মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

‘বঙ্গবন্ধুই চিকিৎসকদের প্রথম শ্রেনীর গেজেটেড মর্যাদা দিয়েছিলেন’- বললেন ডা. এবিএম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ আগষ্ট ২০২০, শনিবার

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, বঙ্গবন্ধুই চিকিৎসকদের প্রথম শ্রেনীর গেজেটেড মর্যাদা দিয়েছিলেন। এর আগে চিকিৎসকরা প্রথম শ্রেনীর গেজেটেড অফিসার হিসেবে স্বীকৃত ছিলেন না।

ডা. এবিএম আবদুল্লাহ বলেন যে, বঙ্গবন্ধুর কারণেই চিকিৎসকদের আজকের এই অবস্থান হয়েছে। তিনি যেমন চিকিৎসকদের মর্যাদা দিয়েছিলেন, তেমনি চিকিৎসকদের উচ্চ শিক্ষার ব্যবস্থাও করেছিলেন।

উপমহাদেশের খ্যাতনামা এই চিকিৎসক বলেন, আগে বাংলাদেশে চিকিৎসকদের জন্যে উচ্চ শিক্ষার কোন ব্যবস্থা ছিল না এবং উচ্চ শিক্ষার জন্যে তাঁদেরকে লন্ডন বা বিদেশের কোন দেশে যেতে হতো। বঙ্গবন্ধু যুদ্ধবিদ্ধস্ত দেশেও এই বিষয়টি নিয়ে ভেবেছিলেন এবং এই কারণে আজকের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বা তৎকালীন পিজি হাসপাতালকে তিনি উচ্চশিক্ষার কেন্দ্র করেছিলেন। বঙ্গবন্ধু এই উচ্চশিক্ষার ব্যবস্থা করেছিলেন বলেই আজ প্রচুর চিকিৎসক বিশেষজ্ঞ হিসেবে বের হচ্ছেন এবং জনগনকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যে, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য প্রচুর চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী দরকার এবং স্বাধীনতার পরপরই তিনি এই উদ্যোগটি এই কারণে গ্রহণ করেছিলেন।

ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, জাতির পিতা চেয়েছিলেন চিকিৎসকরা গরীবের সেবা করুক, জনগনের সেবা করুক এবং তাঁদের মাঝে একটি মানবিক বোধ জাগ্রত হোক। যদি বঙ্গবন্ধুর ভাষণ দেখা হয়, তাহলে দেখা যায় যে, সেখানে বঙ্গবন্ধু বলেছেন, “কার টাকায় তুমি ডাক্তার, কার টাকায় তুমি ইঞ্জিনিয়ার?” গরীব মানুষের টাকায় এবং গরীব মানুষের জন্যে তিনি চিকিৎসকদের কাজ করতে উদ্বুদ্ধ করেছিলেন। অর্থাৎ বঙ্গবন্ধু একদিকে যেমন চেয়েছিলেন চিকিৎসকরা মর্যাদা পাক, চিকিৎসকরা দক্ষ হয়ে উঠুক, বিশেষজ্ঞ হয়ে উঠুক। পাশাপাশি তিনি চেয়েছিলেন যে, এই চিকিৎসকরা যেন গরীব মানুষের জন্যে কাজ করে, গরীব মানুষের সেবা করেন। আর এজন্যেই বঙ্গবন্ধু একদিকে তৃণমূল পর্যন্ত স্বাস্থ্যসেবাকে বিস্তৃত করতে চেয়েছিলেন, অন্যদিকে তিনি বিশেষায়িত হাসপাতালের ব্যাপারেও পরিকল্পনা করেছিলেন।

ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, বঙ্গবন্ধু কতটা বিচক্ষণ ছিলেন যে, তিনি জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটও প্রতিষ্ঠা করেছিলেন। আজকে বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে। অথচ স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিষয়টা ভেবেছিলেন। আবার বঙ্গবন্ধু থানা হেলথ কমপ্লেক্স যেটাকে আমরা উপজেলা হেলথ কমপ্লেক্স বলি, সেটিরও পরিকল্পনা করেছিলেন এবং সেটিও গঠন করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো তৃণমূলে আরো স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু মাত্র সাড়ে তিন বছরের সময়ের জন্য সেটি করতে পারেননি। তাঁর এই তৃণমূলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার আকাঙ্ক্ষার কথা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন। আর এ কারণেই তিনি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন।

ডা. এবিএম আব্দুল্লাহ আরও বলেন, জাতির পিতার স্বাস্থ্য ভাবনার মূল প্রতিপাদ্য বিষয় ছিলো জনগন। তিনি চেয়েছিলেন প্রচুর ডাক্তার হবে। ডাক্তাররা মর্যাদাবান হবেন। ডাক্তারদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে হবে। এই ডাক্তাররা প্রান্তিক পর্যায়ের জনগনকে বিনামূল্যে সেবা দেবেন। রাষ্ট্র সকল নাগরিকের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করবে। আর এটির জন্যই তিনি এক সুবিন্যস্ত কর্মপরিকল্পনা এঁকেছিলেন। কিন্তু সেই কর্মপরিকল্পনা বাস্তবায়ণ করার আগেই পঁচাত্তরের ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, তাহলে হয়তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আরো অনেক দূর এগিয়ে যেত।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।