বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজে “ডা: কামরুল হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৭” অনুষ্ঠিত।

প্রতিবারের ন্যায় ফরিদপুর মেডিকেল কলেজে এবারও অনুষ্ঠিত হল, ডা. কামরুল হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। তবে, এবারে এই আয়োজনের একটু অন্য রকম বিশেষত্ব রয়েছে।
অনেক দীর্ঘ সময় অতিক্রম করে, স্থায়ী ক্যাম্পাসে ফরিদপুর মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়েছে প্রায় এক বছর হল।

received_1146749225426041
নতুন ক্যাম্পাসে প্রথম ফুটবল টুর্নামেন্ট! এক্স এফ-এম-সিয়ানদের জন্য ক্যাম্পাসে ফুটবল টুর্নামেন্ট মানেই অনেক গল্পের স্মৃতি। তারই ধারাবাহিকতায়, ডা: কামরুল হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে অনেক জল্পনা কল্পনা শেষে অদম্য ২৫ কে ০৫-০২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ফ্যাবুলাস -২৪ ব্যাচ। প্রথমে দুই গোলে এগিয়ে ছিল, অদম্য ২৫। শেষে খেলার নাটকিয়তার মোরে, চ্যাম্পিয়নের ট্রফি ঘর তোলে টিম ফ্যাবুলাস ২৪ এবং রানার্স আপ হয় টিম অদম্য ২৫।

received_1146750462092584

টুর্নামেন্টের সার্বিক তত্তাবধায়ন এবং আয়োজনে ছিল ফরিদপুর মেডিকেল কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ এস,এম খবীরুল ইসলাম খবীর স্যার এবং এফ-২২ ব্যাচ।
পুরো টুর্নামেন্ট জুড়েই ছিল নানা অঘটন এবং উন্মাদনা। প্রথম ম্যাচেই টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট টিম এক্সট্রিম -২২ কে হারিয়ে দেয় ক্যাম্পাসের জুনিয়র ব্যাচ অনির্বান -২৬।।
গ্রুপ পর্বে নানা চড়াই উতরাই পেরিয়ে ২২,২৪,২৫ এবং ২৬ ব্যাচ পায় সেমিফাইনালের টিকেট।
সেখান থেকে ফাইনালে উঠে ২৪ ও ২৫ ব্যাচ।

ফাইনালে প্রথমে ০২ গোলে পিছিয়ে থাকলেও দৃড় মনোবল এবং ভালো খেলার মাধ্যমেই ২৪ ব্যাচের ফুটবল দল, তাদের ব্যাচ কে চ্যাম্পিয়নের নোঙরে নিয়ে যেতে সক্ষম হয়।
চ্যাম্পিয়ন= ফ্যাবুলাস -২৪ ব্যাচ
রানার্স আপ=অদম্য ২৫ ব্যাচ।
ফাইনাল ম্যাচ রেজাল্টঃ
অদম্য ২৫= ০২ (আশিক ০১)
ফ্যাবুলাস ২৪= ০৫ (তরিকুল ০৩,চমন ০২)
টুর্নামেন্টের সেরা গোলকিপার=মহিন হোসাইন (২৬ ব্যাচ)
উদীয়মান খেলোয়াড়=রাজীব বিশ্বাস(২৬ ব্যাচ)
ম্যান অব দ্যা ফাইনাল= তরিকুল ইসলাম(২৪ ব্যাচ)
ম্যান অব দ্যা টুর্নামেন্ট= দিদারুব আলম চমন ( ২৪ ব্যাচ ফুটবল টিমের ক্যাপ্টেন যিনি ০৯ টি গোল করেছেন)

উল্লেখ্য, ফরিদপুর মেডিকেল কলেজ হাড়োকান্দি,৫০০ বেড হাসপাতাল সংলগ্ন স্থানে
স্থায়ী ক্যাম্পাসে রুপ পাওয়ার পর এটিই প্রথম অনুষ্ঠিত টুর্নামেন্ট।

 

প্ল্যাটফর্ম নিউজ ডেস্ক

ক্যাম্পাস রিপোর্টার -জামিল ওসমান (ফ.মে.ক)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।