মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

‘বঙ্গবন্ধু থাকলে স্বাস্থ্য ব্যবস্থায় রোল মডেল হতো বাংলাদেশ’- বললেন ডা. এবিএম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম প্রতিবেদন, ১৫ আগষ্ট ২০২০, শনিবার

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, আগস্ট মাস শোকের মাস। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল স্বাধিনতাবিরোধী পরাজিত শক্তি। এই হত্যাকাণ্ড পুরো জাতির জন্য একটি বেদনার্ত দিন, বাঙালীর ইতিহাসে সবচেয়ে বেদনাময় দিনগুলোর একটি। তিনি ১৫ আগস্টের প্রাক্বালে জাতির পিতা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং তাঁর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানান।

ডা. এবিএম আবদুল্লাহ বলেন, বঙ্গবন্ধুর স্বাস্থ্যচিন্তা ছিল অত্যন্ত যুগোপযোগী, আধুনিক এবং জনবান্ধব। তিনি চেয়েছিলেন সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যুদ্ধবিধ্বস্ত দেশে তিনি কাজ শুরু করেছিলেন।

ডা. এবিএম আব্দুল্লাহ আরও বলেন, আজকের যে স্বাস্থ্যের পরিকাঠামো, সেটা জাতির পিতা বঙ্গবন্ধুর চিন্তাপ্রসূত। তিনি ইউনিয়ন হেলথ কমপ্লেক্স, মহকুমা হাসপাতাল ব্যবস্থা- যেটি এখন উপজেলা হয়েছে, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজের ধারণা দিয়েছিলেন। অর্থাৎ মানুষ যেন বিনামূল্যে বা ন্যূনতম মূল্যে রাষ্ট্রীয়ভাবে সব চিকিৎসা সেবা পায়, সেটা নিশ্চিত করতে চেয়েছিলেন তিনি। আজ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা বাংলাদেশে চিকিৎসার ক্ষেত্রে উচ্চতর চিকিৎসার পাদপীঠ, সেটিও বঙ্গবন্ধুর হাতে গড়া। বঙ্গবন্ধু প্রথম আইপিজিআর প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে চিকিৎসকরা যেন উচ্চতর চিকিৎসা এবং গবেষণার কাজ করতে পারেন, সেই ব্যবস্থা বঙ্গবন্ধুই করেছিলেন।

ডা. আবদুল্লাহ বলেন, আজ যে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন, এটার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু ৭৫ এর ১৫ আগস্টের হৃদয়বিদারক ঘটনার জন্য তিনি সেটি করতে পারেননি। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি পূরণ করছেন।

প্রবীণ এই চিকিৎসক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ মেয়াদে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রভূত উন্নয়ন হয়েছে। বাংলাদেশ বিশ্বের স্বাস্থ্যে একটা রোল মডেল হয়েছে, অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। স্বাস্থ্য ব্যবস্থায় এখনও যে দুর্নীতি, অনিয়ম, বিশৃঙ্খলাগুলো রয়েছে সেগুলো থাকতো না, যদি বঙ্গবন্ধু আর কিছুদিন থাকতেন, একটা সুষ্ঠু ব্যবস্থাপনা যদি তিনি গড়ে তুলতে পারতেন।

উপমহাদেশের খ্যাতনামা এই চিকিৎসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পরিকল্পনা করেছিলেন তাতে কোনো মানুষ যেন চিকিৎসার আওতার বাইরে না থাকে, কোনো মানুষকে যেন অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হতে না হয়, সেই চিন্তা-চেতনা এবং ধারণাকে তিনি বিকশিত করেছিলেন। সেজন্যই দেখা যায় যে, বাংলাদেশে এখনও স্বাস্থ্য ব্যবস্থা অনেক বেশি গরীববান্ধব। এখানে একজন গরীব মানুষ যেভাবে ন্যূনতম মূল্যে চিকিৎসা পায়, সেটিও বিশ্বে একটি বিরল ঘটনা।

ডা. এবিএম আবদুল্লাহ বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টে কেবল জাতির পিতাকে হত্যা করা হয়নি। বাঙালীর স্বপ্নকে হত্যা করা হয়েছিল। আমাদের যে স্বাস্থ্য অধিকারের স্বপ্ন, সেটাকে হত্যা করা হয়েছিল।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।