাগ:বিডিএস
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভুয়া মহিলা ডাক্তার আটক, ৬ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলীপুল এলাকায় থেকে এম হোসেন জেনারেল হাসপাতালে রোগী দেখার সময় ফাহমিদা আলম (২৫) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম যুগান্তরকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আটকের…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ সহ এক ভুয়া মহিলা ডাক্তার গ্রেফতার

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ। দেখতে ডাক্তারের মতো হলেও তিনি ডাক্তার নন। একজন ধূর্ত প্রতারক। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে রুমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। আটক রুমার নিজ বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলা পরিচয় দিলেও বর্তমানে সে…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

মৌলভিবাজারে সাজাপ্রাপ্ত ভুয়া ডাক্তার পুনরায় ধরা পড়ল নবীনগরে

আজ ১০ই ফেব্রুয়ারি,২০১৮। একবার তাকে মৌলভীবাজারে ধরা হয়ছিল এবং সেখানে জরিমানা সহ ২ মাসের জেলও হয়েছিল । জেল থেকে ছাড়া পেয়ে শহর বদলে গেছে নবীনগরে। গতকাল নবীনগরে তাকে আবারও গেপ্তার করা হয়। এই কুখ্যাত ভুয়া ডাক্তারের নাম মোস্তাফিজুর রহমান ওরফে…

১০ ফেব্রুয়ারি ২০১৮বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।