মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
হেলথ টিপস

ফ্যাটি লিভার থেকে সাবধান!

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ৮:২৯ · ৩ মিনিটে পড়ুন
ফ্যাটি লিভার থেকে সাবধান!
লেখার আকার

ফ্যাটি লিভার হলো লিভার বা যকৃতে চর্বি বা ফ্যাট জমা থাকা। ফ্যাটি লিভারের আরেক নাম “হেপাটিক স্টোটোসিস”। আমাদের দেশে প্রায় ২৫% মানুষের মধ্যে এই রোগ আক্রান্ত। বিশ্বে প্রায় প্রতি হাজারে ৪৭ জন ফ্যাটি লিভারের আক্রান্ত হচ্ছে।

ফ্যাটি লিভার ২ প্রকার। যথা:

১) অ্যালকোহলিক ফ্যাটি লিভার।

২) নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার।

অ্যালকোহলিক ফ্যাটি লিভার: যাদের অনেক দিন ধরে মদ্য পানের অভ্যাস আছে, তাদের অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়৷ ৮০ বা ৯০ দশকে বাংলাদেশে ফ্যাটি লিভার হলে চিকিৎসকরা অ্যালকোহলিক ফ্যাটি লিভার মনে করতো।

নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার: যারা ফ্যাট বা চর্বি জাতীয় খাবার বেশি পরিমাণে খায়, অতিরিক্ত চিনি খাই, অস্বাস্থ্যকর খাদ্যভাসের কারণে এই ধরণের লিভার হয়ে থাকে। কখনো কখনো স্টেরয়েড জাতীয় ঔষুধ সেবণের মাধ্যমে হতে পারে।

লক্ষণ:

১) পেট ব্যথা হয়।

২) কালো রংয়ের প্রস্রাব বের হয়।

৩) চোখের সাদা অংশে বা চামড়াতে হলুদাভ রং দেখা দেয়। (জন্ডিস)

৪) পেট ফুলে যায়।

৫) যকৃত ও প্লীহা (Spleen) বড় হয়ে যায়।

কারণ:

অনেক কারণে ফ্যাটি লিভার হতে পারে। বাংলাদেশে ৪ টি কারণে ফ্যাটি লিভার হয়ে থাকে।

১) উচ্চ রক্তচাপ।

২) স্থুলতা।

৩) রক্তে কোলেস্টেরল মাত্রা বেশি।

৪) টাইপ ২ ডায়বেটিস।

এসব কারণে ফ্যাটি লিভার হতে পারে৷

জটিলতা:

ফ্যাটি লিভারের রোগ নিরাময় করা না যায়, সেক্ষেত্রে লিভার এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে সমস্যা দেখা দিবে।যেমন: নন অ্যালকোহলিক স্টোটোহেপাটাইটিস, লিভার সিরোসিস, লিভার ফাইব্রোসিস ইত্যাদি হতে পারে। অনেক সময় লিভারের ক্যান্সার হতে পারে।

রোগ নির্ণয়:

রোগ নির্ণয় জন্য লিপিড প্রোফাইল এবং লিভার এনজাইম টেস্ট করতে হবে। এমআরআই বা আলট্রাসাউন্ড করে রোগ নির্ণয় করা যায়। তবে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য লিভার বায়োপসি করা হয়। এই লিভার বায়োপসি পরে মাইক্রোস্কোপ মাধ্যমে বুঝা যায় যে রোগী ফ্যাটি লিভারের আক্রান্ত কি না।

চিকিৎসা:

ফ্যাটি লিভারের কোনো ঔষুধ নাই। তবে সম্প্রতি এক সূত্রে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র একটি নতুন ঔষুধ আবিষ্কার করেছে। ঔষুধের নাম হলো রেসমেটিরম। তবে এই ঔষুধের গবেষণা চলছে। তাই ঔষুধ বাংলাদেশে আসে নাই। তবে কিছু পদক্ষেপ নিলে ফ্যাটি লিভার থেকে মুক্ত থাকতে পারবেন।

১) তেল বা চর্বি জাতীয় খাবার থেকে বিরত থাকবেন।

২) নিয়মিত শারীরিক কসরত বা ব্যায়াম করবেন। যেমন: দিনে ৩০ মিনিট হাঁটা, দৌঁড়ানো, সাঁতার কাঁটা ইত্যাদি

৩) চিনি যত টুকু সম্ভব কম খাবেন৷

৪) শাক সবজী বা ফলমূল বেশি খাবেন, বিশেষ করে ফাইবার যুক্ত।

৫) অ্যালকোহল সেবন বন্ধ করতে হবে।

৬) যাদের উচ্চ রক্তচাপ বা ডায়বেটিস রোগে আক্রান্ত, তারা ডাক্তারের পরামর্শ ঔষুধ সেবন করবেন।

প্রতিবেদক: এস. এম. এম. মুসাব্বির উদ্দিন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

স্ক্যাবিস: একটি চর্মরোগ

স্ক্যাবিস (Scabies) হলো একটি সাধারণ কিন্তু অত্যন্ত বিরক্তিকর চর্মরোগ, যা Sarcoptes scabiei নামক ক্ষুদ্র আকারের পরজীবী মাইটের (mite) আক্রমণে হয়। এটি একটি সংক্রামক রোগ, যা সরাসরি শারীরিক সংস্পর্শ অথবা আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড়, বিছানা বা তোয়ালে থেকে ছড়াতে পারে। স্ক্যাবিস…

১৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

বাংলাদেশে প্রথম ৫ জন রোগীর মধ্যে রিও ভাইরাস শনাক্ত

দেশে প্রথম বারে ৫ জন রোগীর রিও ভাইরাস শনাক্ত করা গেছে। এই ভাইরাস নিশ্চিত ভাবে শনাক্ত করেছে ইনস্টিটিউট অফ এপিডেমিওলোজি ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ (আইইডিসিআর)। তবে তেমন কোনো জটিলতা সৃষ্টি হয় নি এবং রোগীরা নিশ্চিন্তে বাড়ি চলে গেছে। তবে আমাদের…

১০ জানুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

‘প্যারাসিটামল’ অনেক সময় পেটব্যথাজনিত সমস্যা সৃষ্টি করতে পারে।

প্যারাসিটামল একটি বহুল ব্যবহৃত ওষুধ যা মূলত জ্বর এবং মৃদু থেকে মাঝারি ব্যথা নিরাময়ের জন্য ব্যবহার করা হয়। এটি একটি অ্যানালজেসিক ও অ্যান্টিপাইরেটিক ওষুধ হিসেবে পরিচিত। যদিও এটি সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয়, তবুও অতিরিক্ত ব্যবহার বা দীর্ঘমেয়াদী সেবনে বিভিন্ন…

৫ জানুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।