মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

বরিশালে করোনা পরীক্ষার প্রস্তুতি শেষ হলো আজ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ এপ্রিল ২০২০, ৩:২৩ · ২ মিনিটে পড়ুন
বরিশালে করোনা পরীক্ষার প্রস্তুতি শেষ হলো আজ
লেখার আকার

৮ই এপ্রিল, ২০২০

করোনা ভাইরাস বা কোভিড-১৯ সারা বিশ্বে জেঁকে বসেছে। এই কোভিড-১৯ মোকাবিলায় নানা প্রস্তুতি নিচ্ছেন দেশের সরকার ও জনগণ।সেই প্রস্তুতির রেশ ধরেই অন্যান্য বিভাগের মতো-ই বরিশাল বিভাগও নিচ্ছে কিছু তোড়জোড় প্রস্তুতি।

আর তাই গত ৩০শে মার্চ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ একটি পিসিআর মেশিন পাঠানো হয়।সাতদিনের মধ্যে কক্ষ সংস্কারের কাজ শেষ করে পিসিআর মেশিন স্থাপন করে করোনা ভাইরাস শনাক্তের প্রস্তুতি নেন। এরই ধারাবাহিকতায় আজ রোজ বুধবার ৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে চিকিৎসক ও মেডিক্যাল টেকনোলজিস্টদের প্রশিক্ষণ। পাশাপাশি একইদিন টেস্টের কার্যক্রমও শুরু হবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

সোমাবার, ৬ এপ্রিল রাতে প্রতিমন্ত্রী শের-ই বাংলা মেডিক্যাল কলেজের নবনির্মিত করোনা পরীক্ষার ল্যাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান। তিনি আরো বলেন – প্রতি সপ্তাহে চারজন করে দক্ষ টেকনোলজিস্ট কাজ করবেন এবং তাদের সাথে আরো নতুন টেকনোলজিস্ট ও থাকবেন কাজ শিখার জন্যে।

মন্ত্রীর পরিদর্শনকালে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীত ভূষণ দাস, হাসপাতাল পরিচালক ডা. বাকির হোসেনসহ প্রকৌশল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।তারা ধারণা করছেন প্রস্তুতির শুরুতে প্রক্রিয়াটি সময় সাপেক্ষ হতে পারে তবে দক্ষ টেকনোলজিস্টদের হাত ধরে সময়ের সাথে প্রক্রিয়া দ্রুততম হবে। দক্ষিণাঞ্চলের সব জেলার মানুষ এখানে পরীক্ষা করতে পারবেন।বরিশালবাসীর জন্য আর চিন্তার কোনো কারণ থাকবে না।

স্টাফ রিপোর্টার
নুরুন্নাহার মিতু

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।