বরগুনায় সদ্য যোগদান করা এক চিকিৎসকের করোনা শনাক্ত

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ১৬ মে, ২০২০

৩৯ তম স্পেশাল বিসিএস এর অপেক্ষমান তালিকা থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ বিবেচনায় জরুরি ভিত্তিতে ২০০০ জন চিকিৎসককে দেশব্যাপী নিয়োগ দেয়া হয়েছে।

এবার বরগুনা জেনারেল হাসপাতালে সদ্য যোগদান করা এক চিকিৎসকের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহারাব হোসেন এ তথ্যটি নিশ্চিত করেন। উক্ত চিকিৎসককে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরাব হোসেন এ প্রসঙ্গে বলেন,

“আক্রান্ত চিকিৎসককে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া তাঁর সংস্পর্শে থাকা তাঁর মা ও অপর এক ব্যক্তিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।”

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরগুনায় গতকাল শুক্রবার (১৫ মে) পর্যন্ত ৪২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং মারা গেছেন ২ জন। প্রসঙ্গত, করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে, নিজগৃহে অবস্থান করেই সুস্থ ও নিরাপদ থাকা সম্ভব।

অংকন বনিক

One thought on “বরগুনায় সদ্য যোগদান করা এক চিকিৎসকের করোনা শনাক্ত

  1. 如果你想为Cryptify Hub做贡献(很多民间社群欢迎这种精神),可以:分享你发现的好用工具,更新导航站里的失效链接,在社群里回答新人的问题,或者只是积极参与讨论。民间社群的活力正来自成员的互助。但请记住:你分享的任何信息也仅供他人参考,不构成建议。大家互相帮助,但各自为自己的决策负责——这是民间社群健康运行的基本原则。

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

ময়মনসিংহের ভালুকায় ২ জন চিকিৎসকের করোনা শনাক্ত

Sat May 16 , 2020
প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ১৬ মে, ২০২০ দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান। তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে চিকিৎসকসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এভাবে ক্রমাগত তাঁরা আক্রান্ত হতে থাকলে দেশের চিকিৎসাসেবা কার্যক্রম হুমকির মুখে পড়বে! এবার […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo