মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজন কর্তৃক ইমার্জেন্সি চিকিৎসকের উপর হামলা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ জুলাই ২০২১, ১:০৭ · ২ মিনিটে পড়ুন
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজন কর্তৃক ইমার্জেন্সি চিকিৎসকের উপর হামলা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ জুলাই, ২০২১, সোমবার

সম্প্রতি ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন কর্তৃক ইমার্জেন্সী নারী চিকিৎসকের উপর হামলার নেক্কারজনক ঘটনা ঘটেছে।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট (ই এন টি) ডা. এ.কে.এম লতিফুল আলম খান(সায়মন) প্ল্যাটফর্মের ফেসবুক গ্রুপে দেয়া এক পোস্টের মাধ্যমে জানান, “গতকাল ১৮ জুলাই, ২০২১ বিকাল ৫ঃ৫৫ মিনিটে উক্ত স্বাস্থ্য কম্প্লেক্সে জরুরি বিভাগে জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে রোগী আসে। রোগীর Old MI, stroke ছিল। রোগীর লোকদের বুঝিয়ে বলা হয় যে রোগীর অবস্থা ভালো না এবং তাকে যত দ্রুত সম্ভব ময়মনসিংহ মেডিকেল এ নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়া হয়। সাস্পেক্টেড কোভিড হওয়া সত্ত্বেও তাকে যথাযথ প্রাথমিক চিকিৎসা, অক্সিজেন দেয়ার কিছুক্ষণ পরে রোগীর লোকজন ময়মনসিংহ মেডিকেলে না নিয়ে বাড়িতে নিয়ে যায়।

পরবর্তীতে তারা আবার ৭ঃ১৪ মিনিটের দিকে রোগীকে নিয়ে আসে মৃত অবস্থায়। এ সময় ইসিজি করার আগ মূহুর্তে রোগীর মৃত্যুর বিষয়ে জেনে সাথের দুইজন(রোগীর ছেলে সম্ভবত) ইমারজেন্সির চেয়ার তুলে কর্তব্যরত ডাক্তার সাদিয়াকে মারার জন্য দৌড়ে আসে। ডাক্তার সাদিয়া কোনোক্রমে সেখান থেকে পালাতে সক্ষম হওয়াতে ভয়াবহ ইন্জুরির হাত থেকে বেঁচে যায়।

বর্তমানে ইউ এইচ এফ পি ও স্যার, আর এম ও এবং বাদ বাকি মেডিকেল অফিসারদের সাথে বসে আলোচনা করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।